শেয়ারFacebookWhatsApp

কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের উপর একটি দিনলিপি রচনা কর।

উত্তর: ২৩.০৫.২০২৫, শুক্রবার রাত ১১:০০ মিনিট ঐতিহাসিক স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার ভ্রমণ ঐতিহাসিক স্থান এমন একটি স্থান যা ইতিহাসের সাক্ষ্য বহন করে। অতীত ইতিহাসের পাতায় রয়েছে এর গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। ঐতিহাসিক স্থান ভ্রমণ করা শুধু আকর্ষণীয় এবং বিনোদনের জন্য নয়, বরং শিক্ষামূলকও। সময় ও সুযোগ পেলেই আমি দেশের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করি। কারণ এটি আমাকে অনেক আনন্দ দেয়, অভিজ্ঞতা অর্জনের সহায়তা করে এবং এজন্য আমি বিশেষ এক ধরনের আকর্ষণ অনুভব করি। এই আকর্ষণেই আজ হাজির হয়েছিলাম পাহাড়পুর বৌদ্ধবিহারে, যা সোমপুর বিহার নামেও পরিচিত। এর অবস্থান নওগাঁ জেলার বদলগাছি উপেজেলার পাহাড়পুর গ্রামে। সকাল দশটায় আমরা সবান্ধব পাহাড়পুরে পৌঁছালাম। স্থানীয় রেস্টুরেন্টে সকালের নাশতা খেয়ে বিহারটি পরিদর্শনে মনোনিবেশ করলাম। এটি পালবংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীতে নির্মাণ করেন। ১৯৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে UNESCO কর্তৃক এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। বিহারটি ভালোভাবে আমরা পরিদর্শন করলাম, লক্ষ করলাম এটির ভূমি পরিকল্পনা চতুষ্কোনাকার। চারদিকে চওড়া সীমানা দেওয়াল দিয়ে ঘেরা। উত্তর দিকের বাহুতে ৪৫টি এবং তিন দিকের বাহুতে ৪৪টি করে কক্ষ ছিল। কোনো কোনো কক্ষে কুলুঙ্গি এবং মেঝেতে দৈনন্দিন কাজে ব্যবহৃত নানা দ্রব্য পাওয়া গিয়েছে। ভেতরের উন্মুক্ত চতুরের সিঁড়ি আজও বিদ্যমান। বিহারের ভেতরে দেখতে পেলাম চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরে শীর্ষদেশের কোনো নিদর্শন নেই, তাই ছাদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। বিহারের দক্ষিণ-পূর্ব কোণ থেকে প্রায় ৪৯ মিটার দক্ষিণে আনুমানিক ৩-৫ মিটার প্রশস্ত স্নানঘাট দৃশ্যমান হয়। অনুমান করা হয়, এই ঘাট নদীর সঙ্গে সম্পৃক্ত। পশ্চিমে উদগত একটি দেওয়ালের বাইরের দিকে রয়েছে একটি বর্গাকার পূজার কক্ষ। মন্দিরের সামনের দিকে রয়েছে বিশাল চত্বর। মূল বিহার থেকে বেরিয়ে গেলাম পাহাড়পুর সংলগ্ন জাদুঘরে। সেখানে দেখলাম বেলেপাথরের চামুণ্ডা মূর্তি, লালপাথরের শীতলা মূর্তি, কৃষ্ণপাথরের বিষ্ণু মূর্তি, মনসা মূর্তি, দুবলহাটির মহারানির তৈলচিত্র ইত্যাদি। ঘুরতে ঘুরতে দিনের আলো প্রায় শেষ হয়ে আসছে দেখে অনিচ্ছা সত্ত্বেও রেলস্টেসনের দিকে রওয়ানা হলাম। পাহাড়পুর বৌদ্ধবিহারে আসাটা আমাদের জন্য অনেক আনন্দের ছিল। এটা সত্যিই খুব স্মরণীয় সফর ছিল। এই সফরের মধুর স্মৃতি আমাদের মনে চিরদিন সুখস্মৃতি হয়ে থাকবে। রাত নয়টায় বাসায় পৌঁছালাম। অপূর্ব, রাজশাহী

HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল

কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের উপর একটি দিনলিপি রচনা কর।

উত্তর

২৩.০৫.২০২৫, শুক্রবার রাত ১১:০০ মিনিট ঐতিহাসিক স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার ভ্রমণ ঐতিহাসিক স্থান এমন একটি স্থান যা ইতিহাসের সাক্ষ্য বহন করে। অতীত ইতিহাসের পাতায় রয়েছে এর গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। ঐতিহাসিক স্থান ভ্রমণ করা শুধু আকর্ষণীয় এবং বিনোদনের জন্য নয়, বরং শিক্ষামূলকও। সময় ও সুযোগ পেলেই আমি দেশের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করি। কারণ এটি আমাকে অনেক আনন্দ দেয়, অভিজ্ঞতা অর্জনের সহায়তা করে এবং এজন্য আমি বিশেষ এক ধরনের আকর্ষণ অনুভব করি। এই আকর্ষণেই আজ হাজির হয়েছিলাম পাহাড়পুর বৌদ্ধবিহারে, যা সোমপুর বিহার নামেও পরিচিত। এর অবস্থান নওগাঁ জেলার বদলগাছি উপেজেলার পাহাড়পুর গ্রামে। সকাল দশটায় আমরা সবান্ধব পাহাড়পুরে পৌঁছালাম। স্থানীয় রেস্টুরেন্টে সকালের নাশতা খেয়ে বিহারটি পরিদর্শনে মনোনিবেশ করলাম। এটি পালবংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীতে নির্মাণ করেন। ১৯৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে UNESCO কর্তৃক এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। বিহারটি ভালোভাবে আমরা পরিদর্শন করলাম, লক্ষ করলাম এটির ভূমি পরিকল্পনা চতুষ্কোনাকার। চারদিকে চওড়া সীমানা দেওয়াল দিয়ে ঘেরা। উত্তর দিকের বাহুতে ৪৫টি এবং তিন দিকের বাহুতে ৪৪টি করে কক্ষ ছিল। কোনো কোনো কক্ষে কুলুঙ্গি এবং মেঝেতে দৈনন্দিন কাজে ব্যবহৃত নানা দ্রব্য পাওয়া গিয়েছে। ভেতরের উন্মুক্ত চতুরের সিঁড়ি আজও বিদ্যমান। বিহারের ভেতরে দেখতে পেলাম চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরে শীর্ষদেশের কোনো নিদর্শন নেই, তাই ছাদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। বিহারের দক্ষিণ-পূর্ব কোণ থেকে প্রায় ৪৯ মিটার দক্ষিণে আনুমানিক ৩-৫ মিটার প্রশস্ত স্নানঘাট দৃশ্যমান হয়। অনুমান করা হয়, এই ঘাট নদীর সঙ্গে সম্পৃক্ত। পশ্চিমে উদগত একটি দেওয়ালের বাইরের দিকে রয়েছে একটি বর্গাকার পূজার কক্ষ। মন্দিরের সামনের দিকে রয়েছে বিশাল চত্বর। মূল বিহার থেকে বেরিয়ে গেলাম পাহাড়পুর সংলগ্ন জাদুঘরে। সেখানে দেখলাম বেলেপাথরের চামুণ্ডা মূর্তি, লালপাথরের শীতলা মূর্তি, কৃষ্ণপাথরের বিষ্ণু মূর্তি, মনসা মূর্তি, দুবলহাটির মহারানির তৈলচিত্র ইত্যাদি। ঘুরতে ঘুরতে দিনের আলো প্রায় শেষ হয়ে আসছে দেখে অনিচ্ছা সত্ত্বেও রেলস্টেসনের দিকে রওয়ানা হলাম। পাহাড়পুর বৌদ্ধবিহারে আসাটা আমাদের জন্য অনেক আনন্দের ছিল। এটা সত্যিই খুব স্মরণীয় সফর ছিল। এই সফরের মধুর স্মৃতি আমাদের মনে চিরদিন সুখস্মৃতি হয়ে থাকবে। রাত নয়টায় বাসায় পৌঁছালাম। অপূর্ব, রাজশাহী
HSCBangla 2nd Paperদিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জনতোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্ততোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।