কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি রচনা কর।
উত্তর: ১৫ জুলাই ২০২৬ বুধবার রাত ১০টা ২০ মিনিট কুমিল্লা আজ আমার কলেজের প্রথম দিন ছিল। অনেক আগ্রহ ও উৎসাহ নিয়ে বাবার সঙ্গে কলেজে গেলাম। কেরানির কাছে খোঁজ নিয়ে বাবা আমাকে ক্লাসে বসতে বললেন। শিক্ষক তখনো আসেননি। আশপাশে যারা আছে সবাই অপরিচিত। কারণ আমার বন্ধুদের কেউ এই কলেজে ভর্তি হয়নি। পাশে বসা মেয়েটির সঙ্গে পরিচয় হলো। নাম ছন্দা, তারও এই কলেজে কোনো বন্ধু নেই। আমরা দুজন অনেক গল্প করলাম। অন্তত একজন বন্ধু পেয়েছি ভেবে আমি মনে মনে সান্ত্বনা অনুভব করলাম। একটু একটু করে আরও অনেকের সঙ্গে পরিচয় হবে ভেবে মনে মনে খুশি হলাম। একজন শিক্ষক ক্লাসে ঢুকলেন। অনেক শিক্ষার্থী, তাই মাইক্রোফোনে লেকচার দিতে লাগলেন। কীভাবে চলতে হবে, পড়াশোনা কীভাবে করতে হবে-এসব বিষয়ে বললেন। প্রথম দিন বলে আজ একটা মাত্র ক্লাসই হলো আমাদের। এটাকে ঠিক ক্লাস বলা যাবে না, উদ্বোধনী ক্লাস ছিল এটি। ক্লাস শেষে আমরা অনেকেই কলেজের মাঠে গিয়ে বসলাম। মাঠে বসে অনেকের সঙ্গে পরিচিত হলাম। ছন্দা, রোশনি, পাভেল, জীবনসহ অনেকেই আমার বন্ধু হয়ে গেল। এরা সবাই খুব আন্তরিক। আর এদের অনেকেই গ্রাম থেকে এসেছে, আবার অনেকের বাসা কলেজের খুব কাছাকাছি। সবার সঙ্গে কথা হলো। তারপর বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে প্রথম দিনের কলেজের অনুভূতির কথা মাকে জানালাম, দিনটি আমার স্মৃতিতে একটি বিশেষ দিন হয়ে থাকবে চিরদিন।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি রচনা কর।
উত্তর