বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্য রূপান্তর করো: i. জানিতাম না দেনাপাওনা কী স্থির হইল। (অস্তিবাচক) ii. প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম। (সরল) iii. মৃত্যুই জীবনের শেষ। (প্রশ্নবোধক) iv. তোমার নাম কী মা? (নির্দেশাত্মক) V. শিক্ষক এলেও ক্লাস হয়নি। (জটিল) vi. এখানে আসতেই হলো। (নেতিবাচক) vii. বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক) viii. সে নামজাদা শ্বশুরের শিষ্য বলে মস্ত লোক। (যৌগিক)
উত্তর: i. দেনাপাওনা কী স্থির হইল তাহা আমার অজানা ছিল। ii. প্রকৃতির ধর্মই মানুষের ধর্ম। iii. মৃত্যুই কি জীবনের শেষ নয়? iv. মা, তোমার নাম বলো। v. যদিও শিক্ষক এসেছিলেন, তবুও ক্লাস হয়নি। vi. এখানে না এসে পারা গেল না। vii. বিপদে অধীর হয়ো না। viii. সে নামজাদা শ্বশুরের শিষ্য, তাই সে মস্ত লোক।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর