শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে?- আলোচনা কর।

উত্তর: • উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের সত্যিকার মানব-কল্যাণের দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। • মানব-কল্যাণকে যখন লোকদেখানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তা তখন মানবমর্যাদার পক্ষে ক্ষতিকর। তাই মানব-কল্যাণে অনুভূতি ও বোধের সম্মিলন আবশ্যক। • উদ্দীপকে মানব-কল্যাণের প্রকৃত তাৎপর্যের দিকটি তুলে ধরা হয়েছে। মনুষ্যত্বই মানবজীবনকে সার্থকতার দিকে এগিয়ে নিয়ে যায়। সমাজে কেবল টিকে থাকা নয়, বরং মানুষের অন্তরের সৌন্দর্য জাগিয়ে সমাজের কল্যাণ সাধনেই জীবন সার্থকতা হয় এবং সমাজেরও কল্যাণ সাধিত হয়। 'মানব-কল্যাণ' প্রবন্ধেও লেখক মানব-কল্যাণের প্রকৃত বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মানুষের মূল্যবোধে আঘাত লাগে এবং মানবমর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজকে তিনি মানব-কল্যাণ মনে করেননি। মানুষকে মুক্তবুদ্ধিসম্পন্ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই প্রকৃত, মানব-কল্যাণ। ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রই এই কল্যাণের সুফল ভোগ করবে এমন প্রত্যাশা লেখকের। এভাবে উদ্দীপকের বিষয়বস্তু 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাথে সম্পৃক্ত।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে?-…

উদ্দীপক

জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে, তা-ই মনুষ্যত্ব। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ রেখে। শুধু শুধু মাটির রস টেনে গাছটা মোটাসোটা হয়ে উঠবে এই ভেবে কোনো মালী গাছের গোড়ায় জল ঢালে না। সমাজব্যবস্থাকেও ঠিক করতে হবে মানুষকে খাইয়ে-দাইয়ে মোটা করে তুলবার জন্য নয়, মানুষের অন্তরে মূল্যবোধ তথা সৌন্দর্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তুলবার উদ্দেশ্যে। যখন এই চেতনা মানুষের চিত্তে জাগে তখন এক আধ্যাত্মিক সুষমায় তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে এবং তারই প্রতিফলনে সমস্ত জগৎ আলোকময় হয়ে দেখা দেয়।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

• ব্যক্তিমানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে অস্তিত্ববাদী দর্শনে।

উত্তর

• “মানব-কল্যাণ স্বয়ম্ভু, বিচ্ছিন্ন, সম্পর্ক-রহিত হতে পারে না।” বলতে মানব-কল্যাণের মূল প্রকৃতি এবং তার অন্তর্নিহিত বৈশিষ্ট্য সম্পর্কে একটি গভীর ধারণা বোঝানো হয়েছে। • এখানে বলা হয়েছে মানকল্যাণ স্বয়ম্ভু, অর্থাৎ এটি বাহ্যিক প্রভাব বা প্ররোচনায় ওপর নির্ভর করে না। এটি মানুষের অন্তর্নিহিত নৈতিকতা, মনুষ্যত্ব এবং মানবতাবোধ থেকে উদ্ভূত। কিন্তু একই সাথে এটাও বলা হয়েছে যে এটি বিচ্ছিন্ন বা সম্পর্কহীন হতে পারে না, অর্থাৎ সহযোগিতা এবং সামাজিক সংযোগের ম্যধ্যমে বাস্তবায়িত হয়।

উত্তর

• উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের সত্যিকার মানব-কল্যাণের দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। • মানব-কল্যাণকে যখন লোকদেখানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তা তখন মানবমর্যাদার পক্ষে ক্ষতিকর। তাই মানব-কল্যাণে অনুভূতি ও বোধের সম্মিলন আবশ্যক। • উদ্দীপকে মানব-কল্যাণের প্রকৃত তাৎপর্যের দিকটি তুলে ধরা হয়েছে। মনুষ্যত্বই মানবজীবনকে সার্থকতার দিকে এগিয়ে নিয়ে যায়। সমাজে কেবল টিকে থাকা নয়, বরং মানুষের অন্তরের সৌন্দর্য জাগিয়ে সমাজের কল্যাণ সাধনেই জীবন সার্থকতা হয় এবং সমাজেরও কল্যাণ সাধিত হয়। 'মানব-কল্যাণ' প্রবন্ধেও লেখক মানব-কল্যাণের প্রকৃত বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মানুষের মূল্যবোধে আঘাত লাগে এবং মানবমর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজকে তিনি মানব-কল্যাণ মনে করেননি। মানুষকে মুক্তবুদ্ধিসম্পন্ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই প্রকৃত, মানব-কল্যাণ। ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রই এই কল্যাণের সুফল ভোগ করবে এমন প্রত্যাশা লেখকের। এভাবে উদ্দীপকের বিষয়বস্তু 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাথে সম্পৃক্ত।

উত্তর

• উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের সামগ্রিক ভাব ধারণ করে না। • মহৎ ব্যক্তিরা নিঃস্বার্থভাবে পৃথিবীতে মানবসেবার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তবে সত্যিকারের মানব-কল্যাণ হলো তা, যা মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে। অন্যথায় মানব-কল্যাণ হয়ে পড়ে মানবমর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কারণ। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক প্রকৃত অর্থে মানব-কল্যাণের বিভিন্ন দিক উপস্থাপন করেছেন। আমাদের সমাজে কেবল দান-খয়রাতকে মানব-কল্যাণ বলে বিবেচনা করা হলেও এতে মানবমর্যাদা রক্ষিত হয় না, বরং মানুষকে ছোট করা হয়। তিনি বলেন, মানব-কল্যাণ করতে চাইলে মানুষকে আত্মনির্ভরশীল করতে হবে। এর জন্য নতুন দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক, র্যাশনাল ও সুবুদ্ধির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। • যথাযথ বিবেকবোধসম্পন্ন মানুষই সমাজের কল্যাণ করতে পারে। কিন্তু এর জন্য সমাজকে সেই সুযোগ তৈরি করে দিতে হয়, যা উদ্দীপকে বলা হয়েছে। 'মানব-কল্যাণ' প্রবন্ধেও মানুষের বিকাশের পেছনে সমাজের ভূমিকার কথা বলা হয়েছে। প্রেম, সৌন্দর্য ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তোলার মাধ্যমেই একজন মানুষ প্রকৃত মানবচেতনাসমৃদ্ধ মানুষে পরিণত হয়। এর ফলে তারা আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে। 'মানব-কল্যাণ' প্রবন্ধের কেবল মানব বিকাশের দিককে উল্লেখ করে উদ্দীপকে বলা হয়েছে, লেখকের বহুবিধ চিন্তার বহিঃপ্রকাশ উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের সামগ্রিক ভাব ধারণ করেনি।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ধনাঢ্য জামাল সাহেব এলাকার গরিব-দুঃখী মানুষদের প্রচুর দান-খয়রাত করেন। ছবি তুলে তিনি এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেন। এলাকায় তিনি জনদরদি হিসেবে পরিচিত।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ক
এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?
খ
'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?
গ
উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।
ঘ
জামাল সাহেবের দান-খয়রাতকে কী মানব-কল্যাণ বলা হয়? 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?

এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও । Q. উদ্দীপক ও উক্ত প্রবন্ধ যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ i. বিষয়বস্তুর দিক থেকে ii. মূলবক্তব্যের দিক থেকে iii. সাংগঠনিক দিক থেকে নিচের কোনটি সঠিক?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও । Q. উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'মানব-কল্যাণ' প্রবন্ধে কার নামের উল্লেখ আছে? i. বিদ্যাপতি ii. মাইকেল মধুসূদন দত্ত iii. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি সঠিক?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এ যুক্ত ছিলেন কে?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অত্যন্ত খিটখিটে মেজাজের মানুষ মামুন। ন্যায়-অন্যায়, ভালোমন্দ স বিষয়েই তিনি রেগে যান। এজন্য পরিবারের লোকজন ছাড়াও এলাকাবাসীও তার উপর বিরক্ত। কিন্তু মামুনের বক্তব্য তিনি কোনো ভুল বা অন্যায় করছেন না বরং অন্যায়ের প্রতিবাদ করেন এবং এ কারণেই প্রয়োজনেই চিৎকার করেন, রাগ হয়ে যান। তবে একদিন তাকে এই রাগের খেসারত দিতে হয়। মামুনের সন্তান বাবার ভয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়। এরপর থেকে মামুন সম্পূর্ণ বদলে যায়। তিনি বুঝতে পারেন সব সময় রেগে থাকার মাধ্যমে কোনো সমাধান হয় না । তিনি তার ভুল শুধরে নতুনভাবে জীবনযাপন করেন।

ঢাকা সিটি কলেজ · 2024

ক
ভারতবাসীকে নিজের উপর অটুট বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন।
খ
লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?
গ
উদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? তা আলোচনা করো ।
ঘ
“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জামাল সাহেবের দান-খয়রাতকে কী মানব-কল্যাণ বলা হয়? 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে তউদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলিআবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?'মানব-কল্যাণ' প্রবন্ধে কার নামের উল্লেখ আছে? i. বিদ্যাপতি ii. মাইকেল মধুসূদন দত্'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এ যুক্ত ছিলেন কে?“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূলউদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে?-… | Prosthuti