শেয়ারFacebookWhatsApp

যোজক বলতে কী বোঝ? উদাহরণসহ যোজকের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর: যোজক: যোজক একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন ঘটায়। যোজকের কাজ হলো একাধিক শব্দ, পদবন্ধ, বাক্যকল্প ও বাক্যের সংযোগ করা বা সম্পর্কিত করা। যেমন- ব্যাগটার নিচে ধরো নইলে ছিঁড়ে যাবে। এতগুলো বই আর এতগুলো খাতা তুমি নিয়ে যেতে পারবে? যোজকের শ্রেণিবিভাগ: অর্থ ও সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে যোজক শব্দকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো: ক. সংযোজক, খ. বিয়োজক, গ. সংকোচক, ঘ. সাপেক্ষ, ঙ. অনুকার যোজক। ক. সংযোজক (i) উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। এখানে 'ও' অব্যয়টি বাক্যস্থিত দুটি পদের সংযোজন করছে। (ii) তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে। এখানে 'তাই' অব্যয়টি দুটি বাক্যের সংযোজন ঘটাচ্ছে। আর, অধিকন্তু, সুতরাং শব্দগুলোও সংযোজক অব্যয়। খ. বিয়োজক (i) হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। এখানে 'কিংবা' অব্যয়টি দুটি পদের (হাসেম ও কাসেমের) বিয়োগ সম্বন্ধ ঘটাচ্ছে। (ii) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানে 'কিংবা' অব্যয়টি দুটি বাক্যাংশের বিয়োজক। আমরা চেষ্টা করেছি বটে, কিন্তু কৃতকার্য হতে পারিনি। এখানে 'কিন্তু' অব্যয় দুটি বাক্যের বিয়োজক। বা, অথবা, নতুবা, না হয়, নয়তো শব্দগুলো বিয়োজক অব্যয়। গ. সংকোচক: তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। এখানে 'অথচ' অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করেছে। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়। ঘ. সাপেক্ষ যোজক: যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থাকে। তাই এগুলোকে অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলে। যেমন: ১. তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। ২. আজ যদি (শর্তবাচক) পারি, একবার সেখানে যাব। ৩. এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার। ঙ. অনুকার যোজক : অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে যেসব শব্দ গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক যোজক বলে। যেমন: বজ্রের ধ্বনি – কড়কড় মেঘের গর্জন – গুড়গুড় বৃষ্টির তুমুল শব্দ- ঝমঝম সিংহের গর্জন – গরগর স্রোতের ধ্বনি – কলকল ঘোড়ার ডাক - চিহি চিহি বাতাসের গতি - শনশন কাকের ডাক-কাকা

HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল

যোজক বলতে কী বোঝ? উদাহরণসহ যোজকের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর

যোজক: যোজক একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন ঘটায়। যোজকের কাজ হলো একাধিক শব্দ, পদবন্ধ, বাক্যকল্প ও বাক্যের সংযোগ করা বা সম্পর্কিত করা। যেমন- ব্যাগটার নিচে ধরো নইলে ছিঁড়ে যাবে। এতগুলো বই আর এতগুলো খাতা তুমি নিয়ে যেতে পারবে? যোজকের শ্রেণিবিভাগ: অর্থ ও সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে যোজক শব্দকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো: ক. সংযোজক, খ. বিয়োজক, গ. সংকোচক, ঘ. সাপেক্ষ, ঙ. অনুকার যোজক। ক. সংযোজক (i) উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। এখানে 'ও' অব্যয়টি বাক্যস্থিত দুটি পদের সংযোজন করছে। (ii) তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে। এখানে 'তাই' অব্যয়টি দুটি বাক্যের সংযোজন ঘটাচ্ছে। আর, অধিকন্তু, সুতরাং শব্দগুলোও সংযোজক অব্যয়। খ. বিয়োজক (i) হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। এখানে 'কিংবা' অব্যয়টি দুটি পদের (হাসেম ও কাসেমের) বিয়োগ সম্বন্ধ ঘটাচ্ছে। (ii) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানে 'কিংবা' অব্যয়টি দুটি বাক্যাংশের বিয়োজক। আমরা চেষ্টা করেছি বটে, কিন্তু কৃতকার্য হতে পারিনি। এখানে 'কিন্তু' অব্যয় দুটি বাক্যের বিয়োজক। বা, অথবা, নতুবা, না হয়, নয়তো শব্দগুলো বিয়োজক অব্যয়। গ. সংকোচক: তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। এখানে 'অথচ' অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করেছে। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়। ঘ. সাপেক্ষ যোজক: যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থাকে। তাই এগুলোকে অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলে। যেমন: ১. তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। ২. আজ যদি (শর্তবাচক) পারি, একবার সেখানে যাব। ৩. এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার। ঙ. অনুকার যোজক : অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে যেসব শব্দ গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক যোজক বলে। যেমন: বজ্রের ধ্বনি – কড়কড় মেঘের গর্জন – গুড়গুড় বৃষ্টির তুমুল শব্দ- ঝমঝম সিংহের গর্জন – গরগর স্রোতের ধ্বনি – কলকল ঘোড়ার ডাক - চিহি চিহি বাতাসের গতি - শনশন কাকের ডাক-কাকা
HSCBangla 2nd Paperবাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল । ii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? iii. স্ব স্ব স্থানে ফিরে যাও । iv. আজ নয় কাল সে আসবেই। v. হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো । vi. তিনি অভিজ্ঞ ডাক্তার। vii. আপন ভালো সবাই চায় । viii. চলো কোথাও বেড়াতে যাই ।

নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল । ii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? iii. স্ব স্ব স্থানে ফিরে যাও । iv. আজ নয় কাল সে আসবেই। v. হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো । vi. তিনি অভিজ্ঞ ডাক্তার। vii. আপন ভালো সবাই চায় । viii. চলো কোথাও বেড়াতে যাই ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো ৷

ক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।

নিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।

বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেই এম.এ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।

নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেই এম.এ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :

নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :

নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছেক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করনিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেবিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।