শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রতিফলিত 'বায়ান্নর দিনগুলো' রচনার সাদৃশ্যমূলক দিকগুলো ভুলে ধর।

উত্তর: উদ্দীপকে প্রতিফলিত 'বায়ান্নর দিনগুলো' রচনার সাদৃশ্যমূলক দিকগুলো হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও অনশন ধর্মঘট পালন। বিবেকবোধসম্পন্ন ও মহৎ মানুষেরা কখনো কোনো অন্যায়কে মুখ বুজে সহ্য করেননি। তাঁরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। উদ্দীপকে বর্ণবাদের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলার আন্দোলন- সংগ্রামের কথা বলা হয়েছে। তিনি অনেক নির্যাতন-অত্যাচার সহ্য করেও অন্যায়ের কাছে মাথানত করেননি। কারাবন্দি অবস্থায়ও তিনি আন্দোলন থেকে সরে আসেননি। অনশন ধর্মঘট পালনের মধ্য দিয়ে নিজের দাবিগুলো আদায়ের চেষ্টা করেছেন। এখানে 'বায়ান্নর দিনগুলো' রচনার অন্যায়ের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিবাদ ও অনশন ধর্মঘটের কথাই স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে রাজবন্দিদের আটক রাখার প্রতিবাদে অনশন ধর্মঘট পালন করেন। এ দিকগুলোই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ · সৃজনশীল

উদ্দীপকে প্রতিফলিত 'বায়ান্নর দিনগুলো' রচনার সাদৃশ্যমূলক দিকগুলো ভুল…

উদ্দীপক

কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা জীবনের অধিকাংশ সময়ই কারাবন্দি ছিলেন। জেলখানায় বসেও তিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ও অনশন করেছেন। বন্দি অবস্থাতেও তিনি বিভিন্ন গ্রন্থ প্রকাশের মাধ্যমে অধিকার আদায়ের জোর সংগ্রাম চালিয়ে গেছেন।

Comilla · 2024

উত্তর

'বায়ান্নর দিনগুলো' স্মৃতিচারণমূলক রচনা।

উত্তর

"মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।"- কথাটি তৎকালীন সরকারের ভাষা আন্দোলনকারীদের হত্যা করে চরম ভুল করা প্রসঙ্গে 'বায়ান্নর দিনগুলো' রচনার লেখক বলেছিলেন। 'বায়ান্নর দিনগুলো' রচনায় তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী নূরুল আমিন তার চূড়ান্ত পতনের আগে বেশকিছু অপরিণামদর্শী কাজ করেছিলেন। তার সর্বশেষ ভুল ছিল ভাষা আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ। ১৯৫২ সালে মাতৃভাষার দাবিতে বাঙালিরা আন্দোলন করলে তিনি তাদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন এবং নির্বিচারে গ্রেফতার করার আদেশ দেন। সেই প্রসঙ্গেই লেখক বলেছেন- "মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।"

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত 'বায়ান্নর দিনগুলো' রচনার সাদৃশ্যমূলক দিকগুলো হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও অনশন ধর্মঘট পালন। বিবেকবোধসম্পন্ন ও মহৎ মানুষেরা কখনো কোনো অন্যায়কে মুখ বুজে সহ্য করেননি। তাঁরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। উদ্দীপকে বর্ণবাদের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলার আন্দোলন- সংগ্রামের কথা বলা হয়েছে। তিনি অনেক নির্যাতন-অত্যাচার সহ্য করেও অন্যায়ের কাছে মাথানত করেননি। কারাবন্দি অবস্থায়ও তিনি আন্দোলন থেকে সরে আসেননি। অনশন ধর্মঘট পালনের মধ্য দিয়ে নিজের দাবিগুলো আদায়ের চেষ্টা করেছেন। এখানে 'বায়ান্নর দিনগুলো' রচনার অন্যায়ের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিবাদ ও অনশন ধর্মঘটের কথাই স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে রাজবন্দিদের আটক রাখার প্রতিবাদে অনশন ধর্মঘট পালন করেন। এ দিকগুলোই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

উত্তর

"প্রেক্ষাপট ভিন্ন হলেও চেতনাগত ঐক্যই নেলসন ম্যান্ডেলা ও শেখ মুজিবুর রহমানকে একৃসূত্রে গেঁথেছে।”- মন্তব্যটি যথার্থ। যুগে যুগে পৃথিবীতে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যাঁরা ছিলেন মানবমুক্তির হাতিয়ার। তাঁরা অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি। অধিকার আদায়ের ক্ষেত্রে তাঁরা ছিলেন দৃঢ় তৎপর। 'বায়ান্নর দিনগুলো' রচনার এমনই এক চরিত্র হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অবিচার ও বিনাবিচারে রাজবন্দিদের আটক করে রাখার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানান। জেলে বন্দি থাকা অবস্থায় তিনি অনশন ধর্মঘট পালন করেন। যা ব্যক্তিজীবনের অধিকার তা আদায় করতে তিনি ছিলেন তৎপর। উদ্দীপকে নেলসন ম্যান্ডেলাকেও দেখা যায় ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ করতে। তিনিও অনশন ধর্মঘটসহ বিভিন্ন গ্রন্থ প্রকাশের মাধ্যমে অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। 'বায়ান্নর দিনগুলো' শীর্ষক রচনায় লেখক তাঁর জীবনের বিচিত্র অভিজ্ঞতা, গভীর উপলব্ধি ও রাজনৈতিক পর্যবেক্ষণের আলোকে ১৯৫২ সালে তাঁর জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বর্ণনা করেছেন। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আপসহীন নেতৃত্ব ও ত্যাগের পরিচয় পাওয়া যায় তা. উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সঙ্গে একসূত্রে গাঁথা। তাঁরা উভয়েই ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে তাঁরা উভয়ই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। এই বিবেচনায় তাই বলা যায়, প্রক্ষাপট ভিন্ন হলেও চেতনাগত ঐক্যই নেলসন ম্যান্ডেলা ও শেখ মুজিবুর রহমানকে একসূত্রে গেঁথেছে।
HSCBangla 1st Paperগদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। পরাধীন ভারতবর্ষের অত্যাচারিত, অবহেলিত মানুষের করুণ অবস্থা বিদ্রোহী করে তোলে ভগৎ সিংকে। জালিয়ান ওয়ালাবাগে জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্বিচারে সাধারণ মানুষ হত্যাকাণ্ড তাকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করে তোলে। আন্দোলনের কারণে তাকে কারাগারে যেতে হয়। দীর্ঘ ৬৩ দিন অনশন করার পর ভগৎ সিংয়ের জনপ্রিয়তা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এরপর সান্ডার্স হত্যা মামলায় ভগৎ সিংকে অভিযুক্ত করে ফাঁসির আদেশ দেয় ব্রিটিশ সরকার।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ক
"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?
খ
ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের বিপ্লবী ভগৎ সিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের তুলনামূলক আলোচনা কর।
ঘ
"অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে যুগে যুগে মহামানবেরা আত্মত্যাগ করেছেন। ভগৎ সিং ও বঙ্গবন্ধুর জীবন তারই দৃষ্টান্ত এ বিষয়ে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।

ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?

"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরা কারা বুনো দল ঢোকে এরি মধ্যে (থামাও থামাও), স্বর্ণশ্যাম বুক ছিঁড়ে অস্ত্র হাতে নামে সাস্ত্রি কাপুরুষ, অধম রাষ্ট্রের রক্ত পতাকা তোলে, কোটি মানুষের সমব্যয়ী সভ্যতার ভাষা এরা রদ করবে ভাবে, মরু-পশু মারির অন্ধতা ঝড়ে হানে অসহায় নর-নারী।

ঢাকা কমার্স কলেজ · 2024

ক
কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
খ
"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?
গ
উদ্দীপকের বুনো দলের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দলের সাদৃশ্য পাওয়া যায়? আলোচনা কর।
ঘ
"উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বক্তব্যকেই ধারণ করে আছে।" তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10."কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?

"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনানুসারে কত মাস পর শেখ মুজিবুর রহমান তার পুরানো জায়গায়, পুরানো কামরায় ফেরেন?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন?"অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে যুগে যুগে মহামানবেরা আত্মত্যাগ করেছেন। ভগৎ উদ্দীপকের বিপ্লবী ভগৎ সিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের তুলনামভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?"উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বক্তব্যকেই ধারণ করে আছে।" তোমার মতাউদ্দীপকের বুনো দলের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দলের সাদৃশ্য পাওয়া যায়? আল"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্য'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনানুসারে কত মাস পর শেখ মুজিবুর রহমান তার পুরানো জা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।