ষ-ত্ব বিধান কী? উদাহরণসহ ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর: যে রীতি অনুসারে তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ ব্যবহৃত হয় তাকে ষত্ব বিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে 'ষ'-এর সঠিক ব্যবহারের নিয়মই ষত্ব বিধান। নিচে ষত্ব বিধানের পাঁচটি নিয়ম উল্লেখ করা হলো: ক. তৎসম শব্দের বানানে র, ঋ বা ঋ-কারের (2) পর মূর্ধন্য-ষ হয়। যেমন- ঋষি, কৃষি, মহর্ষি। খ. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে 'স' থাকলে তা 'ষ' হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, ঊষা ইত্যাদি। গ. ট, ঠ-এ দুটি মূর্ধন্য বর্ণের আগে সর্বদা 'ষ' হয়। যেমন- কষ্ট, নষ্ট, দুষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ, শ্রেষ্ঠ। ঘ. ক, খ, প, ফ- এসব বর্ণের আগে ইঃ (ঃি) বা উঃ (ঃ) থাকলে সন্ধির ফলে বিসর্গের জায়গায় সর্বদা মূর্ধন্য-ষ বসবে। যেমন- পরিঃ + কার = পরিষ্কার, আবিঃ কার= আবিষ্কার, নিঃ + পাপ - নিষ্পাপ, দুঃ + কর দুষ্কর, চতুঃ + পদ = চতুষ্পদ। ঙ. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে 'ষ' হয়। যেমন- অভিষেক, পরিষদ, অনুষঙ্গ, অনুষ্ঠান।
HSC Bangla 2nd Paper বাংলা বানানের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা বানানের নিয়ম · সৃজনশীল
ষ-ত্ব বিধান কী? উদাহরণসহ ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর