প্রদত্ত সংকেত অনুসারে একটি খুদেগল্প লেখো: ঘুম ভেঙে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেও অরোরা বুঝতে পারল না সে কোথায় আছে। আবছা আলোয় সে ঘরের চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারল এটা তারই ঘর কিন্তু তার ঘরে সে কীভাবে এলো?
উত্তর: বিস্মৃত সেই রাত ঘুম ভেঙে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেও অরোরা বুঝতে পারল না সে কোথায় আছে। আবছা আলোয় সে ঘরের চারদিকে চোখ বুলিয়ে বুঝতে পারল এটা তারই ঘর, কিন্তু তার ঘরে সে কীভাবে এলো? অরোরার মনে আছে সে তার বন্ধুদের সাথে একটি বনভোজনে গিয়েছিল। পাহাড়ি পথে তাদের বাসটি যখন বাঁক নিচ্ছিল, তখন হঠাৎ একটি বিকট শব্দ হয়েছিল। তারপর সব অন্ধকার। এখন সে নিজের চিরচেনা বিছানায় শুয়ে আছে, অথচ তার শরীরজুড়ে এক অদ্ভুত জড়তা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। জানালার পর্দা ভেদ করে আসা চাঁদের ম্লান আলোয় তার ঘরের আসবাবপত্রগুলো আজ কেন যেন অচেনা বলে মনে হচ্ছে। অরোরা আলতো করে নিজের কপালে হাত ছোঁয়ালো। সেখানে একটি ব্যান্ডেজ বাঁধা। তার মাথায় তীব্র যন্ত্রণার অনুভূতি। সে স্মরণ করার চেষ্টা করল মাঝখানের সময়টুকু। সে মনে করার চেষ্টা করে যে, সে দুর্ঘটনার শিকার হয়েছে কি না। কেউ কি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে? কিন্তু বাড়িতে তো আজ কেউ থাকার কথা ছিল না। সে কি তবে দীর্ঘ সময় অচেতন ছিল? হঠাৎ দরজার ওপাশে কারো পায়ের শব্দ পাওয়া গেল। অরোরা ভয়ে কুঁকড়ে গেল। দরজাটা ধীরগতিতে খুলল। তার বাবা-মা ঘরে ঢুকল। বাবা-মাকে দেখে সে স্বস্তি ফিরে ফেল। তার মায়ের মুখটা যেন শুকিয়ে গেছে। তার চিন্তায় হয়ত এমন হয়েছে। সে উঠে দাঁড়িয়ে যাচ্ছিল। তার মা তাকে উঠতে নিষেধ করেন। তাকে শুয়ে থাকতে বলে তিনি ঘরের আলোগুলো জ্বালিয়ে দেন। আরোরা তার মাকে বলে, 'মা আমার কী হয়েছিল? আর আমি এখানে এলাম কীভাবে? মা তার পাশে বসেন। তারপর বলেন, তুমি সুস্থ হয়ে উঠেছ সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। জানি তোমার অনেক কিছু মনে নেই। এমনকি সেই রাতের কথাও। তোমরা যে বাসে চড়ে বনভোজনে যাচ্ছিলে তা দুর্ঘটনার শিকার হয়ে খাদে গড়িয়ে পড়ে। তোমরা সবাই কমবেশি আঘাত পেয়েছ। তোমার বন্ধুরাও সবাই হাসপাতালে থেকে বাসায় ফিরেছে। আজ সাতদিন তুমি অচেতন। মাঝে মাঝে জেগেছ কিন্তু কারো সাথে কথা বলোনি। আমাদের চিনতেও পারোনি। কিন্তু মা আমি এখনো সে রাতের কথা, এখানে আসার কথা মনে করতে পারছিনা। সমস্যা নেই আরোরা। ডাক্তার বলেছেন মাথায় আঘাত পাওয়ায় এমনটা হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এখন তুমি রেস্ট করো।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
প্রদত্ত সংকেত অনুসারে একটি খুদেগল্প লেখো: ঘুম ভেঙে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেও অরোরা বুঝতে পারল না সে কোথায় আছে। আবছা আলোয় সে ঘরের চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারল এটা তারই ঘর কিন্তু তার ঘরে সে কীভাবে এলো?
উত্তর