“ভরসা হলো, আর দমাতে পারবে না।”- কেন, ব্যাখ্যা কর।
উত্তর: ভরসা হলো, আর দমাতে পারবে না।”— কথাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত বাংলাদেশের মানুষকে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে দেখে । • ১৯৫২ সালে ঢাকায় গুলি চালানোর পর জনগণ বুঝতে পেরেছিল যে, যারা দেশ শাসন করছে তারা এ দেশের আপনজন নয়। একুশে ফেব্রুয়ারির ঘটনা প্রবল বেগে বাতাসে ভাসতে ভাসতে সারা দেশে ছড়িয়ে পড়ে। গ্রামের ছোট ছোট হাট-বাজারে মানুষ হরতাল পালন করে ভাষার সংগ্রামে সমর্থন, শক্তি ও অনুপ্রেরণা জোগায়। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয় যে, গ্রামের সাধারণ মানুষও অধিকার সচেতন হয়ে উঠেছে। সারা দেশের মানুষের এই জাগরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মবিশ্বাস বেড়ে যায়। এই বিশ্বাস থেকেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন ।
HSC Bangla 1st Paper গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ · সৃজনশীল
“ভরসা হলো, আর দমাতে পারবে না।”- কেন, ব্যাখ্যা কর।
উত্তর