শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের কোন আহ্বানের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।

উত্তর: • উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার আহ্বানের প্রতিনিধত্ব করে। • সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষই একে অন্যের সঙ্গে সম্পর্কিত। এই সম্পর্কের বাইরে মানুষের সঙ্গে মানুষের যে হৃদয়ের বন্ধন তার মাধ্যমেই পারস্পরিক সহযোগিতা ও সম্মানের মনোভাব গড়ে ওঠে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য নিরূপণ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন পারস্পরিক বন্ধনের কথা। এই সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা। এই পারস্পরিক সম্পর্ক না থাকলে মানব-কল্যাণ নিছক লোক দেখানো বিষয়ে পরিণত হয়, যা মানুষকে মেলায় না; বরং করে বিভক্ত, যা মানব-কল্যাণের উদ্দেশ্য নয়। অন্যদিকে, উদ্দীপকে লেখক ভালোবাসা নামক এক অস্ত্রের প্রত্যাশা ব্যক্ত করেছেন, যা মানুষের আত্ম অহংকার, লোভকে নিশ্চিহ্ন করে মানুষকে একই সূত্রে গাঁথতে সাহায্য করে অর্থাৎ যা সামষ্টিক কল্যাণের হাতিয়ার। উদ্দীপকের সামষ্টিক কল্যাণের এই হাতিয়ার 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার আহ্বানের প্রতিনিধিত্ব করে।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের কোন আহ্বানের প্রতি…

উদ্দীপক

আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাত্যভিমানকে করে বারবার পরাজিত। যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমাবিষ্ট সেই অমোঘ অস্ত্র- ভালোবাসা পৃথিবীতে ব্যাপ্ত কর।

ঢাকা কমার্স কলেজ · 2025

উত্তর

রেডক্রস একটি সেবাধর্মী সংস্থা।

উত্তর

• বর্তমানে মানব-কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় হলো রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা। • রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনার ফলে সৃষ্ট বিভক্তিকরণ মনোভাব নিয়ে মানব-কল্যাণ করা যায় না। সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন দুঃখের বিষয়, সেই উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি।

উত্তর

• উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার আহ্বানের প্রতিনিধত্ব করে। • সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষই একে অন্যের সঙ্গে সম্পর্কিত। এই সম্পর্কের বাইরে মানুষের সঙ্গে মানুষের যে হৃদয়ের বন্ধন তার মাধ্যমেই পারস্পরিক সহযোগিতা ও সম্মানের মনোভাব গড়ে ওঠে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য নিরূপণ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন পারস্পরিক বন্ধনের কথা। এই সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা। এই পারস্পরিক সম্পর্ক না থাকলে মানব-কল্যাণ নিছক লোক দেখানো বিষয়ে পরিণত হয়, যা মানুষকে মেলায় না; বরং করে বিভক্ত, যা মানব-কল্যাণের উদ্দেশ্য নয়। অন্যদিকে, উদ্দীপকে লেখক ভালোবাসা নামক এক অস্ত্রের প্রত্যাশা ব্যক্ত করেছেন, যা মানুষের আত্ম অহংকার, লোভকে নিশ্চিহ্ন করে মানুষকে একই সূত্রে গাঁথতে সাহায্য করে অর্থাৎ যা সামষ্টিক কল্যাণের হাতিয়ার। উদ্দীপকের সামষ্টিক কল্যাণের এই হাতিয়ার 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত লেখকের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার আহ্বানের প্রতিনিধিত্ব করে।

উত্তর

• সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্দীপকে উল্লিখিত দিকটিই যথেষ্ট বলে আমি মনে করি না। • মানুষের কল্যাণ সাধনের মধ্যে মানবজীবনের সার্থকতা নিহিত। মূলত বুদ্ধিদীপ্ত সৃজনশীল মানবিক কর্মের মাধ্যমে মানব-কল্যাণ সম্ভব। • উদ্দীপকে ভালোবাসার মাধ্যমে জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা ও লোভকে নিশ্চিহ্ন করে সামগ্রিক মানব-কল্যাণে ব্রত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। 'মানব-কল্যাণ' প্রবন্ধেও তিনি মানুষকে আর্থিক সাহায্য না করে, দান-খয়রাত না করে তার সার্বিক উন্নতি ঘটাতে বলেছেন। আর সার্বিক উন্নয়নের উপায় হিসেবে তিনি প্রাধান্য দিয়েছেন পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা এবং মুক্তবুদ্ধির সহায়তার প্রতি। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক সামগ্রিক মানব-কল্যাণের কথা বলেছেন। উদ্দীপকে মানব-কল্যাণের জন্য পারস্পরিক ভালোবাসার দিকটিকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু প্রবন্ধে মানব-কল্যাণের হাতিয়ার হিসেবে ভালোবাসার পাশাপাশি যে মুক্তবুদ্ধি, সুপরিকল্পনা ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরা হয়েছে, তা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্দীপকে উল্লিখিত দিকটিই যথেষ্ট নয়।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ধনাঢ্য জামাল সাহেব এলাকার গরিব-দুঃখী মানুষদের প্রচুর দান-খয়রাত করেন। ছবি তুলে তিনি এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেন। এলাকায় তিনি জনদরদি হিসেবে পরিচিত।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ক
এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?
খ
'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?
গ
উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।
ঘ
জামাল সাহেবের দান-খয়রাতকে কী মানব-কল্যাণ বলা হয়? 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?

এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও । Q. উদ্দীপক ও উক্ত প্রবন্ধ যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ i. বিষয়বস্তুর দিক থেকে ii. মূলবক্তব্যের দিক থেকে iii. সাংগঠনিক দিক থেকে নিচের কোনটি সঠিক?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও । Q. উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'মানব-কল্যাণ' প্রবন্ধে কার নামের উল্লেখ আছে? i. বিদ্যাপতি ii. মাইকেল মধুসূদন দত্ত iii. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি সঠিক?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এ যুক্ত ছিলেন কে?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অত্যন্ত খিটখিটে মেজাজের মানুষ মামুন। ন্যায়-অন্যায়, ভালোমন্দ স বিষয়েই তিনি রেগে যান। এজন্য পরিবারের লোকজন ছাড়াও এলাকাবাসীও তার উপর বিরক্ত। কিন্তু মামুনের বক্তব্য তিনি কোনো ভুল বা অন্যায় করছেন না বরং অন্যায়ের প্রতিবাদ করেন এবং এ কারণেই প্রয়োজনেই চিৎকার করেন, রাগ হয়ে যান। তবে একদিন তাকে এই রাগের খেসারত দিতে হয়। মামুনের সন্তান বাবার ভয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়। এরপর থেকে মামুন সম্পূর্ণ বদলে যায়। তিনি বুঝতে পারেন সব সময় রেগে থাকার মাধ্যমে কোনো সমাধান হয় না । তিনি তার ভুল শুধরে নতুনভাবে জীবনযাপন করেন।

ঢাকা সিটি কলেজ · 2024

ক
ভারতবাসীকে নিজের উপর অটুট বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন।
খ
লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?
গ
উদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? তা আলোচনা করো ।
ঘ
“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জামাল সাহেবের দান-খয়রাতকে কী মানব-কল্যাণ বলা হয়? 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে তউদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলিআবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?'মানব-কল্যাণ' প্রবন্ধে কার নামের উল্লেখ আছে? i. বিদ্যাপতি ii. মাইকেল মধুসূদন দত্'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এ যুক্ত ছিলেন কে?“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূলউদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।