শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় পাকিস্তানি শাসকদের নির্যাতনের তুলনা করো ।

উত্তর: উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় উল্লিখিত পাকিস্তান সরকারের অন্যায়-অত্যাচারের মধ্যে চরিত্রগত সাদৃশ্য লক্ষ করা যায় । 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাজীবন ও কারাগার থেকে মুক্তিলাভের স্মৃতি বিধৃত হয়েছে। তৎকালীন পাকিস্তান সরকারের অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দিদের আটকে রাখার প্রতিবাদে বঙ্গবন্ধু অনশন ধর্মঘট শুরু করেন। সেই সঙ্গে উঠে এসেছে ভাষা আন্দোলনকারীদের ওপর নির্মমভাবে গুলিবর্ষণ ও সাধারণ জনতা-নেতাকর্মীদের মারধরের কথা । উদ্দীপকের মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি কোনো রক্তপাত চাননি। অথচ ব্রিটিশ সরকার সাধারণ মানুষের ওপর অত্যাচার-জুলুম চালায়, এমনকি নির্বিচারে গুলি করে হত্যা করে। মহাত্মা গান্ধী এতে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অনুরূপ চিত্র আমরা 'বায়ান্নর দিনগুলো' রচনায় দেখতে পাই। পাকিস্তানি সরকার বিনা অজুহাতে নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখে। এছাড়া ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পাকিস্তানি সরকারের নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানি সরকারের এমন হঠকারী সিদ্ধান্তে বঙ্গবন্ধু তীব্র ক্ষোভ প্রকাশ করেন। উদ্দীপকের গান্ধীকেও ব্রিটিশ সরকারের জুলুম- অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। অর্থাৎ এর মধ্য দিয়ে মূলত, উভয়স্থানেই শাসক কর্তৃক সাধারণ মানুষের ওপর অন্যায়- অত্যাচারের দিকটিই উঠে এসেছে।

HSC Bangla 1st Paper গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ · সৃজনশীল

উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় পা…

উদ্দীপক

১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগের বদ্ধ উদ্যানে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ শাসকশ্রেণি ও তার দেশি-বিদেশি দোসরদের এ জাতীয় অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছিল পরাধীন ভারতবর্ষের সাধারণ জনগণ। নির্যাতিত জনগণের মুক্তির অগ্রদূত হয়ে দেখা দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী নামে সমধিক পরিচিত এই রাজনীতিবিদ বর্ণবৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে ভারতবাসীর কাছে অবিসংবাদিত নেতা হিসেবে প্রমাণ করেন এবং বিভিন্ন অত্যাচার-নির্যাতনের শিকার হয়েও ব্রিটিশবিরোধী 'ভারত ছাড়ো' আন্দোলনে নেতৃত্ব দেন। অহিংস আন্দোলনের পুরোধা হলেও দেশ ও জনগণের মুক্তির প্রশ্নে কখনোই আপস করেননি মহাত্মা গান্ধী

Rajshahi · 2019

উত্তর

মহিউদ্দিন আহমদ প্লুরিসিস রোগে ভুগছিলেন ।

উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেরি করে জাহাজ ঘাটে যাওয়ার জন্য কৌশল করে ট্যাক্সিচালককে আলোচ্য উক্তিটি করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদকে গোপনে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে পাঠানো হচ্ছিল। কিন্তু বঙ্গবন্ধু চাচ্ছিলেন এই খবর নেতাকর্মীরা যেন জানতে পারে। ট্যাক্সিচালক খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন রাতের জাহাজ ধরার জন্য। বঙ্গবন্ধু কৌশল করে ট্যাক্সি ধীরে চালাতে বলেন, যেন জাহাজ ধরতে না পারে। কেননা, জাহাজ ছেড়ে দিলে নেতাকর্মীদের কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই। আর তাই দেরি করে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কৌশল করে আলোচ্য উক্তিটি করেছিলেন।

উত্তর

উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় উল্লিখিত পাকিস্তান সরকারের অন্যায়-অত্যাচারের মধ্যে চরিত্রগত সাদৃশ্য লক্ষ করা যায় । 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাজীবন ও কারাগার থেকে মুক্তিলাভের স্মৃতি বিধৃত হয়েছে। তৎকালীন পাকিস্তান সরকারের অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দিদের আটকে রাখার প্রতিবাদে বঙ্গবন্ধু অনশন ধর্মঘট শুরু করেন। সেই সঙ্গে উঠে এসেছে ভাষা আন্দোলনকারীদের ওপর নির্মমভাবে গুলিবর্ষণ ও সাধারণ জনতা-নেতাকর্মীদের মারধরের কথা । উদ্দীপকের মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি কোনো রক্তপাত চাননি। অথচ ব্রিটিশ সরকার সাধারণ মানুষের ওপর অত্যাচার-জুলুম চালায়, এমনকি নির্বিচারে গুলি করে হত্যা করে। মহাত্মা গান্ধী এতে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অনুরূপ চিত্র আমরা 'বায়ান্নর দিনগুলো' রচনায় দেখতে পাই। পাকিস্তানি সরকার বিনা অজুহাতে নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখে। এছাড়া ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পাকিস্তানি সরকারের নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানি সরকারের এমন হঠকারী সিদ্ধান্তে বঙ্গবন্ধু তীব্র ক্ষোভ প্রকাশ করেন। উদ্দীপকের গান্ধীকেও ব্রিটিশ সরকারের জুলুম- অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। অর্থাৎ এর মধ্য দিয়ে মূলত, উভয়স্থানেই শাসক কর্তৃক সাধারণ মানুষের ওপর অন্যায়- অত্যাচারের দিকটিই উঠে এসেছে।

