উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: গ্রামের মেয়ে রাহেলা ঢাকা শহরে এসে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। তার শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না। ছুটিতে বাড়ি গেলে গ্রামের ওই মানুষগুলো রাহেলার নামে বিচার বসায় এবং তাকে গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেয়। রাহেলা প্রতিবাদী কণ্ঠে বলে, "অসুস্থ মাকে রেখে কিছুতেই আমি কোথাও যাব না।" Q. উদ্দীপকের সঙ্গে 'বিলাসী' গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো- i. নারীর প্রতি নির্যাতন ii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ iii. গ্রামীণ বিচারব্যবস্থা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
HSC Bangla 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · College papers · MCQ