শেয়ারFacebookWhatsApp

যুবসমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার বিষয়ে সংবাদকর্মী হিসেবে একটি প্রতিবেদন তৈরি কর।

উত্তর: প্রতিবেদনের প্রকৃতি : বিশেষ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনাম : 'যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে করণীয়' প্রতিবেদন তৈরির স্থান : ভোলা প্রতিবেদন তৈরির সময় : সকাল ১১টা প্রতিবেদকের নাম ও ঠিকানা : হালিম ফয়জুল, ভোলা প্রতিবেদন তৈরির তারিখ : ১০ জুন, ২০২৫ যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে করণীয় নিজস্ব প্রতিবেদক: ভোলা, ১০ জুন, ২০২৫: শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর শিক্ষারূপ মেরুদণ্ড নিজের মহিমা প্রকাশের মাধ্যমে যুবসমাজকে আলোকিত পথে পরিচালনা করে। আলোকিত যুবসমাজ জাতিকে উন্নতকরণের মাধ্যমে উৎকৃষ্ট জাতির রূপ দান করে। অর্থাৎ যুবসমাজ জাতির ভবিষ্যৎ। সুতরাং কোনো জাতির যুবসমাজ যদি নৈতিকতা ও মনুষ্যত্ববোধ হারিয়ে বিপথে ধাবিত হয়, তবে সে দেশের ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকারাচ্ছন্ন। ভোলা জেলা সদর এবং প্রত্যেকটি উপজেলা সদরে সরেজমিনে পর্যবেক্ষণ করে যুবসমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র দেখে বিস্মিত হলাম। বিভিন্ন কারণে যুবসমাজে নৈতিকতার অবক্ষয় ঘটে। বর্তমান যুবসমাজের বিপথগামিতার উল্লেখযোগ্য কারণ হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির আশীর্বাদ টেলিভিশন, ডিশ অ্যান্টেনা, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক ইত্যাদি সমাজে যতটুকু আশীর্বাদ বয়ে এনেছে, তার চেয়ে শতগুণ বেশি অভিশাপ বয়ে এনেছে তরুণদের জন্য। প্রযুক্তির এসব প্রক্রিয়ার মাধ্যমে তরুণ সমাজে উন্মোচিত হচ্ছে অশ্লীলতার পর্দা, ফলে সহজেই তরুণরা হারিয়ে ফেলছে চরিত্রের শ্লীলতা। অশালীন ও উদ্ভট প্রকৃতির সিনেমা তরুণদের মানসিকতায় প্রবেশ করিয়ে দিচ্ছে উদ্ভট চিন্তাধারা, যা জীবন গঠনের ক্ষেত্রে অন্যতম অন্তরায়। শিক্ষাঙ্গনে রাজনৈতিক অস্থিরতাও যুবসমাজকে বিপথে পরিচালনা করে। দলের প্রভাব ও ক্ষমতার দ্বন্দ্ব ছাত্রদের মনে ক্রোধ ও লোভের জন্ম দেয়। ফলে তারা মূল লক্ষ্যকে পাশ কাটিয়ে অনর্থক কাজে উৎসাহী হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের অপরাধে 'জড়িয়ে পড়ে। বেকারত্ব যুবসমাজের নৈতিক অবক্ষয়ের আরেকটি নিয়ামক। সমাজের অর্থলোভী কর্ণধারদের প্রবঞ্চনার শিকার হয়ে তারা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ফলে আলোকিত পথের বদলে তাদেরকে হাতছানি দেয় অন্ধকারাচ্ছন্ন মাদকের পথ। এর পরিণতিতে সমাজে সন্ত্রাস, ডাকাতি ও চাঁদাবাজির সূত্রপাত ঘটে। এছাড়াও প্রেমে ব্যর্থতা, পারিবারিক কলহ, অসৎ সঙ্গ, মিথ্যাচার ইত্যাদি যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে। দেশে শান্তিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে দেশকে উন্নতির পথে পরিচালিত করতে হলে সর্বপ্রথম যুবসমাজের নৈতিক অবক্ষয় প্রতিরোধ করতে হবে। প্রযুক্তির যে অভিশাপ তরুণদের চরিত্রে প্রভাব বিস্তার করেছে, তা থেকে তাদের ফেরানোর জন্য প্রয়োজন সুস্থ বিনোদন মাধ্যম। শিক্ষাঙ্গনকে করতে হবে অসৎ রাজনীতিমুক্ত। আর শিক্ষাব্যবস্থাও হতে হবে স্বচ্ছ ও বাস্তব জীবনসম্মত। শিক্ষার নামে সার্টিফিকেট বিক্রির যে মহড়া সমাজে ছড়িয়ে পড়েছে, তার মোহ থেকে যুবসমাজকে মুক্ত করে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজকে মুক্ত করতে হবে এবং মেধার সঠিক মূল্যায়ন করতে হবে। সমাজে মাদকের অবাধ ছড়াছড়ি রয়েছে। এসব মাদকের মূলোৎপাটনের মাধ্যমে যুবসমাজকে রক্ষা করতে হবে। কারণ মাদকের অর্থের জোগান দিতেই যুবসমাজ খুন, ডাকাতি, রাহাজানির মতো বিষয়ে জড়িয়ে পড়ে। যুবসমাজের নৈতিকতা রক্ষায় মা-বাবাকে সচেষ্ট হতে হবে, সাধ্যানুযায়ী তাদের মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং শিষ্টাচার শিক্ষা দিতে হবে। শিক্ষকদেরও সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে যুবসমাজের উন্নয়নে ভূমিকা গ্রহণ করতে হবে। এছাড়া সমাজ ও রাষ্ট্রকেও যুবসমাজের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই একটা জাতির বুকে একটি উন্নত যুবসমাজ গড়ে উঠবে। [বি. দ্র.: এখানে খাম এঁকে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখতে হবে।।

HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল

যুবসমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার বিষয়ে সংবাদকর্মী হিসেবে একটি প্রতিবেদন তৈরি কর।

উত্তর

প্রতিবেদনের প্রকৃতি : বিশেষ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনাম : 'যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে করণীয়' প্রতিবেদন তৈরির স্থান : ভোলা প্রতিবেদন তৈরির সময় : সকাল ১১টা প্রতিবেদকের নাম ও ঠিকানা : হালিম ফয়জুল, ভোলা প্রতিবেদন তৈরির তারিখ : ১০ জুন, ২০২৫ যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে করণীয় নিজস্ব প্রতিবেদক: ভোলা, ১০ জুন, ২০২৫: শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর শিক্ষারূপ মেরুদণ্ড নিজের মহিমা প্রকাশের মাধ্যমে যুবসমাজকে আলোকিত পথে পরিচালনা করে। আলোকিত যুবসমাজ জাতিকে উন্নতকরণের মাধ্যমে উৎকৃষ্ট জাতির রূপ দান করে। অর্থাৎ যুবসমাজ জাতির ভবিষ্যৎ। সুতরাং কোনো জাতির যুবসমাজ যদি নৈতিকতা ও মনুষ্যত্ববোধ হারিয়ে বিপথে ধাবিত হয়, তবে সে দেশের ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকারাচ্ছন্ন। ভোলা জেলা সদর এবং প্রত্যেকটি উপজেলা সদরে সরেজমিনে পর্যবেক্ষণ করে যুবসমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র দেখে বিস্মিত হলাম। বিভিন্ন কারণে যুবসমাজে নৈতিকতার অবক্ষয় ঘটে। বর্তমান যুবসমাজের বিপথগামিতার উল্লেখযোগ্য কারণ হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির আশীর্বাদ টেলিভিশন, ডিশ অ্যান্টেনা, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক ইত্যাদি সমাজে যতটুকু আশীর্বাদ বয়ে এনেছে, তার চেয়ে শতগুণ বেশি অভিশাপ বয়ে এনেছে তরুণদের জন্য। প্রযুক্তির এসব প্রক্রিয়ার মাধ্যমে তরুণ সমাজে উন্মোচিত হচ্ছে অশ্লীলতার পর্দা, ফলে সহজেই তরুণরা হারিয়ে ফেলছে চরিত্রের শ্লীলতা। অশালীন ও উদ্ভট প্রকৃতির সিনেমা তরুণদের মানসিকতায় প্রবেশ করিয়ে দিচ্ছে উদ্ভট চিন্তাধারা, যা জীবন গঠনের ক্ষেত্রে অন্যতম অন্তরায়। শিক্ষাঙ্গনে রাজনৈতিক অস্থিরতাও যুবসমাজকে বিপথে পরিচালনা করে। দলের প্রভাব ও ক্ষমতার দ্বন্দ্ব ছাত্রদের মনে ক্রোধ ও লোভের জন্ম দেয়। ফলে তারা মূল লক্ষ্যকে পাশ কাটিয়ে অনর্থক কাজে উৎসাহী হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের অপরাধে 'জড়িয়ে পড়ে। বেকারত্ব যুবসমাজের নৈতিক অবক্ষয়ের আরেকটি নিয়ামক। সমাজের অর্থলোভী কর্ণধারদের প্রবঞ্চনার শিকার হয়ে তারা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ফলে আলোকিত পথের বদলে তাদেরকে হাতছানি দেয় অন্ধকারাচ্ছন্ন মাদকের পথ। এর পরিণতিতে সমাজে সন্ত্রাস, ডাকাতি ও চাঁদাবাজির সূত্রপাত ঘটে। এছাড়াও প্রেমে ব্যর্থতা, পারিবারিক কলহ, অসৎ সঙ্গ, মিথ্যাচার ইত্যাদি যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে। দেশে শান্তিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে দেশকে উন্নতির পথে পরিচালিত করতে হলে সর্বপ্রথম যুবসমাজের নৈতিক অবক্ষয় প্রতিরোধ করতে হবে। প্রযুক্তির যে অভিশাপ তরুণদের চরিত্রে প্রভাব বিস্তার করেছে, তা থেকে তাদের ফেরানোর জন্য প্রয়োজন সুস্থ বিনোদন মাধ্যম। শিক্ষাঙ্গনকে করতে হবে অসৎ রাজনীতিমুক্ত। আর শিক্ষাব্যবস্থাও হতে হবে স্বচ্ছ ও বাস্তব জীবনসম্মত। শিক্ষার নামে সার্টিফিকেট বিক্রির যে মহড়া সমাজে ছড়িয়ে পড়েছে, তার মোহ থেকে যুবসমাজকে মুক্ত করে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজকে মুক্ত করতে হবে এবং মেধার সঠিক মূল্যায়ন করতে হবে। সমাজে মাদকের অবাধ ছড়াছড়ি রয়েছে। এসব মাদকের মূলোৎপাটনের মাধ্যমে যুবসমাজকে রক্ষা করতে হবে। কারণ মাদকের অর্থের জোগান দিতেই যুবসমাজ খুন, ডাকাতি, রাহাজানির মতো বিষয়ে জড়িয়ে পড়ে। যুবসমাজের নৈতিকতা রক্ষায় মা-বাবাকে সচেষ্ট হতে হবে, সাধ্যানুযায়ী তাদের মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং শিষ্টাচার শিক্ষা দিতে হবে। শিক্ষকদেরও সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে যুবসমাজের উন্নয়নে ভূমিকা গ্রহণ করতে হবে। এছাড়া সমাজ ও রাষ্ট্রকেও যুবসমাজের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই একটা জাতির বুকে একটি উন্নত যুবসমাজ গড়ে উঠবে। [বি. দ্র.: এখানে খাম এঁকে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখতে হবে।।
HSCBangla 2nd Paperদিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জনতোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্ততোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।