শেয়ারFacebookWhatsApp

“পরিশ্রমই মর্যাদাপূর্ণ জীবনের পূর্বশর্ত।”- উদ্দীপক ও 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে এ মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: কেবল পরিশ্রমই পারে মানব মর্যাদাকে সমুন্নত রাখতে সেই বিবেচনায় উদ্দীপক ও মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়। মানবকল্যাণ প্রবন্ধে দেখা যায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কাছে একদিন একজন ভিক্ষুক ভিক্ষা এসেছিল। নবী (সাঃ) তাকে দেখে ভিক্ষা না দিয়ে একটি কুড়াল কিনে দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল, ভিক্ষুকটি যেন স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদাপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে। কারণ তিনি মনে করতেন ভিক্ষা করলে একজন মানুষের আত্মমর্যাদার অবনমন ঘটে।উদ্দীপকে দেখা যায়, কালবৈশাখী ঝড়ে কৃষক বশিরের গরু মারা যায় এবং তার ফসলের ব্যাপক ক্ষতি হয়। সবকিছু থাকার পরেও তাকে সংকটাপন্ন অবস্থায় পড়তে হয়। এমন সময় চেয়ারম্যান সাহেবের কাছে সাহায্য চাইলে তিনি তাকে এক জোড়া হালের বলদ কিনে দেন। চেয়াম্যান সাহেবের কথামতো কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব দ্রুতই সে তার সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়। আলোচ্য প্রবন্ধেও আমরা এমন চিত্র লক্ষ করি মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন, আমরা সচরাচর অন্যকে আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করাকে মানব-কল্যাণ বলে থাকি। এই সাহায্য ভিক্ষাবৃত্তির মাধ্যমেও পাওয়া যায়; কিন্তু এর মাধ্যমে ব্যক্তির আত্মমর্যাদার হানি ঘটে। প্রাবন্ধিকের মূল বক্তব্যই তাই পরিশ্রমের মাধ্যমে মানুষের মর্যাদাপূর্ণ জীবন প্রত্যাশা। আর এ দিকটিই আমরা আলোচ্য উদ্দীপকে দেখতে পাই। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব চাইলেই কিছু টাকা দান করে তাঁর দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু তিনি তা না করে বশিরকে একটি স্থায়ী সমাধানের পথ দেখিয়েছেন। আর বশিরও কঠোর পরিশ্রমের মাধ্যমে তার আর্থিক অবস্থায় পরিবর্তন আনতে পেরেছে। সুতরাং, সে বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

“পরিশ্রমই মর্যাদাপূর্ণ জীবনের পূর্বশর্ত।”- উদ্দীপক ও 'মানব-কল্যাণ' …

উদ্দীপক

এ বছরের কালবৈশাখী ঝড়ে বশিরের হালের গরু মারা যায় এবং ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। সবকিছু থাকার পরেও তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে। অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে, সে এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে যায়। চেয়ারম্যান সাহেব সবকিছু শুনে একজোড়া হালের বলদ কিনে দেয় এবং আবার নতুন করে চাষাবাদ শুরু করতে বলে। চেয়ারম্যান সাহেবের কথামতো কঠোর পরিশ্রম করে মাত্র কয়েক মাসেই তার ঘরে নতুন ফসল আসে।

Comilla · 2022

উত্তর

মানব-কল্যাণের প্রাথমিক সোপান হলো মানুষকে ব্যক্তি হিসেবে গঠন এবং তার মানসিক, নৈতিক ও সামাজিক বৃত্তির বিকাশে সহায়তা করা। এটি নিশ্চিত করতে হবে যে, মানুষের বিকাশের জন্য যথাযথ পরিবেশ ও সুযোগ তৈরি করা হয়, যাতে তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে। এই প্রক্রিয়ায় শিক্ষা, স্বাস্থ্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

দান করা একটি উত্তম কাজ হওয়ায় ওপরের হাত সব সময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ । ওপরের হাত বলতে দাতাকে বোঝানো হয়। আর নিচের হাত দ্বারা বোঝানো হয় গ্রহীতাকে। মহানবি হযরত মুহাম্মদ (স.) ওপরের হাতকে উত্তম বলেছেন। কারণ, ওপরের হাত ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে, আর নিচের হাত সেই দান গ্রহণ করে। মূলত দান করার মাহাত্ম্য এবং দানগ্রহীতার দীনতা তুলে ধরতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত মহানবি (স.) কর্তৃক একজন ভিক্ষুককে কুড়াল কিনে দেওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেয় । ইসলাম ধর্মে ভিক্ষা করাকে নিরুৎসাহিত করতে বলা হয়েছে। আর তাই তো মহানবি (স.)-এর কাছে একজন ভিক্ষুক ভিক্ষা চাইতে এলে তিনি তাকে একটি কুড়াল কিনে দিয়েছিলেন। কারণ, ভিক্ষা করলে আত্মমর্যাদার অবনমন ঘটে। তাঁর উদ্দেশ্য ছিল, ভিক্ষুকটি যেন স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদাপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে। আলোচ্য উদ্দীপকে চেয়ারম্যান সাহেবের মধ্যে আমরা মানবিকতার পাশাপাশি সমস্যা সমাধানের টেকসই চিন্তার প্রতিফলন দেখতে পাই।তিনি বশিরের সমস্যা বিবেচনায় নিয়ে তাকে শুধু সাহায্য করার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি,বরং তিনি বশীরের সমস্যার স্থায়ী সমাধানে অবদান রেখেছেন।এর মধ্যে দিয়ে তিনি কৃষক বশিরকে মর্যাদাপূর্ণ জীবন দান করেছেন।যেমনটি আমরা আলোচ্য প্রবন্ধে মহানবী (সাঃ) এর মধ্যেও দেখতে পাই। মানবকল্যাণ প্রবন্ধে মহানবী (সাঃ) একনভিক্ষুককে কুড়াল কিনে দিয়েছিলেন তার সুন্দর জীবন স্থায়ী সমাধান হিসেবে। সেই বিবেচনায় উদ্দীপকটি মানবকল্যাণ প্রবন্ধের এ ঘটনাকেই স্মরণ করিয়ে দেয়।

