উপসর্গের মাধ্যমে শব্দের কত রকমের রূপান্তর ঘটে? উদাহরণ দিয়ে উপসর্গের গুরুত্ব লেখো।
উত্তর: যেসব বর্ণ বা শব্দাংশের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে সাহায্য করে তাদের উপসর্গ বলে। উপসর্গ কথাটির অর্থ উপসৃষ্টি। অর্থাৎ অর্থের দিক থেকে শব্দ বৈচিত্র্যমণ্ডিত করাই উপসর্গের কাজ। যেমন: প্র- প্রহার, আ- আগমন, সু- সুদিন ইত্যাদি। উপসর্গ যুক্ত হলে শব্দের পাঁচ ধরনের পরিবর্তন ঘটে। যথা: ১. নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়। যেমন: হার → প্র + হার = প্রহার ২. শব্দের অর্থ পরিপূর্ণ হয়ে ওঠে। যেমন: পূর্ণ → পরি + পূর্ণ = পরিপূর্ণ ৩. শব্দের অর্থ সম্প্রসারিত হয়। যেমন: তাপ → প্র + তাপ = প্রতাপ ৪. শব্দের অর্থ সংকুচিত হয়। যেমন: রাজি → নিম+ রাজি = নিমরাজি ৫. শব্দের অর্থের পরিবর্তন ঘটে। যেমন: কথা → উপ + কথা = উপকথা একটি উপসর্গ একাধিক ভিন্ন শব্দের সঙ্গে যেমন যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করতে পারে তেমনই একই শব্দের সঙ্গে ভিন্ন ভিন্ন উপসর্গ যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করতে পারে। যেমন: 'প্র' উপসর্গ এবং 'কার' শব্দটির কথা ধরা যাক: 'প্র' উপসর্গটি কার, কাশ, চার, মান, হার ইত্যাদি বেশকিছু শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে।
HSC Bangla 2nd Paper বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) · সৃজনশীল
উপসর্গের মাধ্যমে শব্দের কত রকমের রূপান্তর ঘটে? উদাহরণ দিয়ে উপসর্গের গুরুত্ব লেখো।
উত্তর