সারমর্ম লেখো: এই সব মূঢ় ম্লান মূক মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধ্বনিয়া তুলিতে হবে আশা; ডাকিয়া বলিতে হবে- 'মুহূর্তে তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে। যার ভয়ে তুমি ভীত, সে অন্যায় ভীরু তোমা চেয়ে, যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার, তখনি সে- পথ কুকুরের মত সংকোচে সত্রাসে যাবে মিশে।; দেবতা বিমুখ তারে, কেহ নাহি সহায় তাহার; মুখে করে আঙ্কলন, জানে সে হীনতা আপনার মনে মনে!
উত্তর: সারমর্ম: নিঃস্ব, বঞ্চিত ও নিপীড়িত মানুষের উপর হওয়া শোষণ-বঞ্চনার অবসান ঘটাতে হবে। তাদের মনে সাহসের সঞ্চার করতে হবে। এর ফলে তারা হয়ে উঠবে সংগ্রামী। অন্যায়ের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়ালে অন্যায়কারী পালাতে বাধ্য হয়। তাই আত্মবিশ্বাসে জেগে ওঠাই মুক্তির একমাত্র পথ।
HSC Bangla 2nd Paper সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ · সৃজনশীল

উত্তর