তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর: ১০ জানুয়ারি ২০২৬ অধ্যক্ষ নাসিরাবাদ সরকারি কলেজ নাসিরাবাদ, চট্টগ্রাম বিষয়: বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতির জন্য আবেদন। মহোদয় সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী। আমাদের কলেজে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলেও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয় না। বিতর্ক আমাদের মেধার বিকাশে সহায়তা করে। এজন্য আমরা কলেজে বিতর্ক প্রতিযোগিতার প্রয়োজন অনুভব করছি। অতএব মহোদয় সমীপে বিনীত নিবেদন, বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা চিন্তা করে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতিদানে আপনার মর্জি হয়। নিবেদক একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে নাঈমা সুলতানা নাসিরাবাদ সরকারি কলেজ নাসিরাবাদ, চট্টগ্রাম
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর