শেয়ারFacebookWhatsApp

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি কর।

উত্তর: প্রতিবেদনের প্রকৃতি : বিশেষ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনাম : ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতা সৃষ্টি। প্রতিবেদন তৈরির স্থান : ছোনকা, বগুড়া প্রতিবেদন তৈরির সময় : সকাল ১১টা প্রতিবেদকের নাম ও ঠিকানা : তকি তাজওয়ার, বগুড়া প্রতিবেদন তৈরির তারিখ : ২১ এপ্রিল, ২০২৫ ডেঙ্গুজ্বর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি নিজস্ব প্রতিবেদক; বগুড়া ২১ এপ্রিল, ২০২৫: বর্তমানে আমাদের দেশে ডেঙ্গুজ্বর ভয়াবহ আকার ধারণ করেছে। গত দুই দশকে। বিশ্বব্যাপী ডেঙ্গু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে। কেননা এটা প্রতিকারের বা চিকিৎসার বিশেষ কোনো ওষুধ বা প্রতিষেধক এখনও কার্যকরভাবে আবিষ্কৃত হয়নি। এজন্যই ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা। ডেঙ্গুজ্বর এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসজনিত গ্রীষ্মমণ্ডলীয় একটি রোগ। আমাদের দেশে বর্ষা মৌসুমে এই রোগের প্রকোপ বৃদ্ধি পায়। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সাধারণত ডেঙ্গুজ্বরের উপসর্গ দেখা দেয়। জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং চামড়ায় ফুসকুড়ি হলো ডেঙ্গুজ্বরের প্রধান লক্ষণ। বর্তমানে ডেঙ্গু হলে সামান্য জ্বরেই হার্ট, কিডনি ও ব্রেইন আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে রোগীর দ্রুত শকে যাওয়ার আশঙ্কাও বেড়েছে। তাই অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। যেহেতু এই রোগের যথাযথ চিকিৎসা আবিষ্কৃত হয়নি সেহেতু প্রতিবছর অনেকে এই রোগে মারা যায়। এটি বর্তমানে বৈশ্বিক আপদে পরিণত হয়েছে। তাই এই রোগ সম্পর্কে জনমানসে। সচেতনতা বৃদ্ধি জরুরি। আর অবশ্যই এর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। তাই এর কারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি সবার জানতে হবে। ডেঙ্গুজ্বরের একমাত্র কারণ এডিস মশা। এই এডিস মশার বিস্তার রোধ করতে পারলে ডেঙ্গুজ্বর প্রতিরোধ করা সম্ভব। এডিস মশা নিয়ন্ত্রণ ও দমনে নিম্নোক্ত পরামর্শসমূহ মেনে চলা প্রযোজ্য। এডিস মশা অন্যান্য মশার চেয়ে আকারে একটু বড় হয় এবং এদের শরীরে ডোরাকাটা দাগ থাকে। এই এডিস মশাকে চিনতে হবে এবং বিস্তার রোধ করতে হবে। এই মশা পরিষ্কার বন্ধ পানিতে ডিম পাড়ে। সাধারণত বাড়ির আশপাশে ফুলের টব, ডাবের খোসা, ভাঙা. পাত্র, পুরানো চাকার টিউবে জমে থাকা পানিতে, দুধ আইসক্রিমের কৌটায়, এসি ও ফ্রিজের নিচে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। এসব স্থানে ও পাত্রে যাতে পানি জমতে না পারে সেদিকে সর্বাগ্রে লক্ষ রাখতে হবে। পানি জমতে পারে এমন জিনিসপত্র উলটে রাখা যেতে পারে। কিংবা কোথাও পানি জমলে তা তিন দিনের মধ্যে ফেলার ব্যবস্থা করতে হবে। তাহলে এডিস মশা বংশবিস্তার করতে পারবে না। বাড়িঘরের আশপাশ, ঝোপ-ঝাড়, জঙ্গল, ড্রেন, নর্দমা, ডোবার কচুরিপানা পরিষ্কার রাখতে হবে এবং ওষুধ বা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে যেন এই মশা ডিম পেড়ে বাচ্চা ফোটাতে না পারে। দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। সম্ভব হলে জানালায় মশা প্রতিরোধক নেট লাগানো যেতে পারে। ডেঙ্গু রোগীকে মশারির মধ্যে রেখে চিকিৎসা করাতে হবে। কেননা মশার মাধ্যমে এই রোগ একজন থেকে অন্যজনে সংক্রমিত। হতে পারে। সম্ভব হলে শরীরের অনাবৃত স্থানে মশা নিবারক ক্রিম ব্যবহার করা যেতে পারে। সমস্যা না থাকলে মশা নিধনের ওষুধ, স্প্রে, কয়েল ব্যবহার করা যেতে পারে। মোট কথা, মশার কামড় এড়ানোই ডেঙ্গু প্রতিরোধের মোক্ষম উপায়। আর জোর দিতে হবে এডিস মশার লার্ভা নিধনে। ডেঙ্গু প্রতিরোধে সবার আগে জরুরি সামাজিক সচেতনতা। এডিস মশার বৃদ্ধি প্রতিরোধ এবং মশার কামড় এড়ানোর যথাযথ পদক্ষেপ নিতে হবে। নতুবা ডেঙ্গু ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারে। প্রতিবেদক তকি তাজওয়ার ছোনকা, বগুড়া

HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি কর।

উত্তর

প্রতিবেদনের প্রকৃতি : বিশেষ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনাম : ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতা সৃষ্টি। প্রতিবেদন তৈরির স্থান : ছোনকা, বগুড়া প্রতিবেদন তৈরির সময় : সকাল ১১টা প্রতিবেদকের নাম ও ঠিকানা : তকি তাজওয়ার, বগুড়া প্রতিবেদন তৈরির তারিখ : ২১ এপ্রিল, ২০২৫ ডেঙ্গুজ্বর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি নিজস্ব প্রতিবেদক; বগুড়া ২১ এপ্রিল, ২০২৫: বর্তমানে আমাদের দেশে ডেঙ্গুজ্বর ভয়াবহ আকার ধারণ করেছে। গত দুই দশকে। বিশ্বব্যাপী ডেঙ্গু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে। কেননা এটা প্রতিকারের বা চিকিৎসার বিশেষ কোনো ওষুধ বা প্রতিষেধক এখনও কার্যকরভাবে আবিষ্কৃত হয়নি। এজন্যই ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা। ডেঙ্গুজ্বর এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসজনিত গ্রীষ্মমণ্ডলীয় একটি রোগ। আমাদের দেশে বর্ষা মৌসুমে এই রোগের প্রকোপ বৃদ্ধি পায়। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সাধারণত ডেঙ্গুজ্বরের উপসর্গ দেখা দেয়। জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং চামড়ায় ফুসকুড়ি হলো ডেঙ্গুজ্বরের প্রধান লক্ষণ। বর্তমানে ডেঙ্গু হলে সামান্য জ্বরেই হার্ট, কিডনি ও ব্রেইন আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে রোগীর দ্রুত শকে যাওয়ার আশঙ্কাও বেড়েছে। তাই অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। যেহেতু এই রোগের যথাযথ চিকিৎসা আবিষ্কৃত হয়নি সেহেতু প্রতিবছর অনেকে এই রোগে মারা যায়। এটি বর্তমানে বৈশ্বিক আপদে পরিণত হয়েছে। তাই এই রোগ সম্পর্কে জনমানসে। সচেতনতা বৃদ্ধি জরুরি। আর অবশ্যই এর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। তাই এর কারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি সবার জানতে হবে। ডেঙ্গুজ্বরের একমাত্র কারণ এডিস মশা। এই এডিস মশার বিস্তার রোধ করতে পারলে ডেঙ্গুজ্বর প্রতিরোধ করা সম্ভব। এডিস মশা নিয়ন্ত্রণ ও দমনে নিম্নোক্ত পরামর্শসমূহ মেনে চলা প্রযোজ্য। এডিস মশা অন্যান্য মশার চেয়ে আকারে একটু বড় হয় এবং এদের শরীরে ডোরাকাটা দাগ থাকে। এই এডিস মশাকে চিনতে হবে এবং বিস্তার রোধ করতে হবে। এই মশা পরিষ্কার বন্ধ পানিতে ডিম পাড়ে। সাধারণত বাড়ির আশপাশে ফুলের টব, ডাবের খোসা, ভাঙা. পাত্র, পুরানো চাকার টিউবে জমে থাকা পানিতে, দুধ আইসক্রিমের কৌটায়, এসি ও ফ্রিজের নিচে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। এসব স্থানে ও পাত্রে যাতে পানি জমতে না পারে সেদিকে সর্বাগ্রে লক্ষ রাখতে হবে। পানি জমতে পারে এমন জিনিসপত্র উলটে রাখা যেতে পারে। কিংবা কোথাও পানি জমলে তা তিন দিনের মধ্যে ফেলার ব্যবস্থা করতে হবে। তাহলে এডিস মশা বংশবিস্তার করতে পারবে না। বাড়িঘরের আশপাশ, ঝোপ-ঝাড়, জঙ্গল, ড্রেন, নর্দমা, ডোবার কচুরিপানা পরিষ্কার রাখতে হবে এবং ওষুধ বা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে যেন এই মশা ডিম পেড়ে বাচ্চা ফোটাতে না পারে। দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। সম্ভব হলে জানালায় মশা প্রতিরোধক নেট লাগানো যেতে পারে। ডেঙ্গু রোগীকে মশারির মধ্যে রেখে চিকিৎসা করাতে হবে। কেননা মশার মাধ্যমে এই রোগ একজন থেকে অন্যজনে সংক্রমিত। হতে পারে। সম্ভব হলে শরীরের অনাবৃত স্থানে মশা নিবারক ক্রিম ব্যবহার করা যেতে পারে। সমস্যা না থাকলে মশা নিধনের ওষুধ, স্প্রে, কয়েল ব্যবহার করা যেতে পারে। মোট কথা, মশার কামড় এড়ানোই ডেঙ্গু প্রতিরোধের মোক্ষম উপায়। আর জোর দিতে হবে এডিস মশার লার্ভা নিধনে। ডেঙ্গু প্রতিরোধে সবার আগে জরুরি সামাজিক সচেতনতা। এডিস মশার বৃদ্ধি প্রতিরোধ এবং মশার কামড় এড়ানোর যথাযথ পদক্ষেপ নিতে হবে। নতুবা ডেঙ্গু ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারে। প্রতিবেদক তকি তাজওয়ার ছোনকা, বগুড়া
HSCBangla 2nd Paperদিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জনতোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্ততোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।