শেয়ারFacebookWhatsApp

কবিতাংশটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত করেছে? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের পরার্থপরতা বা অন্যের প্রকৃত কল্যাণ সাধনের জন্য আত্মত্যাগের বিষয়টি প্রতিফলিত হয়েছে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক প্রকৃত মানব-কল্যাণের স্বরূপ তুলে ধরেছেন । তাঁর মতে, লোক দেখানো জনকল্যাণে প্রকৃতপক্ষে কোনো কল্যাণ সাধিত হয় না বরং মানুষে মানুষে ভেদাভেদ আরও প্রকট হয়। তিনি আত্মস্বার্থ বিসর্জন দিয়ে এমন এক মানব-কল্যাণের কথা বলেছেন যাতে প্রকৃতপক্ষে দুস্থ, অসহায়, গরিব মানুষেরা আত্মিক উৎকর্ষের পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারে । কোনো স্বার্থসিদ্ধি, প্রশংসাপ্রাপ্তি বা বাহবা লাভের জন্য নয় বরং যথাযথ মানব-কল্যাণ করতে আত্মত্যাগ করা অনস্বীকার্য। বৈজ্ঞানিক পদ্ধতি ও যথাযথ কর্মপ্রণালির মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হতে পারে প্রকৃত মানব-কল্যাণ । উদ্দীপকের কবিতাংশেও নিঃস্বার্থ আত্মত্যাগের মাধ্যমে পরহিত করার উদাহরণ তুলে ধরা হয়েছে। প্রাণী, উদ্ভিদ এমনকি জড়বস্তুও সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিজেকে অপরের কল্যাণে উজাড় করে দেয়। তাদের এই আত্মত্যাগের ফলেই পৃথিবী এতটা সুন্দর হয়েছে। নিজেকে গুটিয়ে না রেখে কিংবা আত্মস্বার্থকে বড়ো করে না দেখে পরের স্বার্থে অকাতরে আত্মত্যাগের মধ্যেই প্রকৃত সুখ বিদ্যমান। এভাবে সকলেই নিজ নিজ স্থান থেকে পরার্থপরতার চেষ্টা করলে পৃথিবীতেই স্বর্গসুখ লাভ করা সম্ভব। এখানে বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই পরার্থপরতার প্রকৃত স্বরূপটি তুলে ধরা হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের কবিতাংশে 'মানব-কল্যাণ' প্রবন্ধের প্রকৃত মানব-কল্যাণের জন্য নিঃস্বার্থ আত্মত্যাগের দিকটি চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

কবিতাংশটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত করেছে? ব্যাখ্…

উদ্দীপক

নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল; গাভি কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান । স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী সকরে নিজ স্বরে অপরে মোহিত। শস্য জন্মাইয়া, নাহিত খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরিহিত তরে ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

প্রাবন্ধিক আবুল ফজল ছাত্রজীবনে বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ।

উত্তর

মানব-কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত । মানব-কল্যাণের প্রকৃত অর্থ মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। অর্থাৎ মানব-কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। কিন্তু অনেকে করুণার বশবর্তী হয়ে দানখয়রাত করাকে মানব-কল্যাণ বলে মনে করেন। অথচ এর মাধ্যমে কেবল মনুষ্যত্বের অবমাননাই ঘটে। তাই লেখক একে মানব-কল্যাণ বলে অভিহিত করতে চান না। তিনি মনে করেন, মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত, কারণ এর মাধ্যমেই কেবল মনুষ্যত্ববোধ অর্জন সম্ভব হয় ।

