যে-কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো: (i) আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। (ii) আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। (iii) আজ আমার বয়স কেবলমাত্র সাতাশ। (iv) কালীদাশ 'মেঘদূত' কাব্য রচনা করেন। (v) ছেলেটি দুর্দান্ত মেধাবী। (vi) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। (vii) কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন। (viii) দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান।
উত্তর: (i) আমার বক্তব্য আর দীর্ঘ করব না। (ii) আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো। (iii) আজ আমার বয়স কেবল/মাত্র সাতাশ। (iv) কালিদাস 'মেঘদূত' কাব্য রচনা করেন। (v) ছেলেটি অত্যন্ত মেধাবী। (vi) তার সৌজন্যে মুগ্ধ হলাম। (vii) কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন। (viii) দ্রব্যমূল্য ক্রমবর্ধমান
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর