উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: 'আপনাকে বিলাইয়া দীনদুঃখীদের মাঝে, বিদূরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে। তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি, যা রূপিবে- তাই পাবে, সংসার যে কর্মভূমি!' Q. উক্ত বিষয়ের মধ্যে 'সোনার তরী' কবিতার অন্তর্নিহিত দর্শনটি হলো- i. পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায় ii. মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, মানুষকে নয় iii. মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকে মানুষের কর্ম ও কর্মফলের কথা বলা হয়েছে—“যা রূপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি।” 'সোনার তরী' কবিতাতেও মানুষের কর্মই প্রধান; কবিতায় “সোনার ধান” মানুষের কর্মের প্রতীক এবং “সোনার তরী” মহাকালের প্রতীক। মহাকাল মানুষের কর্ম গ্রহণ করে, মানুষকে নয়। তাই মানুষ নশ্বর হলেও তার কর্ম অবিনশ্বর—এ কারণে ii ও iii সঠিক।
HSC Bangla 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · College papers · MCQ