উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও: রানুর বিয়েতে বরপক্ষ অলংকার, মোটর সাইকেল ও আসবাবপত্র দাবি করে। তার বাবা নিরুপায় হয়ে ক্ষমা চান। কিন্তু বাবার অসহায়ত্ব ও বরপক্ষের হীন মানসিকতা দেখে রানু নিজেই বিয়ে ভেঙে দেয়। পরবর্তীতে সে বিয়ের পিঁড়িতে না বসে নিজেকে শিক্ষিত করে গড়ে তুলে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করে। Q. উভয় ক্ষেত্রেই অধিকতর সমর্থনযোগ্য বিষয়- i. সামাজিক সমস্যার বিরুদ্ধে জাগরণ ii. বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী iii. পিতৃতান্ত্রিক সমাজের জয়জয়কার নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: সঠিক উত্তর : গ) i ও ii রানু ও 'অপরিচিতা' গল্পের কল্যাণী উভয়েই যৌতুকপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করে সামাজিক জাগরণ ও বলিষ্ঠ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে।
HSC Bangla 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · Board papers · MCQ