শেয়ারFacebookWhatsApp

কোনো ঐতিহাসিক স্থান দর্শনের অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা কর।

উত্তর: ২০শে জানুয়ারি ২০২৩, শুক্রবার, সময়: রাত ১১.৩০ মি. একটি অসাধারণ আনন্দময় এবং শিক্ষণীয় দিনের সমাপ্তি হয় আজ। মনে একটি আনন্দ ও কৌতূহলের আমেজ নিয়ে ঘুম ভাঙে ভোর ৫টায়। ঘুম ভাঙতেই মনে হয় আজ আমরা কলেজে থেকে লালবাগ কেল্লা ভ্রমণ করতে যাব। এই ভ্রমণের আয়োজন করেছে আমাদের কলেজের ইতিহাস বিভাগ। এই ভ্রমণের আমার সঙ্গী হয় আমার অনেক বন্ধুরা। যাদের সাথে এই আনন্দময় ভ্রমণ করেছি তাদের কয়েকজনের নাম এখানে না বললেই নয়। নদী, প্রিয়ন্তী, জান্নাত, সৌরভ, ফাহিম, সিফাত, রিয়ানা, তিথি, মনিরা, বৃষ্টি, মৌমিতা, নামিসা, বিভোর, মারিতা, তাসনিম, সুমাইয়া, মৃদুলা প্রমুখের সঙ্গ আমার ভ্রমণকে আনন্দময় করেছে ব্যাপকভাবে। ভ্রমণসূচি অনুযায়ী যথারীতি আমরা দুপুর ১২টায় লালবাগ কেল্লায় পৌঁছাই। সু-উচ্চ প্রাচীরঘেরা বর্গাকৃতির লালবাগ কেল্লার প্রথমেই নজরে আসে বিশাল তোরণ বা ফটক। এতে মোট তিনটি ফটক আছে, যার দুটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে প্রবেশ করলেই পাওয়া যায় একটি বাগান। বাগান ঘেরা পরিবেশ দর্শনার্থীদের মনে আনন্দের অনুভূতি জাগায়। সোজা একটু ভিতরে গেলেই সামনে পড়ে শায়েস্তা খানের প্রিয় কন্যা পরীবিবির সমাধিসৌধ। ১৬৮০-৮৮ খ্রিস্টাব্দের কোনো এক সময় পরীবিবি মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতি ধরে রাখার জন্য শায়েস্তা খান ব্যয়বহুল এ সমাধিসৌধ নির্মাণ করেন। একটি পুকুর রয়েছে কেল্লার পূর্ব প্রান্তে। পেছনে রয়েছে সৈনিকদের ব্যারাক; যা বর্তমানে আনসার ক্যাম্প। কেল্লার ভিতরে রয়েছে একটি মসজিদ। এটি সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আযম বাংলার সুবেদার থাকার সময় নির্মাণ করেছিলেন। মসজিদটি আয়তাকারে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট। এ মসজিদটি এদেশের প্রচলিত মুঘল সমজিদের একটি আদর্শ নিদর্শন। ভিতরে আরো রয়েছে শায়েস্তা খানের বাসভবন। বাসভাবনের পাশে একটি কামান। এই কামানটি সেই সময়ে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লায় সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় যে জিনিসটি আছে তা হলো সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল। ঐতিহ্যবাহী স্থাপত্যের এ এক অনন্য নিদর্শন। এছাড়াও এ স্থানে রয়েছে সিংহাসনে বসা সম্রাট আওরঙ্গজেবের প্রতিকৃতি, আসফ শাহ বাহাদুরের প্রতিকৃতি, মধুমতি অঙ্কিত একটি চিত্র, উটের নাচ, বন্যজন্তু, যুবরাজ ও রাজ তনয়ার অশ্ব চালনা, বৃক্ষ ছায়ায় চিন্তামগ্ন খাজা হাফিজ সিরাজ, অমাত্যদের আঘাতে রক্তাক্ত দুটি মানুষকে অবলোকনের চিত্র। বস্তুত, ঐতিহাসিক এই স্থান ভ্রমণ করে আমাদের অতীত ঐতিহ্য সম্বন্ধে যে অভিজ্ঞতা লাভ করলাম তা চিরদিন স্মৃতির ভাণ্ডারে অক্ষয় হয়ে থাকবে। ঐতিহাসিক এই স্থান ভ্রমণ করে আমরা যখন কলেজে পৌঁছাই তখন রাত ৮টা। এই ঐতিহাসিক স্থান ভ্রমণের কিছু দায়িত্ব আমার উপরও ছিল। দায়িত্ব শেষ করে যখন বাসায় ফিরি তখন ঘড়িতে ১০টা বাজে। রাতের আহার শেষ করতে করতেই ক্লান্ত দেহ ঘুমের রাজ্যে প্রবেশের জন্য ব্যাকুল। এখন রাত ১০টা বেজে ৩০ মিনিট। এখনই নিজেকে বিছানায় সমর্পণ করবো।

HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল

কোনো ঐতিহাসিক স্থান দর্শনের অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা কর।

উত্তর

২০শে জানুয়ারি ২০২৩, শুক্রবার, সময়: রাত ১১.৩০ মি. একটি অসাধারণ আনন্দময় এবং শিক্ষণীয় দিনের সমাপ্তি হয় আজ। মনে একটি আনন্দ ও কৌতূহলের আমেজ নিয়ে ঘুম ভাঙে ভোর ৫টায়। ঘুম ভাঙতেই মনে হয় আজ আমরা কলেজে থেকে লালবাগ কেল্লা ভ্রমণ করতে যাব। এই ভ্রমণের আয়োজন করেছে আমাদের কলেজের ইতিহাস বিভাগ। এই ভ্রমণের আমার সঙ্গী হয় আমার অনেক বন্ধুরা। যাদের সাথে এই আনন্দময় ভ্রমণ করেছি তাদের কয়েকজনের নাম এখানে না বললেই নয়। নদী, প্রিয়ন্তী, জান্নাত, সৌরভ, ফাহিম, সিফাত, রিয়ানা, তিথি, মনিরা, বৃষ্টি, মৌমিতা, নামিসা, বিভোর, মারিতা, তাসনিম, সুমাইয়া, মৃদুলা প্রমুখের সঙ্গ আমার ভ্রমণকে আনন্দময় করেছে ব্যাপকভাবে। ভ্রমণসূচি অনুযায়ী যথারীতি আমরা দুপুর ১২টায় লালবাগ কেল্লায় পৌঁছাই। সু-উচ্চ প্রাচীরঘেরা বর্গাকৃতির লালবাগ কেল্লার প্রথমেই নজরে আসে বিশাল তোরণ বা ফটক। এতে মোট তিনটি ফটক আছে, যার দুটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে প্রবেশ করলেই পাওয়া যায় একটি বাগান। বাগান ঘেরা পরিবেশ দর্শনার্থীদের মনে আনন্দের অনুভূতি জাগায়। সোজা একটু ভিতরে গেলেই সামনে পড়ে শায়েস্তা খানের প্রিয় কন্যা পরীবিবির সমাধিসৌধ। ১৬৮০-৮৮ খ্রিস্টাব্দের কোনো এক সময় পরীবিবি মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতি ধরে রাখার জন্য শায়েস্তা খান ব্যয়বহুল এ সমাধিসৌধ নির্মাণ করেন। একটি পুকুর রয়েছে কেল্লার পূর্ব প্রান্তে। পেছনে রয়েছে সৈনিকদের ব্যারাক; যা বর্তমানে আনসার ক্যাম্প। কেল্লার ভিতরে রয়েছে একটি মসজিদ। এটি সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আযম বাংলার সুবেদার থাকার সময় নির্মাণ করেছিলেন। মসজিদটি আয়তাকারে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট। এ মসজিদটি এদেশের প্রচলিত মুঘল সমজিদের একটি আদর্শ নিদর্শন। ভিতরে আরো রয়েছে শায়েস্তা খানের বাসভবন। বাসভাবনের পাশে একটি কামান। এই কামানটি সেই সময়ে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লায় সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় যে জিনিসটি আছে তা হলো সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল। ঐতিহ্যবাহী স্থাপত্যের এ এক অনন্য নিদর্শন। এছাড়াও এ স্থানে রয়েছে সিংহাসনে বসা সম্রাট আওরঙ্গজেবের প্রতিকৃতি, আসফ শাহ বাহাদুরের প্রতিকৃতি, মধুমতি অঙ্কিত একটি চিত্র, উটের নাচ, বন্যজন্তু, যুবরাজ ও রাজ তনয়ার অশ্ব চালনা, বৃক্ষ ছায়ায় চিন্তামগ্ন খাজা হাফিজ সিরাজ, অমাত্যদের আঘাতে রক্তাক্ত দুটি মানুষকে অবলোকনের চিত্র। বস্তুত, ঐতিহাসিক এই স্থান ভ্রমণ করে আমাদের অতীত ঐতিহ্য সম্বন্ধে যে অভিজ্ঞতা লাভ করলাম তা চিরদিন স্মৃতির ভাণ্ডারে অক্ষয় হয়ে থাকবে। ঐতিহাসিক এই স্থান ভ্রমণ করে আমরা যখন কলেজে পৌঁছাই তখন রাত ৮টা। এই ঐতিহাসিক স্থান ভ্রমণের কিছু দায়িত্ব আমার উপরও ছিল। দায়িত্ব শেষ করে যখন বাসায় ফিরি তখন ঘড়িতে ১০টা বাজে। রাতের আহার শেষ করতে করতেই ক্লান্ত দেহ ঘুমের রাজ্যে প্রবেশের জন্য ব্যাকুল। এখন রাত ১০টা বেজে ৩০ মিনিট। এখনই নিজেকে বিছানায় সমর্পণ করবো।
HSCBangla 2nd Paperদিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জনতোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্ততোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।