শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত 'মিথ্যার সাথে করেন না আপস' উক্তিটি 'আমার পথ' প্রবন্ধের কোন বিষয় ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত 'মিথ্যার সাথে করেন না আপস' উক্তিটি 'আমার পথ' প্রবন্ধের সত্য প্রকাশে নির্ভীক ও অসংকোচের বিষয়টি ইঙ্গিত করে। 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সত্য প্রকাশে নির্ভীকতার পরিচয় দিয়েছেন। তিনি এই প্রবন্ধে এক আমি সত্তার প্রকাশ ঘটিয়েছেন। তাঁর এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। কাজী নজরুল ইসলাম প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যাপ্ত করেছেন এবং তাদের পথপ্রদর্শক হিসেবে সত্যকে ধারণ করার কথা বলেছেন। যিনি সত্যকে চেনেন, জানেন তার কাছে কোনো ভয়ই ভয় নয়। তিনি রাজভয়, লোকভয়কে পরোয়া করেন না। কারণ সত্যই হলো একমাত্র যার চলার পথ তার আবার ভয় কীসে? যার হৃদয়ে সত্য আছে, সে কখনো অন্য কোন কিছু থেকে ভয় পায় না। তাই প্রাবন্ধিক কখনো। মিথ্যার সাথে আপস করতে চান না। মিথ্যার মতো কপটতা, ভন্ডামি প্রাবন্ধিকের কাছে ঘৃণার বিষয়। উদ্দীপকেও এমনই একজন সত্যের ধারক ও বাহকের কথা বলা হয়েছে যার চলার শক্তি হলো সত্য। তিনি সত্যকে জীবনের চলার আধার হিসেবে গ্রহণ করেছেন। তিনিও প্রাবন্ধিকের মতো মিথ্যা, কপটতা ও ভণ্ডামিকে ঘৃণা করেন। তিনি সত্যকে ধারণ করে চলেন, এই জন্য কখনো কাউকে তিনি কুর্নিশ করেন না। তিনি মনে করেন মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার অনেক ভালো। মিথ্যা মানুষকে ক্রমে ক্রমে নিচু করে ফেলে, পরাধীন করে ফেলে। এই সত্যের পথকে জীবনের কর্ণধার হিসেবে গ্রহণ করার ফলে অনেকে তাকে কটূক্তি করলেও তাতে তার কিছু যায় আসে না। মিথ্যা বাহবা প্রাবন্ধিকের প্রত্যাশা নয়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'মিথ্যার সাথে করেন না আপস' উক্তিটি দ্বারা আমার পথ প্রবন্ধের সত্য প্রকাশে নির্ভীকতার দিকটি ইঙ্গিত করা হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত 'মিথ্যার সাথে করেন না আপস' উক্তিটি 'আমার পথ' প্রবন্…

উদ্দীপক

'পৃথিবীতে এমন কেউ কেউ আছেন মিথ্যার সাথে করেন না আপস কোথাও মেকি দেখলেই ঝরে তাদের রোষ কেউ কেউ বলে এটা তাদের দোষ অনেকেই তাদের বাহবা দিয়ে বলে আছে বটে সাহস।'

Chittagong · 2023

উত্তর

'কুহেলিকা' কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে লেখক মিথ্যা বিনয়ের নিরর্থকতা তুলে ধরেছেন। মানুষ কখনো কখনো বিনয় প্রকাশ করতে গিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করে। লেখক দেখিয়েছেন, সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না পারলে পরনির্ভরতা তৈরি হয়। আহত হয় আমাদের ব্যক্তিত্ব। নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয়। এর পরিবর্তে তিনি দাম্ভিক হতে রাজি আছেন। কেননা, তার বিশ্বাস সত্যের দাম্ভিকতা মিথ্যা বিনয়ের চেয়ে অনেক ভালো।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'মিথ্যার সাথে করেন না আপস' উক্তিটি 'আমার পথ' প্রবন্ধের সত্য প্রকাশে নির্ভীক ও অসংকোচের বিষয়টি ইঙ্গিত করে। 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সত্য প্রকাশে নির্ভীকতার পরিচয় দিয়েছেন। তিনি এই প্রবন্ধে এক আমি সত্তার প্রকাশ ঘটিয়েছেন। তাঁর এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। কাজী নজরুল ইসলাম প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যাপ্ত করেছেন এবং তাদের পথপ্রদর্শক হিসেবে সত্যকে ধারণ করার কথা বলেছেন। যিনি সত্যকে চেনেন, জানেন তার কাছে কোনো ভয়ই ভয় নয়। তিনি রাজভয়, লোকভয়কে পরোয়া করেন না। কারণ সত্যই হলো একমাত্র যার চলার পথ তার আবার ভয় কীসে? যার হৃদয়ে সত্য আছে, সে কখনো অন্য কোন কিছু থেকে ভয় পায় না। তাই প্রাবন্ধিক কখনো। মিথ্যার সাথে আপস করতে চান না। মিথ্যার মতো কপটতা, ভন্ডামি প্রাবন্ধিকের কাছে ঘৃণার বিষয়। উদ্দীপকেও এমনই একজন সত্যের ধারক ও বাহকের কথা বলা হয়েছে যার চলার শক্তি হলো সত্য। তিনি সত্যকে জীবনের চলার আধার হিসেবে গ্রহণ করেছেন। তিনিও প্রাবন্ধিকের মতো মিথ্যা, কপটতা ও ভণ্ডামিকে ঘৃণা করেন। তিনি সত্যকে ধারণ করে চলেন, এই জন্য কখনো কাউকে তিনি কুর্নিশ করেন না। তিনি মনে করেন মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার অনেক ভালো। মিথ্যা মানুষকে ক্রমে ক্রমে নিচু করে ফেলে, পরাধীন করে ফেলে। এই সত্যের পথকে জীবনের কর্ণধার হিসেবে গ্রহণ করার ফলে অনেকে তাকে কটূক্তি করলেও তাতে তার কিছু যায় আসে না। মিথ্যা বাহবা প্রাবন্ধিকের প্রত্যাশা নয়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'মিথ্যার সাথে করেন না আপস' উক্তিটি দ্বারা আমার পথ প্রবন্ধের সত্য প্রকাশে নির্ভীকতার দিকটি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে কেবল 'আমার পথ' প্রবন্ধের সত্যের পথে আপসহীনতার দিকটি প্রকাশ পাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে। 'আমার পথ' প্রবন্ধে নজরুল আমি সত্তার অবতারণা করেছেন যে আমি সত্তা বিন্দু থেকে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। তিনি আমি ষতার মাধ্যমে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে 'আমরা' হয়ে উঠতে চেয়েছেন। এই জন্য প্রাবন্ধিক অনায়াসে বলতে পারেন যে, আমার কর্ণধার আমি। তিনি রুদ্র তেজে মিথ্যা ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করেছেন। নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে, তিনি ভুল করতে রাজি কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার মতো কপটতা তাঁর দৃষ্টিতে আর কিছু নেই। এছাড়া তিনি মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত হওয়ার কথা বলেছেন। মনুষ্যত্ববোধ জাগ্রত হলে ধর্মে ধর্মে কোনো ব্যবধান থাকবে না বলে তিনি বিশ্বাস করেন। তিনি সম্প্রীতিময় বিশ্ব গড়ার প্রত্যাশা করেছেন। উদ্দীপকে শুধু 'আমার পথ' প্রবন্ধের একটি মাত্র দিক প্রকাশিত হয়েছে। প্রাবন্ধিক যেমন মিথ্যার সাথে আপস করতে নারাজ, ঠিক তেমনি উদ্দীপকের প্রাবন্ধিকও মিথ্যার সাথে আপস করতে চান না। তিনি সত্যকে জীবনের কর্ণধার হিসেবে গ্রহণ করেছেন। তাই তিনি যেকোনো মুহূর্তেই সত্যকে ধারণ করবেন। তিনি সত্য প্রকাশে নির্ভীক। উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে বলা যায় যে, উদ্দীপকে মূল প্রবন্ধের আংশিক রূপ ফুটে উঠেছে। কারণ 'আমার পথ' প্রবন্ধে জীবন চলার পথ হিসাবে সত্যকে ধারণ করার পাশাপাশি মনুষ্যত্ববোধ জাগরণের কথা বলেছেন। তিনি প্রবন্ধে ধর্মের সত্য উন্মোচনের কথা বলেছেন। তিনি মনে করেন সকল ধর্মের মূলসুর এক ও অভিন্ন। তাই মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারলে, ধর্মের স্বরূপ জানলে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষে মানুষে সম্প্রীতি বৃদ্ধি পাবে। কিন্তু উদ্দীপকে এসব বিষয় উপেক্ষা করে শুধু সত্যকে ধারণ করে, মিথ্যার সাথে আপস না করার কথা বলা হয়েছে। তাই বলা যায় "উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের মূলভাবের আংশিক প্রতিফলন হয়েছে"- মন্তব্যটি সর্বাংশে যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পরের মুখে শেখা বুলি পাখির মতো কেন বলিস? পরের ভঙ্গি নকল করে নটের মতো কে চলিস? তোর নিজস্ব সর্বাঙ্গে তোরে দিলেন বিধাতা আপন হাতে, মুছে সেটুকু বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে? আপনারে যে ভেঙ্গে চুরে গড়তে চায় পরের ছাঁচে অলীক, ফাঁকি মেকি সে জন নামটা তার কদিন বাঁচে?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ক
'আমার পথ' প্রবন্ধে সবচেয়ে বড়ো ধর্ম কী?
খ
"যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারেনা।" -ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের ভাবনা আর 'আমার পথ' এর 'আমিত্বের' সাদৃশ্য বর্ণনা করো।
ঘ
উদ্দীপকের মূলভাব ব্যক্তিতে চর্চিত হলে 'আমার পথ' প্রবন্ধের উদ্দেশ্য বিশ্বের আদর্শ হতো।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারেনা।" -ব্যাখ্যা করো।

"যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারেনা।" -ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধে সবচেয়ে বড়ো ধর্ম কী?

'আমার পথ' প্রবন্ধে সবচেয়ে বড়ো ধর্ম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আমার পথ' প্রবন্ধে বর্ণিত সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষ কী হবে?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নজরুলের মতে, মিথ্যা বিনয়ের চেয়ে কোন জিনিসটি ভালো?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমি জীবনে অনেক আত্মপ্রবঞ্চনা করে করে অন্তরে অশেষ যন্ত্রণা ভোগ করেছি। আমার উচিৎ কথার কারণে কেউ কেউ কষ্ট পেয়েছে- এই ভেবে কত রাত্রি অনুশোচনায় ঘুম হয় নাই। এখন ভুল বুঝতে পেরেছি। এখন সোজা এই বুঝেছি যে, আমি যা ভালো বুঝি, যা সত্য বুঝি, শুধু সেটুকু প্রকাশ করব। ন্যায়ের পথে থাকতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা। তাতে লোকে যতই নিন্দা করুক, দন্ধ হোক। আমি আমার কাছে ছোট হয়ে থাকব না, আত্মপ্রবকনা করে আর আত্মনির্যাতন ভোগ করব না।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ক
কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন?
খ
"মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম" বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকের ভাবার্থের সাথে 'আমার পথ' প্রবন্ধে লেখক মনোভাবের যে মিল পাওয়া যায়-তা বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের আংশিক দিক প্রতিফলিত হয়েছে- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9."মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম" বুঝিয়ে লেখো।

"মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম" বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন?

কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'সমস্যা যত বড়ো আর ব্যাপকই হোক না তার মোকাবিলা করতে হবে'- i. সাহস আর বুদ্ধিমত্তার সাথে ii. র্যাশনাল ও সুবুদ্ধির দ্বারা iii. নতুন দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি সঠিক?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে। Q. উদ্দীপকের মূলভাব নিচের কোনটিতে প্রকাশ পেয়েছে?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের মূলভাব ব্যক্তিতে চর্চিত হলে 'আমার পথ' প্রবন্ধের উদ্দেশ্য বিশ্বের আদর্শউদ্দীপকের ভাবনা আর 'আমার পথ' এর 'আমিত্বের' সাদৃশ্য বর্ণনা করো।"যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারেনা।" -ব্যাখ্যা'আমার পথ' প্রবন্ধে সবচেয়ে বড়ো ধর্ম কী?'আমার পথ' প্রবন্ধে বর্ণিত সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষ কী হবে?নজরুলের মতে, মিথ্যা বিনয়ের চেয়ে কোন জিনিসটি ভালো?উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের আংশিক দিক প্রতিফলিত হয়েছে- উক্তিটির যথার্থতা নিরূপণউদ্দীপকের ভাবার্থের সাথে 'আমার পথ' প্রবন্ধে লেখক মনোভাবের যে মিল পাওয়া যায়-তা বর"মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম" বুঝিয়ে লেখো।কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন?'সমস্যা যত বড়ো আর ব্যাপকই হোক না তার মোকাবিলা করতে হবে'- i. সাহস আর বুদ্ধিমত্তানিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: ও মেয়ে নিজের দায় নিজেই পার

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।