নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো: i. আলোচনার মাধ্যমে সব সমস্যাগুলোর সমাধান সম্ভব। ii. যুক্তি খণ্ডিত হয়েছে, তবে মুক্তি মেলেনি। iii. আমি অহর্নিশি সে কথাই ভেবেছি। iv. আমি সন্তোষ হলাম। v. এক অগ্রহায়ণে শীত যায় না। vi. ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। vii. কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। viii. ঘড়িকে হাতে দাও।
উত্তর: i. আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। / আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান সম্ভব। ii. যুক্তি খণ্ডিত হয়েছে, কিন্তু মুক্তি মেলেনি। iii. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি। iv. আমি সন্তুষ্ট হলাম। v. এক মাঘে শীত যায় না। vi. ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। vii. কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। viii. ঘড়ি হাতে দাও।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর