শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'অসহায় জাতি'র স্বরূপ 'বায়ান্নর দিনগুলো' রচনায় কীভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'অসহায় জাতি'র স্বরূপ 'বায়ান্নর দিনগুলো' রচনায় বাঙালি জাতির মধ্যে প্রতিফলিত হয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই পশ্চিম পাকস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তানের জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিসহ প্রতিটি দিক দিয়ে অধিকারবঞ্চিত করে। পাকিস্তানি শাসক-শোষকদের বৈষম্যের ফলে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। তারা শোষকের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়। উদ্দীপকে একটি অসহায় জাতির সংকটকে তুলে ধরা হয়েছে যেটি ডুবে মরছে, অন্যদিকে এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের পথও সে জানে না। উদ্দীপকের এই অসহায় জাতি যেন 'বায়ান্নর দিনগুলো' রচনার পূর্ব পাকস্তিানের প্রতিনিধিত্ব করে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক পূর্ব পাকিস্তানের প্রতি অত্যাচারী শাসকশ্রেণির নানা বৈষম্যমূলক আচরণ ও নিপীড়নের নানা দিক তুলে ধরেছেন। তিনি নিজে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে বছরের পর বছর রাজবন্দিদের কারাগারে আটকে রাখার প্রতিবাদে অনশন করেন। লেখকের এসব বর্ণনা অসহায় বাঙালি জাতির বিভিন্ন দিককেই নির্দেশ করে।

HSC Bangla 1st Paper গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️ · সৃজনশীল

উদ্দীপকের 'অসহায় জাতি'র স্বরূপ 'বায়ান্নর দিনগুলো' রচনায় কীভাবে প্রত…

উদ্দীপক

"অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি! আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। "হিন্দু না ওরা মুসলিম?" ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার।

Mymensingh · 2024

উত্তর

লেবুর রস ও লবণ পানির মধ্যে ফুড ভ্যালু নাই।

উত্তর

"জনাব নূরুল আমিন বুঝতে পারলেন না, আমলাতন্ত্র তাঁকে কোথায় নিয়ে গেল।"- কথাটির মাধ্যমে লেখক নূরুল আমিনের অপরিণামদর্শী কাজকে নির্দেশ করেছেন। 'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা তুলে ধরেছেন। ভাষা আন্দোলনের মিছিলে তৎকালীন মুখ্যমন্ত্রী নূরুল আমিনের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিব এই ঘটনায় নূরুল আমিন সম্পর্কে বলেন যে, আমলাতন্ত্র তাকে অনেক নিচু স্তরে নিয়ে গেছে যা তিনি বুঝতে পারেননি। ভাষা-আন্দোলনের মিছিলে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করা মোটেও উচিত হয়নি। পাকিস্তানের জন্য ক্ষতিকর এ কাজ করে তিনি অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছেন। এ প্রসঙ্গেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের 'অসহায় জাতি'র স্বরূপ 'বায়ান্নর দিনগুলো' রচনায় বাঙালি জাতির মধ্যে প্রতিফলিত হয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই পশ্চিম পাকস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তানের জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিসহ প্রতিটি দিক দিয়ে অধিকারবঞ্চিত করে। পাকিস্তানি শাসক-শোষকদের বৈষম্যের ফলে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। তারা শোষকের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়। উদ্দীপকে একটি অসহায় জাতির সংকটকে তুলে ধরা হয়েছে যেটি ডুবে মরছে, অন্যদিকে এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের পথও সে জানে না। উদ্দীপকের এই অসহায় জাতি যেন 'বায়ান্নর দিনগুলো' রচনার পূর্ব পাকস্তিানের প্রতিনিধিত্ব করে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক পূর্ব পাকিস্তানের প্রতি অত্যাচারী শাসকশ্রেণির নানা বৈষম্যমূলক আচরণ ও নিপীড়নের নানা দিক তুলে ধরেছেন। তিনি নিজে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে বছরের পর বছর রাজবন্দিদের কারাগারে আটকে রাখার প্রতিবাদে অনশন করেন। লেখকের এসব বর্ণনা অসহায় বাঙালি জাতির বিভিন্ন দিককেই নির্দেশ করে।

