বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর কর: (i) এখানে আমি বহুদিন আগে এসেছি। (নেতিবাচক) (ii) জানিতাম না দেনাপাওনা কী স্থির হইল। (অস্তিবাচক) (iii) কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল) (iv) প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম। (সরল) (v) মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবোধক) (vi) বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক) (vii) সংবাদটি পড়ে মর্মাহত হলাম। (আবেগসূচক) (viii) তোমাকে এই খাতায় লিখতে হবে। (অনুজ্ঞাবাচক)
উত্তর: (i) এখানে আমার আসা অল্পদিনের নয়। (ii) দেনাপাওনার বিষয় আমার অজানা ছিল। (iii) যারা কীর্তিমান, তাদের মৃত্যু নেই। (iv) প্রকৃতির ধর্মই মানুষের ধর্ম। (v) মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে? (vi) বাংলাদেশ চিরস্থায়ী হোক। (vii) আহা! সংবাদটি পড়ে কী মর্মাহত হলাম! (viii) তুমি এই খাতায় লেখো।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর