শেয়ারFacebookWhatsApp

অথবা, তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।

উত্তর: গত ২২ ফেব্রুয়ারি ২০২৪ ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ, ছাত্র-শিক্ষক সমন্বয়ে গঠিত ৭ সদস্যের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উদ্যাপন কমিটি, শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ- এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন শহিদ (অস্থায়ী) রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম-এর সুযোগ্য উত্তরাধিকারী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দিনভর ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লাফ, লম্বা লাফ, দন্ডযোগে লাফ, দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ভার উত্তোলন, সাইকেল দৌড়, অন্ত্রের হাতি দেখাসহ ২১টি বিষয়ে কলেজের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক বিষয় নির্ধারিত ছিল। আমন্ত্রিত মহিলা অতিথিদের জন্য 'পিলু পাসিং' এবং পুরুষ অতিথিদের জন্য চোখ বেঁধে হাঁড়ি ভাঙা মজার খেলা অনুষ্ঠিত হয়। কলেজের বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন- মাননীয় ধর্মমন্ত্রী ও মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক বীরপ্রতীক অধ্যক্ষ মতিউর রহমান এম.পি., স্থানীয় জেলা-প্রশাসক, অধ্যক্ষ আনন্দমোহন কলেজ এবং কলেজের ছাত্র-শিক্ষক ও অভিভাবকসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। প্রতিযোগীরা সকাল ৯.৩০ থেকে বিকেল ৪.০০টা পর্যন্ত বিভিন্ন বিষয়ে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। বিকেল ৪টা ৩০ মিনিটে মাননীয় প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি শিক্ষার্থীদের সুস্থ দেহ-মন নিয়ে তথ্য প্রযুক্তির বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্ঞানের আলোয়-উদ্ভাসিত হয়ে উঠতে এবং দেশের বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদদের আদর্শে জীবন গড়ে তোলার আহ্বান জানান। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার সাজ-সজ্জা ও সার্বিক পরিচালনায় ছিলেন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক জনাব মফিজুন নূর খোকা। পুরস্কার বিতরণ শেষে শহিদ সৈয়দ নজরুল ইসলামসহ দেশের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় জিলা স্কুল মসজিদের ইমাম সাহেব এ মোনাজাত পরিচালনা করেন। প্রতিবেদক- আবদুল বাতেন চৌধুরী দুলাল

HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল

অথবা, তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।

উত্তর

গত ২২ ফেব্রুয়ারি ২০২৪ ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ, ছাত্র-শিক্ষক সমন্বয়ে গঠিত ৭ সদস্যের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উদ্যাপন কমিটি, শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ- এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন শহিদ (অস্থায়ী) রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম-এর সুযোগ্য উত্তরাধিকারী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দিনভর ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লাফ, লম্বা লাফ, দন্ডযোগে লাফ, দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ভার উত্তোলন, সাইকেল দৌড়, অন্ত্রের হাতি দেখাসহ ২১টি বিষয়ে কলেজের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক বিষয় নির্ধারিত ছিল। আমন্ত্রিত মহিলা অতিথিদের জন্য 'পিলু পাসিং' এবং পুরুষ অতিথিদের জন্য চোখ বেঁধে হাঁড়ি ভাঙা মজার খেলা অনুষ্ঠিত হয়। কলেজের বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন- মাননীয় ধর্মমন্ত্রী ও মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক বীরপ্রতীক অধ্যক্ষ মতিউর রহমান এম.পি., স্থানীয় জেলা-প্রশাসক, অধ্যক্ষ আনন্দমোহন কলেজ এবং কলেজের ছাত্র-শিক্ষক ও অভিভাবকসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। প্রতিযোগীরা সকাল ৯.৩০ থেকে বিকেল ৪.০০টা পর্যন্ত বিভিন্ন বিষয়ে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। বিকেল ৪টা ৩০ মিনিটে মাননীয় প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি শিক্ষার্থীদের সুস্থ দেহ-মন নিয়ে তথ্য প্রযুক্তির বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্ঞানের আলোয়-উদ্ভাসিত হয়ে উঠতে এবং দেশের বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদদের আদর্শে জীবন গড়ে তোলার আহ্বান জানান। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার সাজ-সজ্জা ও সার্বিক পরিচালনায় ছিলেন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক জনাব মফিজুন নূর খোকা। পুরস্কার বিতরণ শেষে শহিদ সৈয়দ নজরুল ইসলামসহ দেশের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় জিলা স্কুল মসজিদের ইমাম সাহেব এ মোনাজাত পরিচালনা করেন। প্রতিবেদক- আবদুল বাতেন চৌধুরী দুলাল
HSCBangla 2nd Paperদিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

তোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা কর।তোমার কলেজে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত কর ।একটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করো ।প্রথমবারের মতো অমর একুশের বইমেলায় ভ্রমণের অনুভূতি নিয়ে দিনলিপি রচনা করো।তোমার এলাকার স্থানীয় বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জনতোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।“খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার” বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।'কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা কর।কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ ।'সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার' শিরোনামে একটি প্রতিবেদন লেখ।মনে কর, তুমি শিহাব। তুমি দৈনিক 'কালের কণ্ঠ' পত্রিকার খুলনা জেলার প্রতিনিধি। বর্ততোমার কলেজের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে একটি দিনলিপি রচনা কর ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।