উত্তর

উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের পরার্থপরতা বা অন্যের প্রকৃত কল্যাণ সাধনের জন্য আত্মত্যাগের বিষয়টি প্রতিফলিত হয়েছে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক প্রকৃত মানব-কল্যাণের স্বরূপ তুলে ধরেছেন । তাঁর মতে, লোক দেখানো জনকল্যাণে প্রকৃতপক্ষে কোনো কল্যাণ সাধিত হয় না বরং মানুষে মানুষে ভেদাভেদ আরও প্রকট হয়। তিনি আত্মস্বার্থ বিসর্জন দিয়ে এমন এক মানব-কল্যাণের কথা বলেছেন যাতে প্রকৃতপক্ষে দুস্থ, অসহায়, গরিব মানুষেরা আত্মিক উৎকর্ষের পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারে । কোনো স্বার্থসিদ্ধি, প্রশংসাপ্রাপ্তি বা বাহবা লাভের জন্য নয় বরং যথাযথ মানব-কল্যাণ করতে আত্মত্যাগ করা অনস্বীকার্য। বৈজ্ঞানিক পদ্ধতি ও যথাযথ কর্মপ্রণালির মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হতে পারে প্রকৃত মানব-কল্যাণ । উদ্দীপকের কবিতাংশেও নিঃস্বার্থ আত্মত্যাগের মাধ্যমে পরহিত করার উদাহরণ তুলে ধরা হয়েছে। প্রাণী, উদ্ভিদ এমনকি জড়বস্তুও সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিজেকে অপরের কল্যাণে উজাড় করে দেয়। তাদের এই আত্মত্যাগের ফলেই পৃথিবী এতটা সুন্দর হয়েছে। নিজেকে গুটিয়ে না রেখে কিংবা আত্মস্বার্থকে বড়ো করে না দেখে পরের স্বার্থে অকাতরে আত্মত্যাগের মধ্যেই প্রকৃত সুখ বিদ্যমান। এভাবে সকলেই নিজ নিজ স্থান থেকে পরার্থপরতার চেষ্টা করলে পৃথিবীতেই স্বর্গসুখ লাভ করা সম্ভব। এখানে বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই পরার্থপরতার প্রকৃত স্বরূপটি তুলে ধরা হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের কবিতাংশে 'মানব-কল্যাণ' প্রবন্ধের প্রকৃত মানব-কল্যাণের জন্য নিঃস্বার্থ আত্মত্যাগের দিকটি চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের কবিতাংশ মানব-কল্যাণের জন্য শুধু নিঃস্বার্থ আত্মত্যাগের দিকটি প্রতিফলিত হয়েছে, যা 'মানব-কল্যাণ' প্রবন্ধের আংশিক প্ৰতিচ্ছবি, পূর্ণাঙ্গ নয় । মানব-কল্যাণ' প্রবন্ধে প্রকৃত মানব-কল্যাণের স্বরূপ আলোচনা করা হয়েছে। প্রকৃত মানব-কল্যাণ যে প্রচলিত মানব-কল্যাণ থেকে ভিন্ন সেদিকটি লেখক বিশদ বর্ণনার মাধ্যমে তুলে ধরেছেন। পাশাপাশি, প্রকৃত মানব-কল্যাণ কীভাবে অর্জন করা যায়, এর পথে অন্তরায় কী কী; কীভাবে কাজ করলে প্রকৃত মানব-কল্যাণ অর্জন করা সম্ভব; দেশ বা রাষ্ট্র বা সমাজের ভূমিকা কেমন হওয়া উচিত প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা করেছেন। উদ্দীপকের কবিতাংশে বিভিন্ন উদাহরণের মাধ্যমে কীভাবে আত্মত্যাগ করতে হয় তার স্বরূপ তুলে ধরা হয়েছে। নিজ-স্বার্থকে উপেক্ষা করে পরের কারণে নিঃস্বার্থভাবে নিজেকে উজাড় করে দিলেই যে পৃথিবীতে প্রকৃত কল্যাণ আসতে পারে তা উদ্দীপক থেকে খুবই স্পষ্ট বোঝা যায়। জীব-জড় নির্বিশেষে প্রত্যেকেই কল্যাণের জন্য আত্মত্যাগ করছে। এসব থেকে শিক্ষা নিয়ে মানুষেরও উচিত প্রকৃত মানব-কল্যাণে পর-স্বার্থকে প্রাধান্য দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করা । তবেই প্রকৃত মানব-কল্যাণ সাধিত হবে । উদ্দীপকের কবিতাংশে মানব-কল্যাণের একটি দিক আলোচিত হলেও তা মানব-কল্যাণ' প্রবন্ধের অধিকাংশ দিককে তুলে ধরতে পারেনি। উদ্দীপকে নদী, তবু, গাভি, কাঠ, স্বর্ণ, বংশী, জলধর কিংবা সাধু প্রত্যেকেই নিঃস্বার্থভাবে আত্মত্যাগের মাধ্যমে পৃথিবীকে সুন্দর করেছে। এতে প্রকৃত মানব-কল্যাণের জন্য প্রকৃত আত্মত্যাগের স্বরূপ উপস্থাপিত হয়েছে। পক্ষান্তরে, 'মানব- কল্যাণ' প্রবন্ধে প্রকৃত মানব কল্যাণের প্রকৃত স্বরূপ তুলে ধরা হয়েছে এছাড়া এটি বাস্তবায়নের জন্য প্রকৃত পদ্ধতি ও প্রণালি, আত্মত্যাগের স্বরূপ এবং নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকটি মানব-কল্যাণ' প্রবন্ধের আংশিক প্রতিচ্ছবি, পূর্ণাঙ্গ নয় ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ধনাঢ্য জামাল সাহেব এলাকার গরিব-দুঃখী মানুষদের প্রচুর দান-খয়রাত করেন। ছবি তুলে তিনি এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেন। এলাকায় তিনি জনদরদি হিসেবে পরিচিত।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ক
এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?
খ
'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?
গ
উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।
ঘ
জামাল সাহেবের দান-খয়রাতকে কী মানব-কল্যাণ বলা হয়? 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?

এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও । Q. উদ্দীপক ও উক্ত প্রবন্ধ যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ i. বিষয়বস্তুর দিক থেকে ii. মূলবক্তব্যের দিক থেকে iii. সাংগঠনিক দিক থেকে নিচের কোনটি সঠিক?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও । Q. উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'মানব-কল্যাণ' প্রবন্ধে কার নামের উল্লেখ আছে? i. বিদ্যাপতি ii. মাইকেল মধুসূদন দত্ত iii. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি সঠিক?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এ যুক্ত ছিলেন কে?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অত্যন্ত খিটখিটে মেজাজের মানুষ মামুন। ন্যায়-অন্যায়, ভালোমন্দ স বিষয়েই তিনি রেগে যান। এজন্য পরিবারের লোকজন ছাড়াও এলাকাবাসীও তার উপর বিরক্ত। কিন্তু মামুনের বক্তব্য তিনি কোনো ভুল বা অন্যায় করছেন না বরং অন্যায়ের প্রতিবাদ করেন এবং এ কারণেই প্রয়োজনেই চিৎকার করেন, রাগ হয়ে যান। তবে একদিন তাকে এই রাগের খেসারত দিতে হয়। মামুনের সন্তান বাবার ভয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়। এরপর থেকে মামুন সম্পূর্ণ বদলে যায়। তিনি বুঝতে পারেন সব সময় রেগে থাকার মাধ্যমে কোনো সমাধান হয় না । তিনি তার ভুল শুধরে নতুনভাবে জীবনযাপন করেন।

ঢাকা সিটি কলেজ · 2024

ক
ভারতবাসীকে নিজের উপর অটুট বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন।
খ
লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?
গ
উদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? তা আলোচনা করো ।
ঘ
“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জামাল সাহেবের দান-খয়রাতকে কী মানব-কল্যাণ বলা হয়? 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে তউদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলিআবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?'মানব-কল্যাণ' প্রবন্ধে কার নামের উল্লেখ আছে? i. বিদ্যাপতি ii. মাইকেল মধুসূদন দত্'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এ যুক্ত ছিলেন কে?“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূলউদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।