উত্তর

কেবল পরিশ্রমই পারে মানব মর্যাদাকে সমুন্নত রাখতে সেই বিবেচনায় উদ্দীপক ও মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়। মানবকল্যাণ প্রবন্ধে দেখা যায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কাছে একদিন একজন ভিক্ষুক ভিক্ষা এসেছিল। নবী (সাঃ) তাকে দেখে ভিক্ষা না দিয়ে একটি কুড়াল কিনে দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল, ভিক্ষুকটি যেন স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদাপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে। কারণ তিনি মনে করতেন ভিক্ষা করলে একজন মানুষের আত্মমর্যাদার অবনমন ঘটে।উদ্দীপকে দেখা যায়, কালবৈশাখী ঝড়ে কৃষক বশিরের গরু মারা যায় এবং তার ফসলের ব্যাপক ক্ষতি হয়। সবকিছু থাকার পরেও তাকে সংকটাপন্ন অবস্থায় পড়তে হয়। এমন সময় চেয়ারম্যান সাহেবের কাছে সাহায্য চাইলে তিনি তাকে এক জোড়া হালের বলদ কিনে দেন। চেয়াম্যান সাহেবের কথামতো কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব দ্রুতই সে তার সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়। আলোচ্য প্রবন্ধেও আমরা এমন চিত্র লক্ষ করি মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন, আমরা সচরাচর অন্যকে আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করাকে মানব-কল্যাণ বলে থাকি। এই সাহায্য ভিক্ষাবৃত্তির মাধ্যমেও পাওয়া যায়; কিন্তু এর মাধ্যমে ব্যক্তির আত্মমর্যাদার হানি ঘটে। প্রাবন্ধিকের মূল বক্তব্যই তাই পরিশ্রমের মাধ্যমে মানুষের মর্যাদাপূর্ণ জীবন প্রত্যাশা। আর এ দিকটিই আমরা আলোচ্য উদ্দীপকে দেখতে পাই। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব চাইলেই কিছু টাকা দান করে তাঁর দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু তিনি তা না করে বশিরকে একটি স্থায়ী সমাধানের পথ দেখিয়েছেন। আর বশিরও কঠোর পরিশ্রমের মাধ্যমে তার আর্থিক অবস্থায় পরিবর্তন আনতে পেরেছে। সুতরাং, সে বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ধনাঢ্য জামাল সাহেব এলাকার গরিব-দুঃখী মানুষদের প্রচুর দান-খয়রাত করেন। ছবি তুলে তিনি এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেন। এলাকায় তিনি জনদরদি হিসেবে পরিচিত।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ক
এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?
খ
'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?
গ
উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।
ঘ
জামাল সাহেবের দান-খয়রাতকে কী মানব-কল্যাণ বলা হয়? 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?

এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও । Q. উদ্দীপক ও উক্ত প্রবন্ধ যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ i. বিষয়বস্তুর দিক থেকে ii. মূলবক্তব্যের দিক থেকে iii. সাংগঠনিক দিক থেকে নিচের কোনটি সঠিক?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও । Q. উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'মানব-কল্যাণ' প্রবন্ধে কার নামের উল্লেখ আছে? i. বিদ্যাপতি ii. মাইকেল মধুসূদন দত্ত iii. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি সঠিক?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এ যুক্ত ছিলেন কে?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অত্যন্ত খিটখিটে মেজাজের মানুষ মামুন। ন্যায়-অন্যায়, ভালোমন্দ স বিষয়েই তিনি রেগে যান। এজন্য পরিবারের লোকজন ছাড়াও এলাকাবাসীও তার উপর বিরক্ত। কিন্তু মামুনের বক্তব্য তিনি কোনো ভুল বা অন্যায় করছেন না বরং অন্যায়ের প্রতিবাদ করেন এবং এ কারণেই প্রয়োজনেই চিৎকার করেন, রাগ হয়ে যান। তবে একদিন তাকে এই রাগের খেসারত দিতে হয়। মামুনের সন্তান বাবার ভয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়। এরপর থেকে মামুন সম্পূর্ণ বদলে যায়। তিনি বুঝতে পারেন সব সময় রেগে থাকার মাধ্যমে কোনো সমাধান হয় না । তিনি তার ভুল শুধরে নতুনভাবে জীবনযাপন করেন।

ঢাকা সিটি কলেজ · 2024

ক
ভারতবাসীকে নিজের উপর অটুট বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন।
খ
লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?
গ
উদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? তা আলোচনা করো ।
ঘ
“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জামাল সাহেবের দান-খয়রাতকে কী মানব-কল্যাণ বলা হয়? 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে তউদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।'রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক'-কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কী মনে করে থাকি?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: পরের কারণে স্বার্থ দিয়া বলিআবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন?'মানব-কল্যাণ' প্রবন্ধে কার নামের উল্লেখ আছে? i. বিদ্যাপতি ii. মাইকেল মধুসূদন দত্'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এ যুক্ত ছিলেন কে?“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”- উক্তিটির যথার্থতা মূলউদ্দীপকের মামুনের মনোভাবের মধ্য দিয়ে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? লেখক নিজেকে অভিশাপ-রথের সারথি' বলে অভিহিত করেছেন কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।