এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে পৌরসভার মেয়রের নিকট একটি আবেদনপত্র লেখ।
উত্তর: তারিখ : ০২ জুলাই, ২০২৬ ইং। বরাবর মেয়র রাউজান পৌরসভা রাউজান, চট্টগ্রাম। বিষয় : এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার পৌরসভার হাজী পাড়া এলাকার অধিবাসীরা দীর্ঘদিন যাবত অতিষ্ঠ জীবনযাপন পার করছি। গ্রীষ্মের এ সময় যোগ হয়েছে মশার অত্যাচার। মশার প্রকোপ এতই বেড়ে গিয়েছে যে, দিনের বেলায় মশার কামড়ে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। ইদানিং যোগ হয়েছে এডিস মশা নামক এক ধরনের ভয়ংকর মশা। এর আক্রমণে মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। আমরা সম্প্রীতি জানতে পেরেছি, সরকার এডিস মশা নিধনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় এডিস মশা নিধনের ব্যবস্থা সরবরাহ করা হচ্ছে। অতএব,আপনার সমীপে আকুল আবেদন এই যে, সংবলিত হাজী পাড়া এলাকায় দ্রুত এডিস মশা নিধনের ঔষধ সরবরাহ করিলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব। নিবেদক - হাজী পাড়া বাসীর পক্ষ থেকে আফতাব আহমেদ
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে পৌরসভার মেয়রের নিকট একটি আবেদনপত্র লেখ।
উত্তর