উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বিষয়কে ধারণ করে কি? যথার্থ যুক্তি প্রয়োগ করে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বিষয়কে ধারণ করে না বলে আমি মনে করি। বায়ান্নর ভাষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আর এর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অনস্বীকার্য। এসব আন্দোলনে অংশ নিয়ে তাঁকে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। উদ্দীপকে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বাঙালি জাতির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। পাকিস্তান সরকারের অপশাসন এবং তাদের বিরুদ্ধে বীর বাঙালির অনশন ধর্মঘটসহ বিভিন্ন ধরনের আন্দোলন-সংগ্রামের কথাও বলা হয়েছে। সংগ্রামী বাঙালি বীরদের কারাগারে প্রেরণ করেও থামানো যায়নি। এই ধরনের ঘটনা 'বায়ান্নর দিনগুলো' রচনার মূল বিষয়। তবে রচনাটিতে অন্যান্য বিষয়ও স্থান পেয়েছে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বিবৃত হয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে রাজবন্দিদের কারাগারে আটক রাখা, বন্দিদের অনশন ধর্মঘট পালন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, এমনকি তাঁর বন্ধুমহলের বিভিন্ন বিষয় রচনাটিতে স্থান পেয়েছে। কিন্তু উদ্দীপকে এসব দিক নেই। তাই বলা যায়, উদ্দীপকটি আলোচ্য রচনার সামগ্রিক বিষয় ধারণ করে না।
HSC Bangla 1st Paper গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ · সৃজনশীল
উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বিষয়কে ধারণ করে কি? যথা…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর