শহরের যানজট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি আবেদনপত্র লেখো।
উত্তর: ১১ মার্চ ২০২৬ সম্পাদক দৈনিক সমকাল ৩৮৭, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮ বিষয়: সংযুক্ত পত্রটিতে দৃষ্টি আকর্ষণের জন্য আবেদন। জনাব ইতোমধ্যে আমরা লক্ষ করেছি যে, বিভিন্ন সামাজিক ও জাতীয় সমস্যার সমাধানকল্পে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে আপনার বহুল প্রচারিত দৈনিক 'সমকাল' পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। যানজট সমস্যা নাগরিক জীবনের অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যা সমাধানে নিম্নলেখ চিঠিটি প্রকাশ করে জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। অতএব আপনার বহুল প্রচারিত পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব। নিবেদক সৌম্য ৩৬/১ হাতিরপুল, ঢাকা যানজট সমস্যার সমাধান চাই জীবিকার তাগিদে বাংলাদেশের অধিকাংশ মানুষই আজ শহরমুখী। ফলে দেশের প্রধান শহরগুলোতে বাড়ছে জনসংখ্যার চাপ। স্থানাভাব এবং যানবাহনের সমস্যায় নগর জীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। তার উপর যানজট সমস্যা বর্তমানে শহরগুলোর প্রধান অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। অথচ একটি দেশের সামগ্রিক উন্নয়নের অনেকটাই নির্ভর করে সুষ্ঠু ও নির্বিঘ্ন যোগাযোগব্যবস্থার উপর। দেশজুড়ে বড়ো শহরগুলোতে যানজট সমস্যা পরিলক্ষিত হলেও ঢাকার যানজট সমস্যার চিত্রটি সবেচেয়ে ভীতিপ্রদ। রাজধানী ঢাকার ৩৪৩ বর্গকিলোমিটার এলাকার মধ্যে এক কোটিরও বেশি লোক বসবাস করে। কিন্তু অতিরিক্ত জনসংখ্যার চাপ মেটাতে শহরের রাস্তাগুলো যথেষ্ট নয়। ফলে যানজট বাড়ছে। ফুটপাতের অধিকাংশই রয়েছে হকারদের দখলে। তাছাড়া যেটুকু রাস্তা রয়েছে তাতেও বছর ধরে খোঁড়াখুঁড়ির কাজ চলে। ফলে দুর্ভোগ বাড়ছে মানুষের। বৃথা সময় নষ্ট হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যানজটের কারণে ঘণ্টাব্যাপী আটকে থাকতে হয়। ফলে সময়মতো গন্তব্যস্থলে পৌঁছানো তো যায়ই না বরং অনেক ক্ষেত্রে কর্মপরিকল্পনাও পরিবর্তন করতে হয়। এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে যে সংখ্যক যানবাহন রয়েছে, দেশের আয়তনের তুলনায় উন্নত বিশ্বের চেয়ে তা প্রায় ৩০ গুণ বেশি। এ ব্যাপারে এখনই কার্যকর কোনো পরিকল্পনা গ্রহণ করতে না পারলে যানজট সমস্যা আরও ভয়াবহ রূপ নেবে। এমতাবস্থায় দেশের উন্নয়নের স্বার্থে যান চলাচল ব্যবস্থাকে নির্বিঘ্ন রাখতে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। সৌম্য হাতিরপুল, ঢাকা *[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে]
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
শহরের যানজট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি আবেদনপত্র লেখো।
উত্তর