'তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য' বলতে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে কোনটির গুরুত্বকে বোঝানো হয়েছে?
ক. মনুষ্যত্বের
খ. সাহিত্যের
গ. বস্তুজিজ্ঞাসার
ঘ. চর্মচক্ষুর
উত্তর: সাহিত্যের
ব্যাখ্যা: বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তুজিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। কেননা, তাতে আত্মার উন্নতি হয় না- জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না; তা হয় সাহিত্য-শিল্পকলার দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য।
HSC Bangla 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · Board papers · MCQ