নির্দেশানুসারে যেকোনো পাঁচটি বাক্যান্তর করো: i. বিপদে ধৈর্য ধরা উচিত। (অনুজ্ঞাসূচক) ii. যে অন্ধ তাকে আলো দাও। (সরল) iii. মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবোধক) iv. সূর্যোদয়ে অমানিশার অন্ধকার কেটে যাবে। (জটিল) v. সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। (সরল) vi. অনুগ্রহ করে সব বুঝিয়ে বলুন। (যৌগিক) vii. হিংসুককে কেউ পছন্দ করে না। (অস্তিবাচক) viii. দৃশ্যটি বড়োই সুন্দর। (বিস্ময়সূচক)
উত্তর: i. বিপদে ধৈর্য ধরো। ii. অন্ধ ব্যক্তিকে আলো দাও। iii. মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে না? iv. যখন সূর্যোদয় হবে, তখন অমানিশার অন্ধকার কেটে যাবে। v. সত্য কথা না বলায় বিপদে পড়েছি। vi. অনুগ্রহ করুন এবং সব বুঝিয়ে বলুন। vii. হিংসুককে সকলেই অপছন্দ করে। viii. বাহঃ! কী সুন্দর দৃশ্যটি।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর