ঢাকার ফার্মগেট এলাকায় আবর্জনা এবং হকারমুক্ত রাস্তার প্রয়োজনীয়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখো।
উত্তর: ১৭ অক্টোবর ২০২৬ সম্পাদক দৈনিক ইত্তেফাক ১ আর কে মিশন রোড, ঢাকা বিষয়: সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব আপনার সম্পাদিত জনপ্রিয় পত্রিকা 'দৈনিক ইত্তেফাক'-এর চিঠিপত্র বিভাগে 'ফার্মগেট এলাকায় আবর্জনা ও হকারমুক্ত রাস্তা চাই' শিরোনামে জনগুরুত্বপূর্ণ পত্রটি ছাপিয়ে বাধিত করবেন। নিবেদক বিভান বিশ্বাস ফার্মগেট, ঢাকা ফার্মগেট এলাকায় আবর্জনা ও হকারমুক্ত রাস্তা চাই রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে ফার্মগেট অন্যতম। প্রতিদিন হাজার হাজার মানুষ, বিশেষ করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা এই এলাকা দিয়ে যাতায়াত করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বর্তমানে ফার্মগেট এলাকার ফুটপাত, ওভারব্রিজ ও প্রধান সড়কগুলো হকারদের দখলে চলে গেছে। এর ফলে সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, যা প্রায়ই ছোটো-বড়ো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। হকারদের দৌরাত্ম্যের পাশাপাশি যত্রতত্র আবর্জনার স্তূপ এই এলাকার পরিবেশকে বিষিয়ে তুলেছে। ফুটপাতে যেখানে-সেখানে ময়লা ফেলে রাখার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির দিনে এই আবর্জনা নর্দমায় মিশে জলাবদ্ধতার সৃষ্টি করছে, যা জনগণের ভোগান্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এমতাবস্থায় ফার্মগেট এলাকাকে আবর্জনা ও হকারমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এই অরাজক পরিস্থিতির স্থায়ী অবসান ঘটিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য আমরা সংশিস্নষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। বিভান বিশ্বাস ফার্মগেট, ঢাকা * [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত একটি খাম আঁকতে হবে।]
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
ঢাকার ফার্মগেট এলাকায় আবর্জনা এবং হকারমুক্ত রাস্তার প্রয়োজনীয়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখো।
উত্তর