নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যের বাক্যান্তর করো: i. আজকাল সব জিনিসই দুর্লভ। (নেতিবাচক) ii. সে কথা আজও ভুলতে পারিনি। (প্রশ্নবাচক) iii. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক) iv. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল) v. দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক) vi. সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। (নেতিবাচক) vii. এমন লোক নেই যিনি দেশকে ভালোবাসেন না। (অস্তিবাচক)
উত্তর: i. আজকাল কোনো জিনিসই সুলভ নয়। ii. সে কথা কি আজও ভুলতে পেরেছি? iii. তিনি বিদ্বান তবু তার অহংকার নেই। iv. বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে। v. ট্রেন এলো কিন্তু দশ মিনিট পর। vi. সাহিত্যে মানবাত্মা না খেলে পারে না এবং সেই খেলার আনন্দ উপভোগ না করে পারে না। vii. সব লোকই (বা প্রত্যেক মানুষই) দেশকে ভালোবাসেন।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর