শেয়ারFacebookWhatsApp

উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

উত্তর: বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যেমন: উর্মি একাদশ শ্রেণিতে পড়ে। সে নিয়মিত কলেজে যায়। তার একটি ল্যাপটপ আছে। সর্বনামকে প্রধানত তিনটি মানদণ্ডের ভিত্তিতে ভাগ করা যায়। যথা: ১. অর্থগতভাবে, ২. অন্বয়গতভাবে ও ৩. পক্ষভেদে ১. অর্থগতভাবে সর্বনামের শ্রেণিবিভাগ- ক. ব্যক্তিবাচক সর্বনাম: যে সর্বনাম বাক্যের পক্ষ বা পুরুষ নির্দেশ করে, তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন: আমি, আমার, তুমি, তোমার, সে, তোমরা, তারা, তিনি ইত্যাদি। খ. আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনো কাজ করেছে- এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন: স্বয়ং, নিজে, খোদ, স্ব স্ব, আপনি ইত্যাদি। গ. পারস্পরিক সর্বনাম: দুপক্ষের সহযোগ বা পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে পারস্পরিক সর্বনাম বলে। যেমন: পরস্পর পরিচিত। ওরা নিজেরা নিজেরাই সমস্যা মিটিয়ে ফেলবে। ঘ. সকলবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে সকলবাচক সর্বনাম বলে। যেমন: সবাই কফি খেতে চাচ্ছে। সকলেই সাহায্য পেয়েছে। ঙ. অন্যবাচক সর্বনাম: নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অন্যবাচক সর্বনাম বলে। যেমন: অপরে পারলে তুমি কেন পারবে না? অন্যের কথা বলো না। চ. নির্দেশক সর্বনাম: যে সর্বনাম বক্তার নিকট থেকে কাছের বা দূরের কিছু নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন: এ, ও, ইনি, উনি ইত্যাদি। ছ. অনির্দিষ্ট সর্বনাম: অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন: এখানে কেউ নেই। আমার কিছু বলার নেই। ২. অন্বয়গতভাবে সর্বনামের শ্রেণিবিভাগ- ক. প্রশ্নবাচক সর্বনাম: প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্নের জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন: কে যাবে? কারা খাবে? খ. সংযোগবাচক সর্বনাম: যে সর্বনাম দ্বারা দুটি বাক্যে সংযোগ ঘটানো হয় তাকে সংযোগবাচক সর্বনাম বলে। যেমন: হাটে গিয়ে দেখি যে, সে চলে গেছে। আমি বলি কী, তুই আজ থেকেই যা। গ. সাপেক্ষ সর্বনাম: পরস্পর নির্ভরশীল যে যুগল সর্বনাম দুটি বাক্যাংশের সংযোগ ঘটায় তাদের সাপেক্ষ সর্বনাম বলে। যেমন: যত চাও তত লও। যার কাজ তারই সাজে। যেমন কর্ম তেমন ফল। ৩. পক্ষভেদে সর্বনামের শ্রেণিবিভাগ- ক. বক্তাপক্ষ: যে সর্বনাম দ্বারা বাক্যের বক্তা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তা এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন: আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমার, আমাদের, মোর, মোরা ইত্যাদি। খ. শ্রোতাপক্ষ: যে সর্বনাম দ্বারা বক্তার সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত শ্রোতা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তা এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন: তুই, তুমি, তোরা, তোকে, তোমার, তোমরা, তোমাকে, ইত্যাদি। গ. অন্যপক্ষ: যে সর্বনাম দ্বারা বক্তার সামনে অনুপস্থিত শ্রোতা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তা এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন: সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাঁকে, তাঁরা, তাঁদের ইত্যাদি।

HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল

উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

উত্তর

বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যেমন: উর্মি একাদশ শ্রেণিতে পড়ে। সে নিয়মিত কলেজে যায়। তার একটি ল্যাপটপ আছে। সর্বনামকে প্রধানত তিনটি মানদণ্ডের ভিত্তিতে ভাগ করা যায়। যথা: ১. অর্থগতভাবে, ২. অন্বয়গতভাবে ও ৩. পক্ষভেদে ১. অর্থগতভাবে সর্বনামের শ্রেণিবিভাগ- ক. ব্যক্তিবাচক সর্বনাম: যে সর্বনাম বাক্যের পক্ষ বা পুরুষ নির্দেশ করে, তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন: আমি, আমার, তুমি, তোমার, সে, তোমরা, তারা, তিনি ইত্যাদি। খ. আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনো কাজ করেছে- এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন: স্বয়ং, নিজে, খোদ, স্ব স্ব, আপনি ইত্যাদি। গ. পারস্পরিক সর্বনাম: দুপক্ষের সহযোগ বা পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে পারস্পরিক সর্বনাম বলে। যেমন: পরস্পর পরিচিত। ওরা নিজেরা নিজেরাই সমস্যা মিটিয়ে ফেলবে। ঘ. সকলবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে সকলবাচক সর্বনাম বলে। যেমন: সবাই কফি খেতে চাচ্ছে। সকলেই সাহায্য পেয়েছে। ঙ. অন্যবাচক সর্বনাম: নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অন্যবাচক সর্বনাম বলে। যেমন: অপরে পারলে তুমি কেন পারবে না? অন্যের কথা বলো না। চ. নির্দেশক সর্বনাম: যে সর্বনাম বক্তার নিকট থেকে কাছের বা দূরের কিছু নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন: এ, ও, ইনি, উনি ইত্যাদি। ছ. অনির্দিষ্ট সর্বনাম: অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন: এখানে কেউ নেই। আমার কিছু বলার নেই। ২. অন্বয়গতভাবে সর্বনামের শ্রেণিবিভাগ- ক. প্রশ্নবাচক সর্বনাম: প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্নের জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন: কে যাবে? কারা খাবে? খ. সংযোগবাচক সর্বনাম: যে সর্বনাম দ্বারা দুটি বাক্যে সংযোগ ঘটানো হয় তাকে সংযোগবাচক সর্বনাম বলে। যেমন: হাটে গিয়ে দেখি যে, সে চলে গেছে। আমি বলি কী, তুই আজ থেকেই যা। গ. সাপেক্ষ সর্বনাম: পরস্পর নির্ভরশীল যে যুগল সর্বনাম দুটি বাক্যাংশের সংযোগ ঘটায় তাদের সাপেক্ষ সর্বনাম বলে। যেমন: যত চাও তত লও। যার কাজ তারই সাজে। যেমন কর্ম তেমন ফল। ৩. পক্ষভেদে সর্বনামের শ্রেণিবিভাগ- ক. বক্তাপক্ষ: যে সর্বনাম দ্বারা বাক্যের বক্তা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তা এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন: আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমার, আমাদের, মোর, মোরা ইত্যাদি। খ. শ্রোতাপক্ষ: যে সর্বনাম দ্বারা বক্তার সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত শ্রোতা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তা এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন: তুই, তুমি, তোরা, তোকে, তোমার, তোমরা, তোমাকে, ইত্যাদি। গ. অন্যপক্ষ: যে সর্বনাম দ্বারা বক্তার সামনে অনুপস্থিত শ্রোতা ও তার সমগোত্রীয়দের নির্দেশ করা হয় তা এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন: সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাঁকে, তাঁরা, তাঁদের ইত্যাদি।
HSCBangla 2nd Paperবাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল । ii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? iii. স্ব স্ব স্থানে ফিরে যাও । iv. আজ নয় কাল সে আসবেই। v. হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো । vi. তিনি অভিজ্ঞ ডাক্তার। vii. আপন ভালো সবাই চায় । viii. চলো কোথাও বেড়াতে যাই ।

নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল । ii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? iii. স্ব স্ব স্থানে ফিরে যাও । iv. আজ নয় কাল সে আসবেই। v. হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো । vi. তিনি অভিজ্ঞ ডাক্তার। vii. আপন ভালো সবাই চায় । viii. চলো কোথাও বেড়াতে যাই ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো ৷

ক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।

নিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।

বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেই এম.এ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।

নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেই এম.এ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :

নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :

নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছেক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করনিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেবিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।