শেয়ারFacebookWhatsApp

অথবা, "শীতার্ত মানুষের দুঃসহ জীবন" শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।

উত্তর: শীতার্ত মানুষের দুঃসহ জীবন মফস্বল প্রতিনিধি ॥ রংপুর ॥ ১ ডিসেম্বর ২০২৪ ॥ শীতকাল আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে শীতের যে হিমশীতল পরশ নিয়ে আসে তা খানিকটা স্বস্তিদায়ক বটে। তাজা শাকসবজি, ফলমূল ও পিঠা-পুলির কারণে অনেকের কাছেই শীতকাল আনন্দময়। তবুও শীতকাল কিছু মানুষের জন্য অভিশাপস্বরূপ। বাস্তুহারা এবং নিম্ন আয়ের লোকজন এ সময় আরও বেশি অসহায় হয়ে পড়ে। জীবনযাত্রার তাগিদে শীতের প্রকোপকে উপেক্ষা করে তারা ঘর ছেড়ে বের হয় কাজের সন্ধানে। কিন্তু গত তিন দিন ধরে দেশজুড়ে বয়ে চলা শৈত্যপ্রবাহের দরুন শীতার্ত মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে। হাড়কাঁপানো শীতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি পাবে। শীতের প্রকোপে ইতোমধ্যেই দেশের উত্তরাঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ছিন্নমূল মানুষ শীতের মধ্যে মানবেতর জীবনযাপন করছে। এদের অধিকাংশেরই শীতের কাপড় কেনার মতো সামর্থ্য নেই। শিশু ও বৃদ্ধদের অবস্থা আরও ভয়াবহ। গত কয়েকদিনে শীতের কারণে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪ জন মারা গেছে। শীতকালীন সময়ের নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এমতাবস্থায় সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের জন্য যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে কর্তৃপক্ষের শৈথিল্যের কারণে সেগুলো তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাছাড়া প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপ্রতুল। তাই সরকারি ও বেসরকারি উদ্যোগ কার্যকর করার পাশাপাশি অসহায় ও শীতার্ত এসব মানুষের পাশে - দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।

HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল

অথবা, "শীতার্ত মানুষের দুঃসহ জীবন" শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।

উত্তর

শীতার্ত মানুষের দুঃসহ জীবন মফস্বল প্রতিনিধি ॥ রংপুর ॥ ১ ডিসেম্বর ২০২৪ ॥ শীতকাল আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে শীতের যে হিমশীতল পরশ নিয়ে আসে তা খানিকটা স্বস্তিদায়ক বটে। তাজা শাকসবজি, ফলমূল ও পিঠা-পুলির কারণে অনেকের কাছেই শীতকাল আনন্দময়। তবুও শীতকাল কিছু মানুষের জন্য অভিশাপস্বরূপ। বাস্তুহারা এবং নিম্ন আয়ের লোকজন এ সময় আরও বেশি অসহায় হয়ে পড়ে। জীবনযাত্রার তাগিদে শীতের প্রকোপকে উপেক্ষা করে তারা ঘর ছেড়ে বের হয় কাজের সন্ধানে। কিন্তু গত তিন দিন ধরে দেশজুড়ে বয়ে চলা শৈত্যপ্রবাহের দরুন শীতার্ত মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে। হাড়কাঁপানো শীতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি পাবে। শীতের প্রকোপে ইতোমধ্যেই দেশের উত্তরাঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ছিন্নমূল মানুষ শীতের মধ্যে মানবেতর জীবনযাপন করছে। এদের অধিকাংশেরই শীতের কাপড় কেনার মতো সামর্থ্য নেই। শিশু ও বৃদ্ধদের অবস্থা আরও ভয়াবহ। গত কয়েকদিনে শীতের কারণে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪ জন মারা গেছে। শীতকালীন সময়ের নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এমতাবস্থায় সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের জন্য যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে কর্তৃপক্ষের শৈথিল্যের কারণে সেগুলো তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাছাড়া প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপ্রতুল। তাই সরকারি ও বেসরকারি উদ্যোগ কার্যকর করার পাশাপাশি অসহায় ও শীতার্ত এসব মানুষের পাশে - দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।
HSCBangla 2nd Paperদিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জনতোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্ততোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।