শেয়ারFacebookWhatsApp

শিশুশ্রম বন্ধের আবশ্যকতা' বিষয়ে প্রধান অতিথির একটি ভাষণ তৈরি করো।

উত্তর: 'শিশুশ্রম এবং আমাদের দায়বদ্ধতা' আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আলোচকমণ্ডলী ও অনুষ্ঠানে উপবিষ্ট সুধীবৃন্দ, আস্সালামু আলাইকুম। আজকের বিষয় শিশুশ্রম বন্ধের আবশ্যকতা। আমি এই সভার আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা জানি শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশুরাই হবে আগামী দিনে দেশের কর্ণধার। এই শিশুর মধ্যেই সুপ্ত রয়েছে অমিত শক্তির সম্ভাবনা। আজকের শিশুরাই হয়তো কাল কবি, সাহিত্যিক অথবা রাজনীতিবিদ হয়ে দেশকে সমৃদ্ধ করবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার এমনকি বিজ্ঞানী হয়ে দেশ ও জাতিকে গর্বিত করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আজকাল এই শিশুদের অনেককে স্কুলে নয়, বরং দেখা যায় নানারকম শ্রমে নিযুক্ত হতে। একথা সত্য যে, তারা পেটের তাগিদে বাধ্য হয়েই বিভিন্ন শ্রমের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু ইটভাঙা, রিকশা চালানো, বিড়ি-সিগারেট ফ্যাক্টরিতে কাজ করা, টেম্পোর হেলপারি করা এমনকি ওয়েলডিং ওয়ার্কশপের ভারি কাজসহ নানাবিধ ঝুঁকিপূর্ণ কাজে তাদের প্রতিনিয়তই দেখা যায়। বড়দের তুলনায় শিশুশ্রম সহজলভ্য হওয়ায় সমাজের অনেক লোক শিশুদের কাজে লাগানোকে সুবিধার মনে করছে। কেননা এদেরকে খুব একটা বেতন-ভাতা প্রদানের প্রয়োজন হয় না। আবার তিন বেলা খেতে দিয়েও অনেক শিশু শ্রমিক পাওয়া যায়। তাছাড়া কাজের মজুরি সম্পর্কে শিশুদের কোনো ধারণা থাকে না। নানারকম কষ্টে দারিদ্র্যে এদেশের অসংখ্য শিশুর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এমতাবস্থায় শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করে শিশুশ্রম বন্ধ করা অত্যন্ত জরুরি। কেননা শিশুশ্রম একটি অমানবিক বিষয়। তাই যেকোনোভাবেই শিশুশ্রম বন্ধ করতে হবে। অসীম দারিদ্র্য আর সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্যের কারণে এদেশের শিশুদের একদিকে যেমন অমানুষিক পরিশ্রম করতে হচ্ছে তেমনি ন্যায্যমূল্য থেকেও হতে হচ্ছে বঞ্চিত। শিশুশ্রম বন্ধ করে শিক্ষার সুযোগ দিয়ে এদেরকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার। অন্যথায় দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হবে। চলুন একসঙ্গে শপথ করি— 'আমরা নিজেরা শিশুদের শ্রমিক বানাব না, কাউকে বানাতেও দেব না।' ধন্যবাদ সবাইকে।

HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল

শিশুশ্রম বন্ধের আবশ্যকতা' বিষয়ে প্রধান অতিথির একটি ভাষণ তৈরি করো।

উত্তর

'শিশুশ্রম এবং আমাদের দায়বদ্ধতা' আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আলোচকমণ্ডলী ও অনুষ্ঠানে উপবিষ্ট সুধীবৃন্দ, আস্সালামু আলাইকুম। আজকের বিষয় শিশুশ্রম বন্ধের আবশ্যকতা। আমি এই সভার আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা জানি শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশুরাই হবে আগামী দিনে দেশের কর্ণধার। এই শিশুর মধ্যেই সুপ্ত রয়েছে অমিত শক্তির সম্ভাবনা। আজকের শিশুরাই হয়তো কাল কবি, সাহিত্যিক অথবা রাজনীতিবিদ হয়ে দেশকে সমৃদ্ধ করবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার এমনকি বিজ্ঞানী হয়ে দেশ ও জাতিকে গর্বিত করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আজকাল এই শিশুদের অনেককে স্কুলে নয়, বরং দেখা যায় নানারকম শ্রমে নিযুক্ত হতে। একথা সত্য যে, তারা পেটের তাগিদে বাধ্য হয়েই বিভিন্ন শ্রমের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু ইটভাঙা, রিকশা চালানো, বিড়ি-সিগারেট ফ্যাক্টরিতে কাজ করা, টেম্পোর হেলপারি করা এমনকি ওয়েলডিং ওয়ার্কশপের ভারি কাজসহ নানাবিধ ঝুঁকিপূর্ণ কাজে তাদের প্রতিনিয়তই দেখা যায়। বড়দের তুলনায় শিশুশ্রম সহজলভ্য হওয়ায় সমাজের অনেক লোক শিশুদের কাজে লাগানোকে সুবিধার মনে করছে। কেননা এদেরকে খুব একটা বেতন-ভাতা প্রদানের প্রয়োজন হয় না। আবার তিন বেলা খেতে দিয়েও অনেক শিশু শ্রমিক পাওয়া যায়। তাছাড়া কাজের মজুরি সম্পর্কে শিশুদের কোনো ধারণা থাকে না। নানারকম কষ্টে দারিদ্র্যে এদেশের অসংখ্য শিশুর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এমতাবস্থায় শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করে শিশুশ্রম বন্ধ করা অত্যন্ত জরুরি। কেননা শিশুশ্রম একটি অমানবিক বিষয়। তাই যেকোনোভাবেই শিশুশ্রম বন্ধ করতে হবে। অসীম দারিদ্র্য আর সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্যের কারণে এদেশের শিশুদের একদিকে যেমন অমানুষিক পরিশ্রম করতে হচ্ছে তেমনি ন্যায্যমূল্য থেকেও হতে হচ্ছে বঞ্চিত। শিশুশ্রম বন্ধ করে শিক্ষার সুযোগ দিয়ে এদেরকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার। অন্যথায় দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হবে। চলুন একসঙ্গে শপথ করি— 'আমরা নিজেরা শিশুদের শ্রমিক বানাব না, কাউকে বানাতেও দেব না।' ধন্যবাদ সবাইকে।
HSCBangla 2nd Paperদিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জনতোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্ততোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।