উত্তর

মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশের মানুষের অধিকার আদায়ে অনড় ও অবিচল এক মানুষ। তিনি বাঙালিকে পাকিস্তানিদের শোষণ থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করতে গিয়ে বারবার কারাবরণ করেছেন। দেশের মানুষকে ভালোবাসতেন বলেই জীবনের বেশির ভাগ সময়ই তাঁকে জেলখানায় কাটাতে হয়েছে । বাংলার মানুষের জন্য তাঁর আত্মত্যাগ বর্ণনাতীত । উদ্দীপকে দেখা যায়, জনসাধারণের অধিকার আদায়ের জন্য এবং ব্রিটিশদের দমন-নিপীড়নের প্রতিবাদে মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের ডাক দেন। দুঃশাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের মন্ত্র শুনিয়ে তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে অংশ নেয় এবং এ আন্দোলনের পথ ধরেই ভারত স্বাধীনতা লাভ করে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় দেখা যায়, বাঙালির অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধুকে কারাবরণ করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। তবু তিনি দমে যাননি। বজ্রকণ্ঠে পাকিস্তানি সরকারের অন্যায়-নিপীড়নের প্রতিবাদ করেছেন। জেলে অন্তরীণ থাকা অবস্থায় অনশন-ধর্মঘট করে প্রতিবাদ জানিয়েছেন। উদ্দীপকের মহাত্মা গান্ধীও ভারতের সাধারণ মানুষের মুক্তির জন্য লড়েছেন। সুতরাং মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ই দেশ ও দেশের মানুষের মুক্তিকেই সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন— উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। পরাধীন ভারতবর্ষের অত্যাচারিত, অবহেলিত মানুষের করুণ অবস্থা বিদ্রোহী করে তোলে ভগৎ সিংকে। জালিয়ান ওয়ালাবাগে জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্বিচারে সাধারণ মানুষ হত্যাকাণ্ড তাকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করে তোলে। আন্দোলনের কারণে তাকে কারাগারে যেতে হয়। দীর্ঘ ৬৩ দিন অনশন করার পর ভগৎ সিংয়ের জনপ্রিয়তা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এরপর সান্ডার্স হত্যা মামলায় ভগৎ সিংকে অভিযুক্ত করে ফাঁসির আদেশ দেয় ব্রিটিশ সরকার।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ক
"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?
খ
ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের বিপ্লবী ভগৎ সিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের তুলনামূলক আলোচনা কর।
ঘ
"অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে যুগে যুগে মহামানবেরা আত্মত্যাগ করেছেন। ভগৎ সিং ও বঙ্গবন্ধুর জীবন তারই দৃষ্টান্ত এ বিষয়ে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।

ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?

"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরা কারা বুনো দল ঢোকে এরি মধ্যে (থামাও থামাও), স্বর্ণশ্যাম বুক ছিঁড়ে অস্ত্র হাতে নামে সাস্ত্রি কাপুরুষ, অধম রাষ্ট্রের রক্ত পতাকা তোলে, কোটি মানুষের সমব্যয়ী সভ্যতার ভাষা এরা রদ করবে ভাবে, মরু-পশু মারির অন্ধতা ঝড়ে হানে অসহায় নর-নারী।

ঢাকা কমার্স কলেজ · 2024

ক
কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
খ
"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?
গ
উদ্দীপকের বুনো দলের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দলের সাদৃশ্য পাওয়া যায়? আলোচনা কর।
ঘ
"উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বক্তব্যকেই ধারণ করে আছে।" তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10."কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?

"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনানুসারে কত মাস পর শেখ মুজিবুর রহমান তার পুরানো জায়গায়, পুরানো কামরায় ফেরেন?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন?"অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে যুগে যুগে মহামানবেরা আত্মত্যাগ করেছেন। ভগৎ উদ্দীপকের বিপ্লবী ভগৎ সিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের তুলনামভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?"উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বক্তব্যকেই ধারণ করে আছে।" তোমার মতাউদ্দীপকের বুনো দলের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দলের সাদৃশ্য পাওয়া যায়? আল"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্য'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনানুসারে কত মাস পর শেখ মুজিবুর রহমান তার পুরানো জা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।