নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখো: i. অশ্রুজলে তার বুক ভেসে গেল। ii. আসছে আগমিকাল কলেজ খুলবে। iii. মাতাহীন শিশুর কী দুঃখ। iv. অতি লোভে গাজন নষ্ট। v. নিজ মালামাল নিজ দায়িত্বে রাখবেন। vi. আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা উচিত নয়। vii. অন্যায়ের প্রতিফলন দুর্নিবার্য। viii. তিনি অন্তর্ধান হলেন।
উত্তর: i. চোখের জলে তার বুক ভেসে গেল। ii. আগামীকাল কলেজ খুলবে। iii. মাতৃহীন শিশুর কী দুঃখ! iv. অতি লোভে তাঁতি নষ্ট। v. নিজের মালপত্র নিজ দায়িত্বে রাখবেন। / নিজের জিনিসপত্র নিজ দায়িত্বে রাখবেন। vi. আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়। / আবশ্যক ব্যয়ে কৃপণতা উচিত নয়। vii. অন্যায়ের প্রতিফল অনিবার্য। viii. তিনি অন্তর্হিত হলেন। / তিনি অন্তর্ধান করলেন।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর