যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো: i. আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। ii. কারো পৌষ মাস, কারো মাঘ মাস। iii. সময় বড়ো সংক্ষেপ। iv. তার সৌজন্যতায় আমি মুগ্ধ হলাম। v. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। vi. একটি সংবাদ সম্মেলন করা হবে। vii. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। viii. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
উত্তর: i. আমি এ ঘটনা চাক্ষুষ দেখেছি। / আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি ii. কারো পৌষ মাস, কারো সর্বনাশ। (প্রবাদ বাক্য) iii. সময় বড়ো সংক্ষিপ্ত। iv. তার সৌজন্যে আমি মুগ্ধ হলাম। v. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন। vi. একটি সংবাদ সংবাদদাতার সম্মেলন করা হবে। / একটি সাংবাদিক সম্মেলন করা হবে vii. উপরি-উক্ত বাক্যটি শুদ্ধ নয়। / উপরের বাক্যটি শুদ্ধ নয় viii. আমৃত্যু দেশের সেবা করে যাব। / মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর