শেয়ারFacebookWhatsApp

“সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খণ্ডাংশ মাত্র।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর: মুক্তিযুদ্ধের বিষয়-ভাবনায় সাদৃশ্য থাকলেও নুরুল হুদার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব-সংঘাত এবং সর্বোপরি দেশাত্মবোধে জাগ্রত হওয়ার ব্যঞ্জনাময় উপস্থাপনার কারণে উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খণ্ডাংশ মাত্র । 'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। গল্পকথক নুরুল হুদা একজন ভীতু প্রকৃতির মানুষ। মুক্তিযুদ্ধের সময় দেশের বিপর্যয়ের সময় নিজের জীবন রক্ষাই ছিল তার একমাত্র চিন্তা। কিন্তু পরবর্তী সময়ে গল্পে মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরিধান করে সে সাহসী হয়ে ওঠে। রেইনকোটের প্রভাবে নুরুল হুদার মাঝে দেশপ্রেমের সঞ্চার হয়। মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগে সে বিস্মিত ও আনন্দিত হয় এবং মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা অনুভব করে। আর তাই প্রচণ্ড নির্যাতনে সে শ্যালক মুক্তিযোদ্ধার কোনো তথ্য শত্রুদের কাছে প্রকাশ করেনি । উদ্দীপকে বর্ণিত হয়েছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত ঢাকাবাসীর উপর গুলি চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করে। পরবর্তী সময়ে সংগঠিত হয়ে রাঙালিরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে । নির্যাতনের ভয়াবহতা বাংলার সূর্যসন্তানদের দমিয়ে রাখতে পারেনি বরং বীর বিক্রমে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বুকের রক্ত দিয়ে দেশমাতৃকার স্বাধীনতা ছিনিয়ে আনে । উদ্দীপকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়েছে। অন্যদিকে 'রেইনকোট' গল্পেও মুক্তিযুদ্ধের সময়কাল, ঢাকার পরিস্থিতি বর্ণিত হয়েছে। তবে এখানে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির কলেজ শিক্ষকের সাথে সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হওয়ার কাহিনি ফুটে উঠেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাই পাকিস্তানিদের নির্যাতনের পরেও মুক্তিযোদ্ধাদের শ্যালক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি নুরুল হুদা। তাই বলা যায়, প্রেক্ষাপট এক হলেও উদ্দীপকটি আলোচ্য গল্পের খণ্ডাংশ মাত্র। কারণ গল্পে লেখকের উদ্দেশ্য ছিল ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা। যা লেখক যৌক্তিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন ।

HSC Bangla 1st Paper গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ · সৃজনশীল

“সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খণ্ডাংশ মাত্র।”— মন্তব্য…

উদ্দীপক

পঁচিশে মার্চের সেই কালরাত্রি। তীব্র একাত্তর দানবীয় হত্যা ও লুণ্ঠন অগ্নি হিংসার তাণ্ডব হানাদার হায়েনার পৈশাচিক উল্লাস সেই নগ্ন কালরাত্রে অতর্কিত বন্য হামলায় উজাড় নিঃশেষ আর দগ্ধতার ধু ধু শূন্য ভগ্নস্তূপ ঝরেছিল প্রাণ অগণন, সোঁদা মাটি বাংলার প্রান্তরে অধিকৃত দেশ-মাটি মানুষের মুক্তির সংগ্রামে বাঙালি ঝাঁপিয়ে পড়ে, নাই কোনো ক্ষমা নাই যেকোনো ত্যাগের মূল্যে নিরঙ্কুশ স্বাধীনতা চাই মুক্তিযুদ্ধ দিয়েছে মূল্যে লাল পতাকার অগ্নি অহংকার মুক্তিযুদ্ধ চিরকালই চলমান, কোনো অন্ত বিরতিও নাই ।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

'রেইনকোট' গল্পে লেখক বর্ষা ঋতুর কথা বলেছেন ।

উত্তর

পাকিস্তানি মিলিটারিদের নির্যাতন নুরুল হুদার কাছে 'স্রেফ উৎপাত' বলে মনে হয় । 'রেইনকোট' গল্পে দেখা যায়, মুক্তিযোদ্ধারা ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্যে নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট পরিধান করার ফলে নুরুল হুদার মাঝে সাহস ও দেশপ্রেমের সঞ্চার ঘটে। মিলিটারিরা তার সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ততার অভিযোগ করলে নুরুল হুদা গর্ব অনুভব করে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে আঁতাত রাখার উত্তেজনায় পাকিস্তানি সেনাদের চাবুকের বাড়ি তার কাছে 'স্রেফ উৎপাত' বলে মনে হয় ।

উত্তর

মুক্তিযুদ্ধের আলোকে হওয়ায় উদ্দীপকের ঘটনা 'রেইনকোট' গল্পের সাথে আংশিক সাদৃশ্যপূর্ণ। 'রেইনকোট' গল্পে বিবৃত মুক্তিযুদ্ধের সময়কাল এখানে হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ড ও নিপীড়ন এবং ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ও গেরিলা আক্রমণের বিষয়টিরও উল্লেখ রয়েছে। হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে গল্পের কথক নুরুল হুদাকে গ্রেপ্তার করে নির্মম নির্যাতন চালায়। তাছাড়া মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়, তার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এ গল্পে । উদ্দীপকেও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ফুটে উঠেছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্য রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায়। হত্যা, ধর্ষণ, লুটপাট অগ্নিসংযোগসহ নানা ধরনের বর্বরতা চালায় দেশজুড়ে। বাংলার জনতা সম্মিলিতভাবে পাকিস্তানিদের অত্যাচার রুখে দেয়। দীর্ঘ নয় মাস ধরে রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ চলে । অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলে বাংলাদেশ বিজয় লাভ করে। ত্রিশ লক্ষ শহিদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। উদ্দীপকে কেবল মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে। অন্যদিকে 'রেইনকোট' গল্পের একজন ভীতু প্রকৃতির মানুষ শিক্ষক নুরুল হুদার মানসিক দ্বন্দ্ব-সংঘাত এবং এক পর্যায়ে সব কিছু অতিক্রম করে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতার সাথে একাত্মতা ঘোষণা এবং রেইনকোটের ব্যঞ্জনাময় ব্যবহার ইত্যাদি ব্যাপারগুলো উদ্দীপকের সাথে গল্পের মধ্যে পার্থক্য তৈরি করে। তবে গল্প ও উদ্দীপকের পটপরিসর এক মুক্তিযুদ্ধের সময়কাল। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা 'রেইনকোট' গল্পের সাথে আংশিক সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

মুক্তিযুদ্ধের বিষয়-ভাবনায় সাদৃশ্য থাকলেও নুরুল হুদার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব-সংঘাত এবং সর্বোপরি দেশাত্মবোধে জাগ্রত হওয়ার ব্যঞ্জনাময় উপস্থাপনার কারণে উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খণ্ডাংশ মাত্র । 'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। গল্পকথক নুরুল হুদা একজন ভীতু প্রকৃতির মানুষ। মুক্তিযুদ্ধের সময় দেশের বিপর্যয়ের সময় নিজের জীবন রক্ষাই ছিল তার একমাত্র চিন্তা। কিন্তু পরবর্তী সময়ে গল্পে মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরিধান করে সে সাহসী হয়ে ওঠে। রেইনকোটের প্রভাবে নুরুল হুদার মাঝে দেশপ্রেমের সঞ্চার হয়। মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগে সে বিস্মিত ও আনন্দিত হয় এবং মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা অনুভব করে। আর তাই প্রচণ্ড নির্যাতনে সে শ্যালক মুক্তিযোদ্ধার কোনো তথ্য শত্রুদের কাছে প্রকাশ করেনি । উদ্দীপকে বর্ণিত হয়েছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত ঢাকাবাসীর উপর গুলি চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করে। পরবর্তী সময়ে সংগঠিত হয়ে রাঙালিরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে । নির্যাতনের ভয়াবহতা বাংলার সূর্যসন্তানদের দমিয়ে রাখতে পারেনি বরং বীর বিক্রমে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বুকের রক্ত দিয়ে দেশমাতৃকার স্বাধীনতা ছিনিয়ে আনে । উদ্দীপকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়েছে। অন্যদিকে 'রেইনকোট' গল্পেও মুক্তিযুদ্ধের সময়কাল, ঢাকার পরিস্থিতি বর্ণিত হয়েছে। তবে এখানে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির কলেজ শিক্ষকের সাথে সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হওয়ার কাহিনি ফুটে উঠেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাই পাকিস্তানিদের নির্যাতনের পরেও মুক্তিযোদ্ধাদের শ্যালক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি নুরুল হুদা। তাই বলা যায়, প্রেক্ষাপট এক হলেও উদ্দীপকটি আলোচ্য গল্পের খণ্ডাংশ মাত্র। কারণ গল্পে লেখকের উদ্দেশ্য ছিল ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা। যা লেখক যৌক্তিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন ।
HSCBangla 1st Paperগদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। পরাধীন ভারতবর্ষের অত্যাচারিত, অবহেলিত মানুষের করুণ অবস্থা বিদ্রোহী করে তোলে ভগৎ সিংকে। জালিয়ান ওয়ালাবাগে জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্বিচারে সাধারণ মানুষ হত্যাকাণ্ড তাকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করে তোলে। আন্দোলনের কারণে তাকে কারাগারে যেতে হয়। দীর্ঘ ৬৩ দিন অনশন করার পর ভগৎ সিংয়ের জনপ্রিয়তা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এরপর সান্ডার্স হত্যা মামলায় ভগৎ সিংকে অভিযুক্ত করে ফাঁসির আদেশ দেয় ব্রিটিশ সরকার।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ক
"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?
খ
ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের বিপ্লবী ভগৎ সিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের তুলনামূলক আলোচনা কর।
ঘ
"অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে যুগে যুগে মহামানবেরা আত্মত্যাগ করেছেন। ভগৎ সিং ও বঙ্গবন্ধুর জীবন তারই দৃষ্টান্ত এ বিষয়ে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।

ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?

"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরা কারা বুনো দল ঢোকে এরি মধ্যে (থামাও থামাও), স্বর্ণশ্যাম বুক ছিঁড়ে অস্ত্র হাতে নামে সাস্ত্রি কাপুরুষ, অধম রাষ্ট্রের রক্ত পতাকা তোলে, কোটি মানুষের সমব্যয়ী সভ্যতার ভাষা এরা রদ করবে ভাবে, মরু-পশু মারির অন্ধতা ঝড়ে হানে অসহায় নর-নারী।

ঢাকা কমার্স কলেজ · 2024

ক
কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
খ
"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?
গ
উদ্দীপকের বুনো দলের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দলের সাদৃশ্য পাওয়া যায়? আলোচনা কর।
ঘ
"উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বক্তব্যকেই ধারণ করে আছে।" তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10."কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?

"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনানুসারে কত মাস পর শেখ মুজিবুর রহমান তার পুরানো জায়গায়, পুরানো কামরায় ফেরেন?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন?"অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে যুগে যুগে মহামানবেরা আত্মত্যাগ করেছেন। ভগৎ উদ্দীপকের বিপ্লবী ভগৎ সিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের তুলনামভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?"উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বক্তব্যকেই ধারণ করে আছে।" তোমার মতাউদ্দীপকের বুনো দলের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দলের সাদৃশ্য পাওয়া যায়? আল"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্য'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনানুসারে কত মাস পর শেখ মুজিবুর রহমান তার পুরানো জা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।