শেয়ারFacebookWhatsApp

একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে শহিদ মিনারের যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।

উত্তর: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?' চারদিক থেকে এই গানের শব্দে ঘুম ভাঙল। ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলে দেখি বাসার প্রত্যেকেই খুব তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে বাইরে বেরুনোর জন্য। রাত প্রায় সাড়ে ১১টা, ক্যালেন্ডারে চোখ পড়তেই বুঝতে পারলাম ঘটনাটি। বড়ো আপু ও ভাইয়া মা-বাবার সঙ্গে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে যাবে বলে তৈরি হচ্ছে। এক মাস পর এইচএসসি পরীক্ষা বলে আমাকে নিতে কেউ রাজি নয়। কিন্তু আমিও দ্রুত তৈরি হয়ে নিলাম। কোনোভাবেই এই সুযোগটি হাতছাড়া করতে চাই না। শেষ পর্যন্ত রাত ১২টা বাজার কিছু আগেই আমরা পৌঁছে যাই কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে। অভিভূত হয়ে দেখলাম, হাজার হাজার বাঙালি নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ হাতে ফুল নিয়ে বিশাল লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কারো কোনো ক্লান্তি নেই, ভিড়ে পড়ে থাকার জন্য বিরক্তি ভাব নেই বরং সবাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে কখন শহিদ মিনারের কাছে গিয়ে পৌঁছাবে। রাত ঠিক ১২টায় রাষ্ট্রপতি এলেন সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি দিতে। তারপর প্রধানমুন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের শ্রদ্ধাঞ্জলির পর সর্বসাধারণের জন্য শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। শহিদ মিনার প্রাঙ্গণে তখন অমর একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' উপস্থিত সকলের প্রাণের সঙ্গে যেন মেলবন্ধন ঘটাচ্ছে। কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে অমর একুশের কবিতা আবৃত্তি। লাইনে দাঁড়িয়ে খালি পায়ে যখন শহিদ মিনারের সামনে উপস্থিত হলাম তখন শহিদ মিনারকে মনে হলো হাজার হাজার মানুষের প্রাণের কেন্দ্রস্থল। চোখের সামনে যেন ভেসে উঠল বায়ান্নর ভাষা আন্দোলনের প্রাণবন্ত ছবি। অসীম শ্রদ্ধাভরে স্মরণ করলাম সালাম, বরকত, রফিক প্রমুখ শহিদের আত্মদানের চিত্রকল্প। প্রচণ্ড আবেগে বেদনার্ত মনে 'হাতের ফুলগুলো ভাষা শহিদদের উদ্দেশে বেদিতে অর্পণ করে এলাম। ভাষার জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসের বিরল। তাই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনটি অমর হয়ে আছে ইতিহাসের পাতায়। বাঙালির ইতিহাসের গৌরবময় দিনটি বর্তমানে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালিত হয়।

HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল

একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে শহিদ মিনারের যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।

উত্তর

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?' চারদিক থেকে এই গানের শব্দে ঘুম ভাঙল। ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলে দেখি বাসার প্রত্যেকেই খুব তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে বাইরে বেরুনোর জন্য। রাত প্রায় সাড়ে ১১টা, ক্যালেন্ডারে চোখ পড়তেই বুঝতে পারলাম ঘটনাটি। বড়ো আপু ও ভাইয়া মা-বাবার সঙ্গে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে যাবে বলে তৈরি হচ্ছে। এক মাস পর এইচএসসি পরীক্ষা বলে আমাকে নিতে কেউ রাজি নয়। কিন্তু আমিও দ্রুত তৈরি হয়ে নিলাম। কোনোভাবেই এই সুযোগটি হাতছাড়া করতে চাই না। শেষ পর্যন্ত রাত ১২টা বাজার কিছু আগেই আমরা পৌঁছে যাই কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে। অভিভূত হয়ে দেখলাম, হাজার হাজার বাঙালি নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ হাতে ফুল নিয়ে বিশাল লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কারো কোনো ক্লান্তি নেই, ভিড়ে পড়ে থাকার জন্য বিরক্তি ভাব নেই বরং সবাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে কখন শহিদ মিনারের কাছে গিয়ে পৌঁছাবে। রাত ঠিক ১২টায় রাষ্ট্রপতি এলেন সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি দিতে। তারপর প্রধানমুন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের শ্রদ্ধাঞ্জলির পর সর্বসাধারণের জন্য শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। শহিদ মিনার প্রাঙ্গণে তখন অমর একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' উপস্থিত সকলের প্রাণের সঙ্গে যেন মেলবন্ধন ঘটাচ্ছে। কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে অমর একুশের কবিতা আবৃত্তি। লাইনে দাঁড়িয়ে খালি পায়ে যখন শহিদ মিনারের সামনে উপস্থিত হলাম তখন শহিদ মিনারকে মনে হলো হাজার হাজার মানুষের প্রাণের কেন্দ্রস্থল। চোখের সামনে যেন ভেসে উঠল বায়ান্নর ভাষা আন্দোলনের প্রাণবন্ত ছবি। অসীম শ্রদ্ধাভরে স্মরণ করলাম সালাম, বরকত, রফিক প্রমুখ শহিদের আত্মদানের চিত্রকল্প। প্রচণ্ড আবেগে বেদনার্ত মনে 'হাতের ফুলগুলো ভাষা শহিদদের উদ্দেশে বেদিতে অর্পণ করে এলাম। ভাষার জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসের বিরল। তাই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনটি অমর হয়ে আছে ইতিহাসের পাতায়। বাঙালির ইতিহাসের গৌরবময় দিনটি বর্তমানে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালিত হয়।
HSCBangla 2nd Paperদিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জনতোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্ততোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।