শেয়ারFacebookWhatsApp

জাতি গঠনে নারী সমাজের ভূমিকা সম্পর্কে একটি মঞ্চ ভাষণ তৈরি করো।

উত্তর: 'জাতিগঠনে নারী সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা-২০২০ সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, আমাদের আজকের সেমিনারের আলোচনার বিষয় হচ্ছে— 'জাতি গঠনে নারী সমাজের ভূমিকা' । যুগ যুগ ধরে যে নারী ছিল অবহেলিত, সে আজ জানিয়ে দিয়েছে তার উপস্থিতির অপরিহার্যতা। সৃষ্টির শুরু থেকেই নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টায় সভ্যতার গতি এগিয়ে চলছে অবিরত তবে কালক্রমে এই নারীই বন্দি হয়েছে পুরুষের সৃষ্ট শৃঙ্খলে। বিশেষত, রক্ষণশীল সমাজে চিত্রটি আরও প্রবল। একটি জাতি গঠনে নারী কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অনুধাবন করতে ব্যর্থ হলেও, বিজ্ঞ ব্যক্তিরা ঠিকই বুঝেছিলেন । তাই আমরা আমাদের জাতীয় কবির কণ্ঠে শুনতে পাই— 'কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারী, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।' অর্থাৎ পৃথিবীর বড় বড় সব মহৎ অর্জনে পুরুষকে অনুপ্রেরণা ও শক্তি যুগিয়েছে নারী। পৃথিবীর সূচনা থেকেই সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তাদের সমান অংশগ্রহণ ছিল । একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে সে জাতির শিক্ষার ওপর। আর একটি শিক্ষিত জাতি তৈরির সূতিকাগার যে নারী, তা সহজেই বুঝেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তাই তিনি বলেছিলেন— Let France have good mothers and she will have good sons. সম্মানিত সুধী, একজন নারী সন্তান জন্ম দিয়ে তাকে প্রয়োজনীয় শিক্ষা দিয়ে মহান করে গড়ে তোলেন। একজন নারীই পারেন একটি সুশিক্ষিত, জ্ঞানী জাতি উপহার দিতে। শুধু তাই নয়, যুগে যুগে পুরুষের সহধর্মিণী হিসেবে পুরুষকে বিভিন্নভাবে সাহায্য করে এসেছে নারী। পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করেছে এবং আবিষ্কারে সহযোগিতা করেছে নারী। পৃথিবীতে প্রথম কৃষির সূচনাও হয় এই নারীর হাত ধরে। এ ছাড়া বর্তমানে রাষ্ট্র ও জাতি গঠনে নারীর শক্তিশালী অবস্থান লক্ষ করা যাচ্ছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে নারীরা । অনেক দুঃসাহসিক পেশা যেমন- পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, সাংবাদিকতায়ও নারীর দৃপ্ত পদচারণা লক্ষ করা যাচ্ছে। গত ২০ বছরের অধিক কাল আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন নারী। আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রী দুজনই নারী। মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীও হয়েছিলেন একজন নারী। অর্থাৎ নারীরা আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। নারীরা আর চার দেয়ালে বন্দি হয়ে নেই, তারা শিক্ষিত হয়ে উঠছে, গ্রহণ করছে নানা দুঃসাহসিক পেশা । সেই সাথে সামাজিক অগ্রগতি ও সমৃদ্ধিতে রাখছে পুরুষের সমান ভূমিকা । ক্ষেত্রবিশেষে নারীরাই রাখছে অগ্রণী ভূমিকা। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান আপনার শিশুটি মেয়ে হলে তার জন্যও সমান সুযোগ দিন এবং তার ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করুণ। কেননা নারীর সমান অংশগ্রহণই পারে সুষম উন্নয়নকে ত্বরান্বিত করতে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে সকল ক্ষেত্রে নারীর জাগরণ ঘটলেও নারীর ক্ষমতায়ন ও যথার্থ মূল্যায়ন আজও যথাযথভাবে হয়নি। কিন্তু জাতি গঠনে যেহেতু নারীর অবদান অস্বীকার করার উপায় নেই তাই নারীদের অবশ্যই তার যোগ্য সম্মান দিতে হবে। সবাইকে ধন্যবাদ।

HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল

জাতি গঠনে নারী সমাজের ভূমিকা সম্পর্কে একটি মঞ্চ ভাষণ তৈরি করো।

উত্তর

'জাতিগঠনে নারী সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা-২০২০ সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, আমাদের আজকের সেমিনারের আলোচনার বিষয় হচ্ছে— 'জাতি গঠনে নারী সমাজের ভূমিকা' । যুগ যুগ ধরে যে নারী ছিল অবহেলিত, সে আজ জানিয়ে দিয়েছে তার উপস্থিতির অপরিহার্যতা। সৃষ্টির শুরু থেকেই নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টায় সভ্যতার গতি এগিয়ে চলছে অবিরত তবে কালক্রমে এই নারীই বন্দি হয়েছে পুরুষের সৃষ্ট শৃঙ্খলে। বিশেষত, রক্ষণশীল সমাজে চিত্রটি আরও প্রবল। একটি জাতি গঠনে নারী কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অনুধাবন করতে ব্যর্থ হলেও, বিজ্ঞ ব্যক্তিরা ঠিকই বুঝেছিলেন । তাই আমরা আমাদের জাতীয় কবির কণ্ঠে শুনতে পাই— 'কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারী, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।' অর্থাৎ পৃথিবীর বড় বড় সব মহৎ অর্জনে পুরুষকে অনুপ্রেরণা ও শক্তি যুগিয়েছে নারী। পৃথিবীর সূচনা থেকেই সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তাদের সমান অংশগ্রহণ ছিল । একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে সে জাতির শিক্ষার ওপর। আর একটি শিক্ষিত জাতি তৈরির সূতিকাগার যে নারী, তা সহজেই বুঝেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তাই তিনি বলেছিলেন— Let France have good mothers and she will have good sons. সম্মানিত সুধী, একজন নারী সন্তান জন্ম দিয়ে তাকে প্রয়োজনীয় শিক্ষা দিয়ে মহান করে গড়ে তোলেন। একজন নারীই পারেন একটি সুশিক্ষিত, জ্ঞানী জাতি উপহার দিতে। শুধু তাই নয়, যুগে যুগে পুরুষের সহধর্মিণী হিসেবে পুরুষকে বিভিন্নভাবে সাহায্য করে এসেছে নারী। পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করেছে এবং আবিষ্কারে সহযোগিতা করেছে নারী। পৃথিবীতে প্রথম কৃষির সূচনাও হয় এই নারীর হাত ধরে। এ ছাড়া বর্তমানে রাষ্ট্র ও জাতি গঠনে নারীর শক্তিশালী অবস্থান লক্ষ করা যাচ্ছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে নারীরা । অনেক দুঃসাহসিক পেশা যেমন- পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, সাংবাদিকতায়ও নারীর দৃপ্ত পদচারণা লক্ষ করা যাচ্ছে। গত ২০ বছরের অধিক কাল আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন নারী। আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রী দুজনই নারী। মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীও হয়েছিলেন একজন নারী। অর্থাৎ নারীরা আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। নারীরা আর চার দেয়ালে বন্দি হয়ে নেই, তারা শিক্ষিত হয়ে উঠছে, গ্রহণ করছে নানা দুঃসাহসিক পেশা । সেই সাথে সামাজিক অগ্রগতি ও সমৃদ্ধিতে রাখছে পুরুষের সমান ভূমিকা । ক্ষেত্রবিশেষে নারীরাই রাখছে অগ্রণী ভূমিকা। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান আপনার শিশুটি মেয়ে হলে তার জন্যও সমান সুযোগ দিন এবং তার ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করুণ। কেননা নারীর সমান অংশগ্রহণই পারে সুষম উন্নয়নকে ত্বরান্বিত করতে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে সকল ক্ষেত্রে নারীর জাগরণ ঘটলেও নারীর ক্ষমতায়ন ও যথার্থ মূল্যায়ন আজও যথাযথভাবে হয়নি। কিন্তু জাতি গঠনে যেহেতু নারীর অবদান অস্বীকার করার উপায় নেই তাই নারীদের অবশ্যই তার যোগ্য সম্মান দিতে হবে। সবাইকে ধন্যবাদ।
HSCBangla 2nd Paperদিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জনতোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্ততোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।