নির্দেশানুসারে বাক্য রূপান্তর করো: (যেকোনো পাঁচটি) i. যা তার প্রাপ্তি, তাই তার দান। (সরল বাক্য) ii. মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (জটিল বাক্য) iii. লোকে যা বলে তাতে কান দিয়ো না। (যৌগিক বাক্য) iv. যত্নশীল কি রত্নলাভে অধিকারী নয়? (নির্দেশাত্মক) v. ফুল সুন্দর। (নেতিবাচক) vi. জীবনের জন্য বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন। (অনুজ্ঞাবাচক বাক্য) vii. জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। (প্রশ্নবোধক) viii. সত্যি সেলুকাস, এদেশ বড়ো বিচিত্র। (বিস্ময়সূচক)
উত্তর: i. তার প্রাপ্তিই তার দান। ii. এমন কেউ নেই, যে মাতৃভূমিকে ভালোবাসে না। iii. লোকে অনেক কিছু বলে, কিন্তু তাতে কান দিয়ো না। iv. যত্নশীলরাই রত্নলাভের অধিকারী। v. ফুল অসুন্দর নয়। vi. জীবনের জন্য বৃক্ষের দিকে তাকাও। vii. জোড়াতালি দিয়ে কি কোনো সমস্যারই সমাধান করা যায়? viii. সত্যি সেলুকাস, কী বিচিত্র এদেশ!
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর