শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: • উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের সত্যিকারের মানব-কল্যাণের বৈশিষ্ট্যের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • আত্মস্বার্থে মগ্ন না হয়ে নিজেকে পরোপকারে উৎসর্গ করার মধ্যেই মানবজীবনের প্রকৃত সুখ নিহিত। মানুষকে মর্যাদাসম্পন্ন মানুষে পরিণত করার মধ্যেই মানবজীবনের প্রকৃত সার্থকতা প্রকাশ পায়। জীবনের সঙ্গে জীবন সমান স্তরে না পৌঁছালে মানব-কল্যাণ অসম্পূর্ণ থেকে যায়। • উদ্দীপকে পরার্থপর মানসিকতা দিকটি প্রকাশ পেয়েছে। নিজের শখ ভুলে অন্যের মঙ্গলের দিকটিকে প্রাধান্য দানের মধ্যেই মানবতাবোধ নিহিত। নিজেকে দীন-দুঃখের মাঝে বিলিয়ে তাদের অশ্রু মুছিয়ে আপন করে নেওয়াই পরের হিতকামনা। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সত্যিকারের মানব-কল্যাণের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে, জাতপাতের ভেদাভেদ ভুলে মানুষের বৃহত্তর কল্যাণে এগিয়ে আসতে বলা হয়েছে এ প্রবন্ধে। করুণাবশত দান-খয়রাত করে নয়, বরং মানুষকে মর্যাদাপূর্ণ করে তোলার মধ্যেই প্রকৃত মানব-কল্যাণ নিহিত, যা উদ্দীপকের পরার্থপর মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্…

উদ্দীপক

"পরের হিতের জন্য ভাব যদি নিরবধি: নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছালে পরের অশ্রু- মুছালে পরের ব্যথা। আপনাকে বিলাইয়া দীন-দুঃখীদের মাঝে, বিদূরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে।”

হলিক্রস কলেজ · 2025

উত্তর

স্রেফ সদিচ্ছার দ্বারা মানব-কল্যাণ সাধিত হয় না।

উত্তর

• দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের মাধ্যমে মনুষ্যত্বের অবমাননা হয় বলে লেখক দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতকে মানব-কল্যাণ বলে মনে করেন না। • 'মানব-কল্যাণ' রচনায় লেখক মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছেন। সাধারণভাবে অনেক দুস্থ মানুষকে করুণাবশত দান-খয়রাত করাকে মানব-কল্যাণ মনে করে। কিন্তু লেখকের মতে, এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। তার মতে, মানব-কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। এ কল্যাণের উদ্দেশ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাত করায় মানুষের মর্যাদার উন্নতি না ঘটায় লেখক এ ধরনের কাজকে মানব-কল্যাণ মনে করেন না।

উত্তর

• উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের সত্যিকারের মানব-কল্যাণের বৈশিষ্ট্যের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • আত্মস্বার্থে মগ্ন না হয়ে নিজেকে পরোপকারে উৎসর্গ করার মধ্যেই মানবজীবনের প্রকৃত সুখ নিহিত। মানুষকে মর্যাদাসম্পন্ন মানুষে পরিণত করার মধ্যেই মানবজীবনের প্রকৃত সার্থকতা প্রকাশ পায়। জীবনের সঙ্গে জীবন সমান স্তরে না পৌঁছালে মানব-কল্যাণ অসম্পূর্ণ থেকে যায়। • উদ্দীপকে পরার্থপর মানসিকতা দিকটি প্রকাশ পেয়েছে। নিজের শখ ভুলে অন্যের মঙ্গলের দিকটিকে প্রাধান্য দানের মধ্যেই মানবতাবোধ নিহিত। নিজেকে দীন-দুঃখের মাঝে বিলিয়ে তাদের অশ্রু মুছিয়ে আপন করে নেওয়াই পরের হিতকামনা। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সত্যিকারের মানব-কল্যাণের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে, জাতপাতের ভেদাভেদ ভুলে মানুষের বৃহত্তর কল্যাণে এগিয়ে আসতে বলা হয়েছে এ প্রবন্ধে। করুণাবশত দান-খয়রাত করে নয়, বরং মানুষকে মর্যাদাপূর্ণ করে তোলার মধ্যেই প্রকৃত মানব-কল্যাণ নিহিত, যা উদ্দীপকের পরার্থপর মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূলভাবকে সামগ্রিকভাবে ফুটিয়ে তোলেনি।- মন্তব্যটি যথার্থ। • মানবকল্যাণের সঙ্গে মানুষের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। সমাজে বসবাসকারী মানুষের মধ্যে একে অন্যের প্রতি সহযোগিতার সম্পর্ক গড়ে না উঠলে মানব-মর্যাদা লঙ্ঘিত হয়। ফলে মানবকল্যাণও যথার্থ রূপ পায় না। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ ধারণাটির স্বরূপ উন্মোচন করেছেন। সাধারণভাবে অনেকেই দুস্থ মানুষকে দান-খয়রাত করাকে মানবকল্যাণ বলে মনে করেন। লেখকের মতে এটি প্রকৃত মানবকল্যাণ নয়। মানবকল্যাণ হলো মানুষের সর্বাঙ্গীণ মঙ্গলের ইচ্ছা ও প্রচেষ্টা। উদ্দীপকে এ ভাবটির পূর্ণ প্রতিফলন ঘটেনি। সেখানে নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে এগিয়ে আসার দিকটি সেখানে মুখ্য হয়ে উঠেছে। মানুষকে অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় উত্তরণ ঘটানোর যে দিকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তা উদ্দীপকে নেই। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ অর্থে আমাদের প্রতিদিনের ব্যবহারিক জীবনের কল্যাণকে বুঝিয়েছেন। এ দিকটি উদ্দীপকের কবিতাংশে নেই। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সত্যিকারের কল্যাণ সাধনের যে উপায় ও অন্তরায়গুলো ব্যাখ্যা করেছেন সেগুলো আলোচ্য উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ধনাঢ্য জামাল সাহেব এলাকার গরিব-দুঃখী মানুষদের প্রচুর দান-খয়রাত করেন। ছবি তুলে তিনি এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেন। এলাকায় তিনি জনদরদি হিসেবে পরিচিত।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ক
এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?
খ
'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?
গ
উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।
ঘ
জামাল সাহেবের দান-খয়রাতকে কী মানব-কল্যাণ বলা হয়? 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?

এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও । Q. উদ্দীপক ও উক্ত প্রবন্ধ যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ i. বিষয়বস্তুর দিক থেকে ii. মূলবক্তব্যের দিক থেকে iii. সাংগঠনিক দিক থেকে নিচের কোনটি সঠিক?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও । Q. উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'মানব-কল্যাণ' প্রবন্ধে কার নামের উল্লেখ আছে? i. বিদ্যাপতি ii. মাইকেল মধুসূদন দত্ত iii. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি সঠিক?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এ যুক্ত ছিলেন কে?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অত্যন্ত খিটখিটে মেজাজের মানুষ মামুন। ন্যায়-অন্যায়, ভালোমন্দ স বিষয়েই তিনি রেগে যান। এজন্য পরিবারের লোকজন ছাড়াও এলাকাবাসীও তার উপর বিরক্ত। কিন্তু মামুনের বক্তব্য তিনি কোনো ভুল বা অন্যায় করছেন না বরং অন্যায়ের প্রতিবাদ করেন এবং এ কারণেই প্রয়োজনেই চিৎকার করেন, রাগ হয়ে যান। তবে একদিন তাকে এই রাগের খেসারত দিতে হয়। মামুনের সন্তান বাবার ভয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়। এরপর থেকে মামুন সম্পূর্ণ বদলে যায়। তিনি বুঝতে পারেন সব সময় রেগে থাকার মাধ্যমে কোনো সমাধান হয় না । তিনি তার ভুল শুধরে নতুনভাবে জীবনযাপন করেন।

ঢাকা সিটি কলেজ · 2024

ক
ভারতবাসীকে নিজের উপর অটুট বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন।
খ
লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?
গ
উদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? তা আলোচনা করো ।
ঘ
“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জামাল সাহেবের দান-খয়রাতকে কী মানব-কল্যাণ বলা হয়? 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে তউদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলিআবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?'মানব-কল্যাণ' প্রবন্ধে কার নামের উল্লেখ আছে? i. বিদ্যাপতি ii. মাইকেল মধুসূদন দত্'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এ যুক্ত ছিলেন কে?“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূলউদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।