নুরুল হুদার কাছে কোন বিষয়টিকে 'স্রেফ উৎপাত' বলে মনে হয়? ব্যাখ্যা করো ।
উত্তর: পাকিস্তানি মিলিটারিদের নির্যাতন নুরুল হুদার কাছে 'স্রেফ উৎপাত' বলে মনে হয় । 'রেইনকোট' গল্পে দেখা যায়, মুক্তিযোদ্ধারা ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্যে নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট পরিধান করার ফলে নুরুল হুদার মাঝে সাহস ও দেশপ্রেমের সঞ্চার ঘটে। মিলিটারিরা তার সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ততার অভিযোগ করলে নুরুল হুদা গর্ব অনুভব করে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে আঁতাত রাখার উত্তেজনায় পাকিস্তানি সেনাদের চাবুকের বাড়ি তার কাছে 'স্রেফ উৎপাত' বলে মনে হয় ।
HSC Bangla 1st Paper গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ · সৃজনশীল
নুরুল হুদার কাছে কোন বিষয়টিকে 'স্রেফ উৎপাত' বলে মনে হয়? ব্যাখ্যা করো ।
উত্তর