উত্তর

"উদ্দীপকের কাণ্ডারি যেন 'বায়ান্নর দিনগুলো' রচনার বঙ্গবন্ধু।"- মন্তব্যটি যথার্থ। একজন দেশপ্রেমিক নেতা একটি জাতির জন্য আশীর্বাদস্বরূপ। তাঁর যোগ্য নেতৃত্বের ওপর একটি দেশের ভাগ্য নির্ভর করে। তিনি জাতির মুক্তি, উন্নতি ও অধিকার আদায়ের জন্য নিজের জীবনের সুখ-শান্তি বিলিয়ে দিতেও পিছপা হন না। উদ্দীপকে একটি অসহায় জাতির দুরবস্থা উল্লেখ করে একজন কান্ডারি আহ্বান করা হয়েছে, যে দেশের মুক্তির জন্য অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করে জাতির মুক্তির জন্য প্রাণপণ লড়াই করে যাবে। 'বায়ান্নর দিনগুলো' রচনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বাঙালি জাতির মুক্তির জন্য নিজের জীবন বাজি রেখেছেন। পাকিস্তানি শাসক-শোষকবর্গের অপশাসন ও অন্যায়ের বিরুদ্ধে তিনি জেলে বন্দি হয়েছেন। জেলে বন্দি থেকেও অসুস্থ শরীর নিয়ে তিনি অনশন করেছেন দেশ ও দেশের মানুষের জন্য। এদিক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উদ্দীপকের কান্ডারি একই পথের লড়াকু সৈনিক।' 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য নিজের জীবনের সুখ-শান্তি বিলিয়ে দিয়েছেন। পরিবার থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থেকে দেশের মুক্তির জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। অসহায় বাঙালি জাতিকে পাকিস্তানি শাসকদের কবল থেকে মুক্ত করার জন্য তিনি নিজের জীবন বাজি রেখে কারাগারে অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন। উদ্দীপকের কান্ডারিও অসহায় জাতিকে মুক্ত করার জন্য প্রাণপণ লাড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তাই পরিশেষে একথা স্পষ্টভাবে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : বায়ান্নর দিনগুলো ℹ️
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। পরাধীন ভারতবর্ষের অত্যাচারিত, অবহেলিত মানুষের করুণ অবস্থা বিদ্রোহী করে তোলে ভগৎ সিংকে। জালিয়ান ওয়ালাবাগে জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্বিচারে সাধারণ মানুষ হত্যাকাণ্ড তাকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ করে তোলে। আন্দোলনের কারণে তাকে কারাগারে যেতে হয়। দীর্ঘ ৬৩ দিন অনশন করার পর ভগৎ সিংয়ের জনপ্রিয়তা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এরপর সান্ডার্স হত্যা মামলায় ভগৎ সিংকে অভিযুক্ত করে ফাঁসির আদেশ দেয় ব্রিটিশ সরকার।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?
ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিপ্লবী ভগৎ সিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের তুলনামূলক আলোচনা কর।
"অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে যুগে যুগে মহামানবেরা আত্মত্যাগ করেছেন। ভগৎ সিং ও বঙ্গবন্ধুর জীবন তারই দৃষ্টান্ত এ বিষয়ে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।

ভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?

"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরা কারা বুনো দল ঢোকে এরি মধ্যে (থামাও থামাও), স্বর্ণশ্যাম বুক ছিঁড়ে অস্ত্র হাতে নামে সাস্ত্রি কাপুরুষ, অধম রাষ্ট্রের রক্ত পতাকা তোলে, কোটি মানুষের সমব্যয়ী সভ্যতার ভাষা এরা রদ করবে ভাবে, মরু-পশু মারির অন্ধতা ঝড়ে হানে অসহায় নর-নারী।

ঢাকা কমার্স কলেজ · 2024

কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?
উদ্দীপকের বুনো দলের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দলের সাদৃশ্য পাওয়া যায়? আলোচনা কর।
"উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বক্তব্যকেই ধারণ করে আছে।" তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10."কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?

"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনানুসারে কত মাস পর শেখ মুজিবুর রহমান তার পুরানো জায়গায়, পুরানো কামরায় ফেরেন?

ঢাকা কমার্স কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন?"অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে যুগে যুগে মহামানবেরা আত্মত্যাগ করেছেন। ভগৎ উদ্দীপকের বিপ্লবী ভগৎ সিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের তুলনামভরসা হলো, আর দমাতে পারবে না?" ব্যাখ্যা করো।"ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে" এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?বঙ্গবন্ধু একাত্তর সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক শেখ মুজিবুর রহমানের কোন দিকটি প্রাধান্য পেয়েছে?"উদ্দীপকটি 'বায়ান্নর দিনগুলো' রচনার সামগ্রিক বক্তব্যকেই ধারণ করে আছে।" তোমার মতাউদ্দীপকের বুনো দলের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন দলের সাদৃশ্য পাওয়া যায়? আল"কিছু একটা হলে কী উপায় হতো" কোন প্রসঙ্গে বলা হয়েছে?কত সালে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্য'বায়ান্নর দিনগুলো' রচনার বর্ণনানুসারে কত মাস পর শেখ মুজিবুর রহমান তার পুরানো জা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।