অধ্যক্ষ বরাবর উপস্থাপনের জন্য তোমার শিক্ষা প্রতিষ্ঠানের গত দুই বছরের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করো।
উত্তর: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ অধ্যক্ষ বর্ণমালা কলেজ, ঢাকা। বিষয়: গত দুই বছরের সার্বিক কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন। সূত্র: প্র.স ৩২(১১) ২৬, ১৫/০২/২০২৬ মহোদয় আপনার নির্দেশিত সূত্র মোতাবেক আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের গত দুই বছরের (২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষ) শিক্ষাবিষয়ক, অবকাঠামোগত এবং সহশিক্ষা কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র নিচে উপস্থাপন করছি।] বার্ষিক সার্বিক কার্যক্রম ১. শিক্ষা কার্যক্রম ও ফলাফল: গত দুই বছরে আমাদের প্রতিষ্ঠানের একাডেমিক ফলাফল ছিল অত্যন্ত সন্তোষজনক। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৯৪% এবং ২০২৫ সালে তা বেড়ে ৯৬% এ উন্নীত হয়েছে। নিয়মিত ইন-কোর্স পরীক্ষা, টিউটোরিয়াল ক্লাস এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা করায় ফলাফলে এই ইতিবাচক পরিবর্তন এসেছে। এ সময়ে বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাবে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের ব্যাবহারিক শিক্ষায় দক্ষ করে তুলছে। ২. অবকাঠামোগত উন্নয়ন: গত দুই বছরে কলেজের অবকাঠামোতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। পুরাতন একাডেমিক ভবনের সংস্কার কাজ শেষ হয়েছে এবং নতুন একটি পাঁচতলা বিশিষ্ট ছাত্রী নিবাসের নির্মাণ কাজ প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রায় ১৫০০ নতুন সৃজনশীল ও বোর্ড বই যুক্ত করা হয়েছে এবং পুরো লাইব্রেরিকে ডিজিটালাইজড করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য একটি শক্তিশালী জেনারেটর স্থাপন করা হয়েছে। ৩. সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম: লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও আমাদের প্রতিষ্ঠান সাফল্যের স্বাক্ষর রেখেছে। ২০২৪ সালে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের ক্রিকেট দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতি বছরের মতো এবারও বার্ষিক মিলাদ মাহফিল, সরস্বতী পূজা এবং মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এছাড়া গত দুই বছরে 'বিতর্ক ক্লাব' ও 'সাংস্কৃতিক সংসদ' নিয়মিত সাপ্তাহিক চর্চা অব্যাহত রেখেছে। ৪. শৃঙ্খলার মান ও বিবিধ: শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক সুসম্পর্ক ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল। শতভাগ ইউনিফর্ম নিশ্চিত করা এবং ক্লাস চলাকালীন মোবাইল ফোনের অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে 'পরিবেশ ক্লাব' কাজ করে যাচ্ছে। ৫. ভবিষ্যৎ সুপারিশমালা: প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে- পুরো ক্যাম্পাসকে হাই-স্কিড ওয়াইফাই জোনের আওতায় আনা। একটি স্থায়ী ও আধুনিক অডিটোরিয়াম নির্মাণ। বিএসটি বা স্কাউট কার্যক্রম আরও জোরদার করা। গত দুই বছরের কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় যে, প্রতিকূলতা সত্ত্বেও প্রতিষ্ঠানটি শিক্ষা ও সংস্কৃতির প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে অদূর ভবিষ্যতে এটি দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে। বিনীত জুলফিকার রহমান দ্বাদশ শ্রেণি আহ্বায়ক, প্রতিবেদন প্রণয়ন কমিটি বর্ণমালা কলেজ, ঢাকা।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
অধ্যক্ষ বরাবর উপস্থাপনের জন্য তোমার শিক্ষা প্রতিষ্ঠানের গত দুই বছরের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করো।
উত্তর