তোমার এলাকায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে পৌরসভা মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র লেখো।
উত্তর: ১৩ আগস্ট ২০২৬ চেয়ারম্যান রাজাখালী ইউনিয়ন পরিষদ পেকুয়া, কক্সবাজার বিষয়: ডেঙ্গুজ্বর প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। জনাব বিনীত নিবেদন এই যে, আমরা আপনার ইউনিয়নের দিলজানপাড়া এলাকার অধিবাসীরা দীর্ঘদিন যাবৎ মশার আক্রমণে অতিষ্ঠ জীবনযাপন করছি। গ্রীষ্মের এ দাবদাহের সঙ্গে যোগ হয়েছে মশার অত্যাচার। মশার প্রকোপ এতই বেড়ে গেছে যে, দিনের বেলায়ও মশার কামড়ে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছে। ইদানীং যোগ হয়েছে এডিস মশা নামক এক ভয়ংকর মশা। এর আক্রমণে মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। আমরা সম্প্রতি জানতে পেরেছি, সরকার এডিস মশা নিধনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় এডিস মশা নিধনের ওষুধ সরবরাহ করা হচ্ছে। অতএব, এডিসকবলিত দিলজানপাড়া এলাকায় দ্রুত এডিস মশা নিধনের ওষুধ সরবরাহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিবেদক দিলজানপাড়াবাসীর পক্ষে আফতাব আহমেদ * [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে]
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
তোমার এলাকায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে পৌরসভা মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র লেখো।
উত্তর