“বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়”। —উক্তিটিতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সঙ্গীকে যে ফরিদপুর জেলে পাঠানাে হচ্ছে এ বিষয়টি যাতে কাউকে জানাতে পারেন সেই উদ্দেশ্যে কালক্ষেপণের জন্য তিনি ট্যাক্সিচালককে প্রশ্নোক্ত কথাটি বলেন। ১৯৫২ সালের ১৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমদকে ফরিদপুর জেলে পাঠানাের সিদ্ধান্ত নেওয়া হয়। নারায়ণগঞ্জ থেকে জাহাজে করে তাদের ফরিদপুর জেলে পাঠানাে হবে। তাদের নিয়ে যাওয়ার জন্য একজন আর্মড পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাড়িয়ে ছিল। সে ট্যাক্সিওয়ালাকে দ্রুত ট্যাক্সি চালাতে নির্দেশ দেয়। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যাক্সি জোরে চালাতে নিষেধ করেন এবং সাবধানে ট্যাক্সি চালানাের জন্য সতর্ক করে চালককে প্রশ্নোক্ত কথাটি বলেন। মূলত সময় ক্ষেপণ হয়ে কারও সঙ্গে দেখা হােক, এ প্রত্যাশা থেকেই তিনি ঐ কথা বলেছিলেন ।
HSC Bangla 1st Paper গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ · সৃজনশীল
“বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়”। —উক্তিটিতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
উত্তর