শেয়ারFacebookWhatsApp

মনে করো, তুমি সাকিব, তোমার বন্ধু লিমন। 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দু'জনের মধ্যে একটি সংলাপ রচনা করো।

উত্তর: নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ বা 'সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা' বিষয়ে সংলাপ। সাকিব : বন্ধু, কেমন আছ তুমি? অনেক দিন তোমার দেখা নেই! লিমন : ভালো নেই, বন্ধু। মনটা ভীষণ খারাপ। সাকিব : কেন কী হয়েছে? কোনো সমস্যায় পড়োনি তো? লিমন : না আমি কোনো সমস্যায় পড়িনি। তবে আবরারের জন্য মনটা ভীষণ খারাপ। সাকিব : কোন আবরারের কথা বলছ? সড়ক দুর্ঘটনায় নিহত আবরারের কথা? লিমন : হ্যাঁ। ঠিক ধরেছ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম বর্ষের ছাত্র আবরার আহমেদ চৌধুরী আমাদের ছেড়ে অকালে চলে গেল। ঘাতক বাস কেড়ে নিলো তার তাজা প্রাণ। সাকিব : বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের সামনে ঘটা ওই দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তাদের দাবি একটাই- 'নিরাপদ সড়ক চাই'। লিমন : ঠিকই বলেছ, এই আন্দোলনের সঙ্গে আমি একমত পোষণ করি। সড়কে মৃত্যুর মিছিল যে করেই হোক থামাতে হবে। সাকিব : নিরাপদ সড়কের দাবি আজও পূরণ হলো না। ভেবেছিলাম ২০১৮ সালের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের পর দেশের সড়কগুলো নিরাপদ হবে। ওই বছরের ২৯ জুলাই সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী বিমানবন্দর রোডে বাসচাপায় মৃত্যুর প্রেক্ষাপটে ওই গণআন্দোলন ছড়িয়ে পড়েছিল। নয় দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল দেশের ছাত্রসমাজ। লিমন : তখন ভেবেছিলাম, সড়কে মৃত্যুর মিছিল বোধ হয় থামবে। কিন্তু থামল না। ওই দুই শিক্ষার্থীর মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতে ঝরে গেল আবরারের প্রাণ। সাকিব : 'নিরাপদ সড়ক চাই' আজ মানুষের প্রাণের দাবি। মানুষ রাস্তায় নিরাপদ চলাচলের গ্যারান্টি চায়। লিমন : এক পরিসংখ্যান বলছে, বাংলাদেশে গত এক বছরে সড়কে মারা গেছে ৫২২৭ জন মানুষ। পঙ্গুত্ব বরণ করেছে পাঁচ থেকে ছয় হাজার লোক। এর মধ্যে অনেকেই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ফলে পরিবারগুলো সীমাহীন দুর্দশায় পড়ে যায়। সাকিব : এই অস্বাভাবিক মৃত্যুর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। লিমন : নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা, লাইসেন্সবিহীন ড্রাইভার চিহ্নিতকরণ, সড়কে অসাধু শ্রমিক নেতাদের দৌরাত্ম্য বন্ধকরণ, বাসমালিকদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সাকিব : সাধারণ জনগণের সচেতনতা দরকার সবার আগে। ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপার, ফুট ওভারব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। মানুষ সচেতন হলেই কেবল সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। লিমন : গণমাধ্যম ও সুশীল সমাজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকারের ওপর চাপ সৃষ্টি করে কঠোর সড়ক আইন প্রণয়ন করতে তাদের ভূমিকাই সর্বাধিক। দেশের রাজনৈতিক দলসমূহ, সাংস্কৃতিক গোষ্ঠী, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠনও জনসচেতনতামূলক কর্মকাণ্ড, বিজ্ঞাপন, ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে প্রচারাভিযান চালাতে পারে। সাকিব : ঠিক বলেছ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে নিশ্চিত লিমন : হতে পারে নিরাপদ সড়ক। : ঠিক বলেছ বন্ধু, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত এ সমস্যা থেকে পরিত্রাণ সম্ভব নয়। সাকিব : ঠিক তাই। আচ্ছা বন্ধু আজ তাহলে আসি। ভালো থেকো। বিদায়। লিমন : তুমিও ভালো থেকো। বিদায়।

HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল

মনে করো, তুমি সাকিব, তোমার বন্ধু লিমন। 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে দু'জনের মধ্যে একটি সংলাপ রচনা করো।

উত্তর

নিরাপদ সড়ক চাই' বিষয়ে দুই বন্ধুর সংলাপ বা 'সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা' বিষয়ে সংলাপ। সাকিব : বন্ধু, কেমন আছ তুমি? অনেক দিন তোমার দেখা নেই! লিমন : ভালো নেই, বন্ধু। মনটা ভীষণ খারাপ। সাকিব : কেন কী হয়েছে? কোনো সমস্যায় পড়োনি তো? লিমন : না আমি কোনো সমস্যায় পড়িনি। তবে আবরারের জন্য মনটা ভীষণ খারাপ। সাকিব : কোন আবরারের কথা বলছ? সড়ক দুর্ঘটনায় নিহত আবরারের কথা? লিমন : হ্যাঁ। ঠিক ধরেছ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম বর্ষের ছাত্র আবরার আহমেদ চৌধুরী আমাদের ছেড়ে অকালে চলে গেল। ঘাতক বাস কেড়ে নিলো তার তাজা প্রাণ। সাকিব : বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের সামনে ঘটা ওই দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তাদের দাবি একটাই- 'নিরাপদ সড়ক চাই'। লিমন : ঠিকই বলেছ, এই আন্দোলনের সঙ্গে আমি একমত পোষণ করি। সড়কে মৃত্যুর মিছিল যে করেই হোক থামাতে হবে। সাকিব : নিরাপদ সড়কের দাবি আজও পূরণ হলো না। ভেবেছিলাম ২০১৮ সালের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের পর দেশের সড়কগুলো নিরাপদ হবে। ওই বছরের ২৯ জুলাই সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী বিমানবন্দর রোডে বাসচাপায় মৃত্যুর প্রেক্ষাপটে ওই গণআন্দোলন ছড়িয়ে পড়েছিল। নয় দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল দেশের ছাত্রসমাজ। লিমন : তখন ভেবেছিলাম, সড়কে মৃত্যুর মিছিল বোধ হয় থামবে। কিন্তু থামল না। ওই দুই শিক্ষার্থীর মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতে ঝরে গেল আবরারের প্রাণ। সাকিব : 'নিরাপদ সড়ক চাই' আজ মানুষের প্রাণের দাবি। মানুষ রাস্তায় নিরাপদ চলাচলের গ্যারান্টি চায়। লিমন : এক পরিসংখ্যান বলছে, বাংলাদেশে গত এক বছরে সড়কে মারা গেছে ৫২২৭ জন মানুষ। পঙ্গুত্ব বরণ করেছে পাঁচ থেকে ছয় হাজার লোক। এর মধ্যে অনেকেই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ফলে পরিবারগুলো সীমাহীন দুর্দশায় পড়ে যায়। সাকিব : এই অস্বাভাবিক মৃত্যুর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। লিমন : নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা, লাইসেন্সবিহীন ড্রাইভার চিহ্নিতকরণ, সড়কে অসাধু শ্রমিক নেতাদের দৌরাত্ম্য বন্ধকরণ, বাসমালিকদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সাকিব : সাধারণ জনগণের সচেতনতা দরকার সবার আগে। ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপার, ফুট ওভারব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। মানুষ সচেতন হলেই কেবল সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। লিমন : গণমাধ্যম ও সুশীল সমাজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকারের ওপর চাপ সৃষ্টি করে কঠোর সড়ক আইন প্রণয়ন করতে তাদের ভূমিকাই সর্বাধিক। দেশের রাজনৈতিক দলসমূহ, সাংস্কৃতিক গোষ্ঠী, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠনও জনসচেতনতামূলক কর্মকাণ্ড, বিজ্ঞাপন, ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে প্রচারাভিযান চালাতে পারে। সাকিব : ঠিক বলেছ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে নিশ্চিত লিমন : হতে পারে নিরাপদ সড়ক। : ঠিক বলেছ বন্ধু, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত এ সমস্যা থেকে পরিত্রাণ সম্ভব নয়। সাকিব : ঠিক তাই। আচ্ছা বন্ধু আজ তাহলে আসি। ভালো থেকো। বিদায়। লিমন : তুমিও ভালো থেকো। বিদায়।
HSCBangla 2nd Paperসংলাপ রচনা/খুদে গল্প রচনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”

প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।

সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।

'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।

মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।

'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। তার মা নেই। বাবাই তার একমাত্র অবলম্বন। সে একাদশ শ্রেণিতে পড়ে। লেখাপড়ায় মনোযোগী ফাতেমা তার মায়ের বিনা চিকিৎসায় মারা যাওয়ার বিষয়টি মনে করে নীরবে কাঁদে। সে ভাবে...

নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। তার মা নেই। বাবাই তার একমাত্র অবলম্বন। সে একাদশ শ্রেণিতে পড়ে। লেখাপড়ায় মনোযোগী ফাতেমা তার মায়ের বিনা চিকিৎসায় মারা যাওয়ার বিষয়টি মনে করে নীরবে কাঁদে। সে ভাবে...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে রাহাত বিস্মিত হয়...

প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে রাহাত বিস্মিত হয়...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এত বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ়-বয়সেও ...

প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এত বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ়-বয়সেও ...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই 'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। ত'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।